ভ্যাকসিনের ৬ মাস পরেই ব্যাপক কমে যাচ্ছে প্রতিরােধ শক্তি মার্কিন গবেষণায় উদ্বেগজনক তথ্য।

ভ্যাকসিনের ৬ মাস পরেই ব্যাপক কমে যাচ্ছে প্রতিরােধ শক্তি মার্কিন গবেষণায় উদ্বেগজনক তথ্য।

উম্মাহ বাংলা নিউজ , ৯ই সেপ্টেম্বর :
ভ্যাকসিন করোনার বিরুদ্ধে কতটা প্রতিরােধ তৈরি করতে পারছে মানবদেহে ? ভ্যাকসিন নিলে কত দিনের জন্যই বা সুরক্ষিত থাকবে শরীর ? এই দুই প্রশ্নের উত্তরে বেশ উন্বেগজনক চিত্রই উঠে এল মার্কিন এক গবেষণায় । দেখা গেল , ফাইজারের ভ্যাকসিন যাঁরা নিয়েছেন , তাঁদের শরীরে ৮০ শতাংশের বেশি কোভিড় প্রতিরােধী শক্তি কমে গিয়েছে দ্বিতীয় ডােজ নেওয়ার ছয় মাস পরেই । আমেরিকার কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি এবং ব্রাউন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে এই গবেষণা চালিয়েছে ২১২ জনের
রক্তের নমুনা নিয়ে । তাঁদের মধ্যে যেমন ছিলেন প্রবীণরা , তেমন ছিলেন মধ্যবয়স্করাও । মার্কিন বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজারের ভ্যাকসিনকেই আমেরিকায় প্রথম জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল । তখন ওই একটি কোম্পানির ভ্যাকসিনই বাজারে এসেছিল । সেই সময়েই এই ২১২ জন নিয়েছিলেন ফাইজার - বায়এনটেক'র ভ্যাকসিন , কাইজারের ঘােষণা অনুযায়ী ২১ দিনের ব্যবধানে দু’টি ভােজ । এদের রক্তের নমুনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণার রিপাের্টে বলা হয়েছে , ভ্যাকসিন মানবদেহে করােনার মােকাবিলায় অ্যান্টিবডি তৈরি করে । পরীক্ষার ফলাফল হলাে , ওই ২১২ জনের রক্তে সেই অ্যান্টিবডির মাত্রা ৮০ শতাংশের বেশি কমে গিয়েছে ফাইজারের ভ্যাকসিনের দ্বিতীয় ডােজ নেওয়ার ছয় মাস পরেই । তার ভিত্তিতে গবেষণার রিপাের্টে ভ্যাকসিনের বুস্টার ডােজের পক্ষে সওয়ালও হয়েছে । রিপাের্টে বলা হয়েছে , করােনার ডেল্টা প্রকরণ যখন ছড়াচ্ছে , তখন গবেষণার এই ফলাফল ভ্যাকসিনের বুস্টার ডােজের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে আরও বেশি নির্দেশ করছে ।
Source:NDTV

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।