অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়।

অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়।

আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস:
মানবসেবার ব্রত নিয়ে বিগত লকডাউনে পথ চলা শুরু করে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা "বিষ্ণুপুর আমরা করবো জয়"। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে পাত্রসায়েরের নলডাঙ্গা গ্রামের অসহায় আনারকলির হাতে হুইলচেয়ার ও সোনামুখির রাজদহ গ্রামের রাজেশের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান সাংবাদিকদের জানান যে সোশ্যাল মিডিয়ায় আমাদের কাজ দেখে অনেকেই অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এগিয়ে আসছেন । এদিন মূলত প্যাডম্যান খ্যাত ভবঘুরে রাজা আনারকলি ও রাজেশকে এই সাহায্য পাঠিয়েছেন। আমরা দায়িত্ব সহকারে শুধু পৌঁছে দিয়েছি। তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরানো ও যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলা। তিনি আরও বলেন যে "আমাদের সাধ অনেক কিন্তু সামর্থ্য খুবই কম, কিন্তু যদি আমরা এগিয়ে না আসি তাহলে তারা স্বাধীন ভাবে জীবনকে উপভোগ করবে কিভাবে" । এ পর্যন্ত প্রায় তিরিশ জনকে সংস্থার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।
এদিন হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান, বিশিষ্ট সমাজসেবী,কাজী ইসমাইল, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী রহমত আলী সহ সংস্থার সকল সক্রিয় সদস্য গন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।