অসমের দারংয়ে উচ্ছেদ করা অসহায়দের জন্য ত্রাণ পোঁছাল জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াত ইসলামী।
অসমের দারংয়ে উচ্ছেদ করা অসহায়দের জন্য ত্রাণ পোঁছাল জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াত ইসলামী।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়। 900 অস্থায়ী তাঁবু, খাবারের প্যাকেট এবং ২০০ টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:
জমিয়তে উলামা-ই-হিন্দ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে জামায়াতে ইসলামী হিন্দ এর সদস্য সহ একটি বিশেষ প্রতিনিধি দল আজ পুলিশের গুলিতে নিহতদের পরিবার এবং যারা গৃহহীন হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি বিশেষ করে মইনুল হকের (37) বাবা -মা, সন্তান এবং বিধবা স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, মঈনুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই উপলক্ষে জমিয়ত উলামা আসামের সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমলের পরামর্শে কেন্দ্রীয় জমিয়ত ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মৃতদের পরিবারকে প্রত্যেককে 200000 টাকা প্রদান করা হয়েছে। একইভাবে, 14 বছর বয়সী শেখ ফরিদের বাবাকেও জমিয়ত উলামা 200000 টাকা প্রদান করা হয়েছে । এছাড়াও 900 পরিবারকে প্রত্যেককে ফুডকিট দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে 200 টি নলকূপ এবং 900 টি ত্রিপল যুক্ত তাঁবু বিতরণ করা হয়েছে।
এদিন জামায়াতে ইসলামী হিন্দ এর পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। জামায়াতে ইসলামী হিন্দ থেকে আসা প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জনাব আমিন আল হাসান (সহ-সভাপতি জামায়াতে ইসলামী হিন্দ), মুহাম্মদ শফি মাদানি (সেক্রেটারি জামায়াতে ইসলামী হিন্দ)।
উল্লেখ্য প্রতিনিধি দলটি একটি ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান ।গৃহহীন পরিবারগুলি তাদের সাথে ত্রাণ সামগ্রী দেখে খুশি হয়েছিল এবং তারা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের অনেকেরই মাথার গোঁজার ছাদ পর্যন্ত নেই । প্রতিনিধি দল যেসব স্থান পরিদর্শন করেছে সেখানে তাদের পুনর্বাসন করা হবে। প্রতিনিধি দলটি নিহত মঈনুল হকের পরিবারের সমস্যা শোনেন। তাঁরা তাদের বলেছিলেন আমরা আপনাদের সুবিচারের দাবি করেছি। আমরা এখানে এসেছি আপনাদের দুঃখ -বেদনা ভাগ করে নিতে ।
এই উপলক্ষে জমিয়তে উলামা-ই-হিন্দ-এর সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি বলেন যে, জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী মাদানী আপনাদের অবস্থা দেখে খুবই দুঃখিত হয়েছেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন এবং আপনাদের সকলের জন্য দোয়াও করেছেন। আল্লাহতায়ালা নিপীড়িতদের সাহায্য করেন এবং তাদের যারা মজলুমদের পক্ষে দাঁড়ান। ভুক্তভোগীরা প্রতিনিধি দলটিকে বলেন যে আমাদের জোর করে উচ্ছেদ করা হয়েছে এবং যখন আমরা প্রতিবাদ করেছি আমাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। আমাদের সাথে কেন এমন আচরণ করা হবে, আমরা শুধু ন্যায়বিচার এবং আমাদের পরিবারের বাসস্থানের জন্য একটি বাড়ি চাই।
প্রতিনিধি দলে ছিলেন মাওলানা হাকিমুদ্দিন কাসমি (সাধারণ সম্পাদক জমিয়তে উলামা-ই-হিন্দ) মাওলানা জনাব আমিনুল হাসান( সহ-সভাপতি, জামায়াতে ইসলামী হিন্দ), মোহাম্মদ শফি মাদানী (সেক্রেটারি জামায়াতে ইসলামী হিন্দ), হাফিজ বশির আহমেদ কাসেমী (সাধারণ সম্পাদক জমিয়ত উলামা আসাম),মাওলানা আব্দুল কাদির কাসেমি, মাওলানা মাহবুব হাসান,হাফিজ রফিকুল ইসলাম কাসেমী, আলহাজ্ব আমিনুল ইসলাম,মুজিবুর রহমান , মমিনুর রহমান , মাওলানা হাশিম (সহ সভাপতি জমিয়ত উলামা কোকরা ঝাড়) প্রমুখ ব্যক্তিবর্গ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন