ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা।

ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা।
ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা।
আর.এ.মন্ডল,উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:
ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হল ৮ ই সেপ্টেম্বর ইন্দাসের সাঁকরোল মসজিদে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সম্পাদক মওলানা শরিফুল ইসলাম ও বাঁকুড়া জেলা জমিয়ত সহ সভাপতি ডাঃ নিয়ামত আলী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ইমাম পরিষদ সভাপতি মওলানা শাহাবুদ্দিন,ব্লক জমিয়ত সম্পাদক নুরুল ইসলাম , বিশিষ্ট সাংবাদিক রহমত আলী মন্ডল প্রমুখ।
এদিনের সভায় উপস্থিত সমস্ত ইমামদের ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে সচেতনতা করা হয় ও ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় । ভ্যাকসিন সম্পর্কিত প্রচলিত ধারণাগুলি থেকে বেরিয়ে এসে এর সুফল ও প্রয়োজনীয়তা বোঝানো হয়। জেলা জমিয়ত সহ-সভাপতি নিয়ামত আলী বলেন যে "বর্তমানে সুসংহত সমাজ গঠনে ইমামদের গুরুত্ব অপরিসীম। সুতরাং ইমাম সাহেবদের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ও দ্বীনের প্রতিটি বিষয়াবলী মানুষকে বোঝানোর সাথে সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে শামিল হয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের কাজে এগিয়ে আসতে হবে। তবেই মানুষের মধ্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি সামাজিক চেতনাও বাড়বে"। ব্লক জমিয়ত সম্পাদক নুরুল ইসলাম বলেন যে "আমরা ব্লক প্রসাশনের সাথে পরামর্শ করে একদিন নির্দিষ্ট করে শুধু মাত্র ইমাম ও মুআজ্জিন সাহেবদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি ।যাতে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তাঁরা অসুবিধার সম্মুখীন না হন। সেজন্য আজকে সমস্ত ইমামদের আধার কার্ডের ফটোকপি নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে।"
উল্লেখ্য এদিন সমগ্র ব্লকের প্রায় পঁয়ষট্টিটি মসজিদের ইমাম ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানান ব্লক ইমাম পরিষদের সভাপতি মওলানা সাহাবুদ্দিন সাহেব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।