জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন ।
জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন ।
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জাতীয় শিক্ষানীতির আলোকে ওপেন স্কুল নিয়ে আলোচনা সহ প্রকাশিত হল রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া কতৃর্ক পরিচালিত বাৎসরিক পরীক্ষার সূচি।
উম্মাহ টাইমস ,আর.এ.মন্ডল:
জমিয়তে উলামা ভবনে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার অধিবেশন মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা ও জাতীয় শিক্ষানীতির আলোকে ওপেন স্কুল নিয়ে আলোচনা জমিয়ত ভবনে সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের সভাপতিত্বে পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় । -
আড়াই ঘন্টা ধরে চলা এই অধিবেশনের আলোচনায় মাদ্রাসার পরিকাঠামো , মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন , স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা পরিচালনা করার বিষয়গুলি উঠে আসে । ঊর্দু , ফার্সী , আরবী , হাদীস শরীফ , কুরআনে করীমের ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা যেখানে ভূগোল , বিজ্ঞান , অঙ্ক , বাংলা , ইংরেজি থাকবে । প্রথম দফায় অষ্টম শ্রেণি পর্যন্ত ভালো করে পড়াশোনা করে উত্তীর্ণ হতে পারে সেবষিয়ে এদিন আলোচনা হয় । জানাগেছে ইতিপূর্বে বাংলা হেরার আলো ও ইংরেজি রাইজিং সান এবং ভূগোল পাঠ্যসূচীতে রেখে সুফল পাওয়া গিয়েছে ।
বিগত ১০-১১ই ডিসেম্বর , কলকাতা জমিয়ত ভবনে আয়োজিত কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ১৯ শে ডিসেম্বর দারুল উলুম দেওবন্দের মেহমানখানায় আয়োজিত রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির অধিবেশনে ওপেন স্কুলের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছিল । এদিনের আলোচনা সেই প্রেক্ষিতেই হয়।
প্রসঙ্গত উল্লেখ্য , রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির অধিবেশনে দারুল উলুম দেওবন্দের ৮ জন শূরা কমিটির সদস্য , অধ্যাপকগণ উপস্থিত ছিলেন । পশ্চিমবঙ্গ থেকে জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব ও জনাব মুফতি ফখরুদ্দীন সাহেব উক্ত অধিবেশনে যোগ দিয়েছিলেন । কুরআ'ন হাদীসের শিক্ষাকে অক্ষুন্ন রেখে কীভাবে আধুনিক শিক্ষাকে আরও উপযোগী করে তোলা যায় তার দিকদিশা প্রসঙ্গে উপস্থিত সব জেলারই সদস্যগণ আলোচনা করেন । ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্ররা সাবধানে পা ফেলবেন সেটাও গুরুত্ব দিয়ে আলোচনা হয় ।
পাশাপাশি এদিন প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া (পঃবঃ মাদরাসা সমন্বয় পরিষদ) কতৃর্ক পরিচালিত চলতি বছরের বাৎসরিক পরীক্ষার সূচি। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছেন বোর্ড মহাসচিব মুফতি ফখরুদ্দিন ক্বাসেমী।
কোভিড পরিস্থিতির কারণে পূর্বের বছর গুলিতে পরীক্ষা মূলতুবি করা হয়েছিল। চলতি বছরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বোর্ড পরিচালিত মাদরাসা গুলিতে পঠনপাঠন পুরোদমে শুরু হয়েছে। তবুও পরিস্থিতির ওপর বিবেচনা করে আগামী ১৫ ও ১৬ ই মার্চ (১১,১২ ই শা'বান) মঙ্গল ও বুধবার রাজ্যব্যাপি সেন্টার গুলির মাধ্যমে সংক্ষিপ্তাকারে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা সংক্রান্ত সবরকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদরাসা গুলির কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
অধিবেশনে জেলাভিত্তিক পশ্চিমবঙ্গের ৭০ টি মাদ্রাসার বিশেষ প্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছিল যেখানে মাওলানা মনজুর আলম সাহেব , মুফতি ইব্রাহিম সাহেব ( পাশকুড়া মাদ্রাসা ) , মুফতি মুহাম্মদ সাহেব ( দমদম মাদ্রাসা ) , মাওলানা নুরুদ্দীন সাহেব ( সামতা মাদ্রাসা ) , মাওলানা আব্দুল হাকিম সাহেব ( উত্তর ২৪ পরগণা ) , মাওলানা আবুল কালাম সাহেব ( হুগলী ) , মাওলানা আরিফুল্লাহ চৌধুরী সাহেব ( বর্ধমান ) , মাওলানা আনিসুর রহমান সাহেব ( বীরভূম ) , মাওলানা সাঈদুর রহমান সাহেব ( দক্ষিণ ২৪ পরগণা ) , মুফতি মুফিজুদ্দীন সাহেব ( দক্ষিণ দিনাজপুর ) , মুফতি নাসির সাহেব ( উত্তর দিনাজপুর ) , মুফতি শামিম সাহেব ( মুর্শিদাবাদ ) , মাওলানা মুহাম্মদ হাশেম সাহেব ( পুরুলিয়া ) , হাফেজ আকিল সাহেব ( বাঁকুড়া ) , মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব ( হাওড়া ) , মাওলানা মুকাব্বির সাহের ( পশ্চিম মেদিনীপুর ) , মুফতি ফখরুদ্দীন সাহেব , মুফতি আব্দুস সালাম সাহেব , মুফতি মিসবাহুল ইসলাম সাহেব , মাওলানা মতিউর রহমান সাহেব , মুফতি আসাদুল্লাহ সাহেব , মুফতি ইমতিয়াজ সাহেবসহ অফিস জিম্মেদারগণ এবং বিভিন্ন জেলা রাবেতার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন
উল্লেখ্য দারুল উলুম দেওবন্দ নিয়ন্ত্রিত ও পরিচালিত এই সংগঠন পশ্চিমবঙ্গে মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সমস্ত খারিজী মাদরাসা গুলিকে এক ছাতার নিচে নিয়ে এসে তাদের পঠনপাঠনের মানোন্নয়ন, শিক্ষাদীক্ষা, পাঠক্রম ও পুস্তক প্রণয়ন, বার্ষিক মূল্যায়ন, অর্থনৈতিক ও সামগ্রিক পরিকাঠামোমূলক সমস্ত বিষয় নিয়ে বিগত কুড়ি বছর ধরে কাজ করে চলেছে।
নিম্নলিখিত বিষয়গুলির ওপর পরীক্ষা নেওয়া হবে
১)আরবী প্রথম বর্ষ - নাহবেমির , মিজানুস সরফ,মালাবুদ্দা মিনহু, মিফতাহুল আরাবিয়্যাহ।
২)আরবী দ্বিতীয় বর্ষ - হেদায়েতুন নাহু, ইলমুস সীগাহ, নুরুল ইয়াহ,আল ক্বিরাআতুল ওয়াজিহা,
৩) আরবী তৃতীয় বর্ষ- কাফিয়া, কুরআন তরজমা,ক্বুদুরী,নাফহাতুল আরব।
৪) হিফজ- তাজবীদ সহ পুরো কুরআন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন