মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না : সিদ্দিকুল্লাহ চৌধুরী |

মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না :  সিদ্দিকুল্লাহ চৌধুরী | 
অসমের লক্ষীবাজার আশরাফুল উলুম জালালীয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন সম্পন্ন

উম্মাহ টাইমস,২২ শে জানুয়ারি : জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব না দিলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করতে পারত না । ভারতকে স্বাধীন হতে হলে আরও একশ ' লেগে যেত । তাই ভারতের মুসলিমদের কারও কাছ থেকে দেশপ্রেমের প্রমাণপত্র নিতে হবে না , ভারতীয় মুসলিমদের শরীরের দেশপ্রেমের গন্ধ বইছে । এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী তথা রাজ্য জমিয়তের সভাপতি মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ।
উত্তর করিমগঞ্জের আশরাফুল উলুম বার্ষিক মাদ্রাসার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে আরও বলেন , দেশের কোনও মাদ্রাসা পড়ুয়া কোনদিনই অমানবিক হতে পারে না , ইসলাম সম্মিলিত ভ্রাতৃত্বের এবং শিক্ষা দিয়েছে । মূল্যবোধের পাশাপাশি নারী আইন এবং নারী গতকাল লক্ষীবাজার জালালীয়া অধিকারের পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন হজরত মোহাম্মদ (সাঃ) ।
 অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ভালো ব্যবহার এবং প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণের শিক্ষা দিয়ে গেছেন নবী মোহাম্মদ । তিনি শুধু মুসলিমদের নবী ছিলেন না । ছিলে পুরো বিশ্বের । তিনি আর বলেন , একাংশ রাজনীতিবিদরা বলছেন মাদ্রাসায় পড়ে কি হবে , কিন্তু আমি সিদ্দিকুল্লাহ দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেও বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছি । তাছাড়াও দেশের একাংশ পদে মাদ্রাসা পড়ুয়ারা আসীন । অনেকে দেশ রক্ষার কাজ করে যাচ্ছেন তাঁরা । তিনি বলেন ভারতীয় মুসলিমরা জন্ম নিয়েছে এদেশে , মৃত্যুবরণ করবেও এদেশে । কোন শক্তি তাদের এদেশ থেকে তাড়াতে পারবে না । মুসলিম সমাজকে মাদ্রাসাগুলোর রক্ষণাবেক্ষণে লুকমান । এদিনের এগিয়ে আসার জোরালো আহ্বান জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা করিমগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মওলানা এইচ মোহাম্মদ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা আব্দুল মান্নান , স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ , মওলানা সালেহ আহমেদ প্রমুখ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।