অনলাইনে সংঘটিত অপরাধ সম্পর্কিত সতর্কবার্তা।

অনলাইনে সংঘটিত অপরাধ সম্পর্কিত সতর্কবার্তা ।
 অনলাইনে সংঘটিত অপরাধ সম্পর্কিত সতর্কবার্তা।

1 ) আপনার ATM Card নম্বর , PIN , OTP , cvv ব্যাংক থেকে ফোন করছি বললে কাউকে বলবেন না । 

2 ) আপনার ATM Card কখনাে কোনাে অপরিচিত ব্যক্তিকে দেবেন না বা হাতছাড়া করবেন না । 

3 ) যে ATM Counter এ সিকিউরিটি আছে , সেই কাউন্টারেই টাকা তুলবেন । ATM Machine এর Card ঢােকানাের জায়গা ও Camera ভালােভাবে পরীক্ষা করবেন । আপনার টাকা তােলার সময় অন্য কাউকে ATM কাউন্টারে ঢুকতে দেবেন না । 

4 ) সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে যেমন Facebook , WhatsApp ইত্যাদির মাধ্যমে কোনাে অপরিচিত ব্যক্তির ভিডিও কল এলে রিসিভ করবেন না । এই ধরণের প্রতারণাগুলিতে বিশেষ করে কোনাে এক অপরিচিত মহিলা । অশ্লীল ভিডিও কল করে এবং সেই ভিডিও রেকর্ড করে এবং পরবর্তীকালে সেই রেকর্ড করা ভিডিও সােশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় এবং সেই ভিডিও ডিলিট করার জন্য মােটা অঙ্কের টাকা দাবি করে । 

5 ) UPI এর MPIN কাউকে দেবেন না এবং অজানা কোনাে QR Code স্ক্যান করবেন না । 

6 ) Internet Banking এর সময় অপরিচিত কারাের সঙ্গে UPI Link করবেন না । 

7 ) দয়া করে Cybercafe থেকে E - mail , Internet Banking , Facebook ইত্যাদি এড়িয়ে চলুন । 

8 ) Facebook বা WhatsApp- এ অজানা ব্যক্তি অথবা বিদেশীদের কাছ থেকে বন্ধুত্বের অনুরােধ গ্রহণ করবেন না । 

9 ) Phone call , Message Link- এর মাধ্যমে আপনাকে Reward , Lottery , Prize Winner ( পুরস্কারের ) বা লােন ( Loan ) দেবার লোভ দেখালে রাজি হবেন না বা কোনাে Link ক্লিক করবেন না এবং কোনাে Code কাউকে Share করবেন না । 

10 ) Internet ব্যবহার করার সময় কোন অজানা Link ক্লিক করবেন না , এতে আপনার সমস্ত তথ্য চুরি যেতে পারে । 

11 ) Online- এ ক্রয় করলে আপনার কাঙ্খিত জিনিস হাতে না পেয়ে পেমেন্ট করবেন না । 

12 ) টেলিকম টাওয়ার স্থাপন করার জন্য টাকা চাইলে এবং আপনার পুরাতন বীমা আবার চালু করার জন্য অথবা বেশি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাইলে তাতে রাজি হবেন না । - সাবধানে থাকুন ও সুস্থ থাকুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।