অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় ।

অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় ।
অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় ।

উম্মাহ টাইমস নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল,জয়পুর:
অসহায়ের পাশে থাকার অঙ্গীকার নিয়ে লকডাউনে পথ চলা শুরু করে বিষ্ণুপুরের স্বেচ্ছাসেবী সংস্থা "আমরা করবো জয়" এর। প্রত্যাশা মতোই গত ১৬ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ১৮ ই সেপ্টেম্বর শনিবার বিষ্ণুপুরের জয়পুর ব্লকের মাগুরা গ্রামের খোকন দাস ও সোনামুখির বাঁধগোড়া গ্রামের মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় এর সদস্যরা।
উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় প্রতিবন্ধী খোকন দাস ও মনিরুলের অসহায়ের কথা ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ তাদের সাহায্য করতে এগিয়ে আসেন আমরা করবো জয় এর কর্ণধার কাজী মুজিবুর রহমান , পেশায় তিনি জয়পুর ব্লকের আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত।
তিনি জানান যে "আমাদের সাধ অনেক কিন্তু সামর্থ্য একেবারে কম, এই মুহূর্তে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে তারা স্বাধীন ভাবে জীবনকে উপভোগ করবে কিভাবে?"
এদিনই তাঁরা খবর পাওয়ার পরই কোচবিহারের ভবঘুরে রাজার পক্ষ থেকে পাঠানো ট্রাই সাইকেল পরদিনই তাঁর টিম সহ অসহায় প্রতিবন্ধী খোকন দাসের হাতে তুলে দেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক বিশিষ্ট এক ব্যক্তির পাঠানো অপর ট্রাই সাইকেলটি মনিরুলের হাতে তুলে দেন ।এই পৃথিবীতে সকলেরই স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু স্ত্রী ও পুত্র নিয়ে অসহায় খোকন ও মনিরুলের সংসার।ট্রাই সাইকেল পাওয়ার পরে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে খুশিতে তাদের মন ভরে ওঠে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।