দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা।
দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা।
দাঙ্গায় চোখ হারানো আক্রান্তরা আবার পৃথিবী দেখতে পাবে, জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রশংসনীয় পদক্ষেপ, চোখের চিকিৎসার জন্য আক্রান্তরা চেন্নাই রওয়ানা হচ্ছে।
উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:
গতবছর 22 শে ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গার দগদগে ঘা আজও বর্তমান। আক্রান্ত মানুষেরা আজও ভোলেননি সে স্মৃতি। যেভাবে আক্রমণ ও অগ্নিসংযোগ হয়েছিল তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। অনেক মানুষ তাদের চোখ হারিয়েছেন এবং অনেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছেন। এই ধরনের রোগীদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের এর শাহরুখ এবং শিববিহার দিল্লির মোহাম্মদ ওকিল। দাঙ্গার সময় যাদের চোখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছিল। তাদের দুজনেরই ক্ষতিগ্রস্ত চোখের উচ্চতর চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামায়ে হিন্দ।
এ উপলক্ষে তারা দুজন আজ নয়াদিল্লিতে জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছে। এরপর তাকে চিকিৎসার জন্য ট্রেনে দঃ ভারতে পাঠানো হয়।
জমিয়তে উলামা-ই-হিন্দ সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি, মাওলানা গায়ুর কাসমি এবং আরও অনেকে এখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের বেদনাদায়ক পরিস্থিতি সামনে আসে।
মোহাম্মদ ওকিল জানান যে দাঙ্গাকারীরা তার চোখে এসিড নিক্ষেপ করে। যার কারণে তার চোখ আক্রান্ত হয়েছিল। ক্রমাগত চিকিৎসার পরও ভালো হচ্ছে না। এখন জমিয়ত উলামায়ে হিন্দ তাকে চিকিৎসার জন্য দঃ ভারতে পাঠাচ্ছে। শাহরুখ যে এখনও যুবক এবং কাসাবপুরে ফেরি চালাতো, তাকে আক্রমণ করা হয়। তার মাথায় এবং চোখে গুরুতর আঘাতের কারণে, সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলো এবং প্রায় স্মৃতিশক্তিও হারিয়েছিলো। শাহরুখকেও জমিয়তের তরফে চিকিৎসার জন্য মাদ্রাজে পাঠানো হচ্ছে। শাহরুখ জানায় যে, জমিয়ত উলামায়ে হিন্দ তাকে উন্নত চিকিৎসার জন্য সাহায্য করেছে।
উল্লেখ্য যে জমিয়ত উলামায়ে হিন্দ দিল্লী দাঙ্গায় আক্রান্তদের ক্রমাগত সাহায্য করে আসছে। জমিয়ত শিব বিহারে মানুষের পুনর্বাসন এবং কর্মসংস্থান প্রদানের জন্য সদাসর্বদা এগিয়ে এসেছে। জমিয়ত একটি সম্পূর্ণ টায়ার মার্কেটেরও পুনঃনির্মাণ করেছে যা দাঙ্গাকারীদের দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন