তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে। 
 

প্রতিনিধি দলটি তুরস্কের বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে।



আর.এ. মন্ডল , উম্মাহ টাইমস্ :
 তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের অতি প্রয়োজন। একটি শহর নয়, দশটি প্রদেশে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। 
গতকাল, জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি দল ঐতিহাসিক শহর আনতাকিয়্যা থেকে ত্রাণ কাজ শুরু করেছে । এই উপলক্ষে জমিয়ত প্রতিনিধি দল বিভিন্ন তাঁবুতে 1000 স্লিপওয়েল ম্যাট্রেস বিতরণ করেছে।  পুরো আনতাকিয়্যা  শহর জনশূন্য, একটি ঘরও বাসযোগ্য নয়। হিমশীতল ঠান্ডায় দূর্গতদের হাজার হাজার তাঁবুতে স্থানান্তরিত হয়েছে । কিন্তু অনেকের কাছেই মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।  জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল সেখানে এতিম নিষ্পাপ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছে।  জামিয়তের প্রতিনিধি দলে মুফতি মুহাম্মদ আনোয়ার কাসমি বাস্তভি দেওবন্দ, সৈয়দ শাহবাজ এবং মুহাম্মদ আবদুল্লাহও রয়েছেন।

এদিকে, জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল কাহরামান মারাশ শহরে তুরস্কের আইন মন্ত্রী বেকর বোজদাগের সাথে সাক্ষাৎ করে এবং এই বেদনাদায়ক পরিস্থিতিতে ভারতীয় মুসলমানদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। মওলানা মাহমুদ আসাদ মাদানি এই দুঃখের মুহুর্তে তুরস্কের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেন জমিয়ত সাধ্যমত এখানে ত্রাণ কাজ করছে।  আইনমন্ত্রী জমিয়তের ত্রাণ কার্যক্রমকে স্বাগত জানান এবং তাঁর পক্ষ থেকে স্থানীয়ভাবে সহযোগিতার আশ্বাস দেন।

 জমিয়তের প্রতিনিধি দলের প্রধান মাওলানা হাকিমুদ্দিন কাসমী  জানিয়েছেন "ভূমিকম্পের ধারা এখানে থেমে নেই । কিছুক্ষণ আগেও এখানে ভূমিকম্প হয়েছে।তিনি বলেন, ভূমিকম্পের প্রভাব এক হাজার কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।   জমিয়তের প্রতিনিধি দল শরনার্থীদের  কাছে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিনিয়ত"।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।