রসুলপুরে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতি সভা ।

রসুলপুরে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রীতি সভা । 

উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল, পাত্রসায়ের : 
গতকাল রবিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে বাঁকুড়া জেলা ইমাম পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে জেলা ইমাম পরিষদের উদ্যোগে একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয় ।
সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবী,উলামা ও সাধারণ জনগণের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার পথিকৃৎ হাজি কুতুবুদ্দিন সাহেব।
 এছাড়াও এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সম্পাদক মৌলানা সরীফুল ইসলাম , পাত্রসায়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মণ্ডল , ওসি বিদ্যুৎ পাল বিশিষ্ট সাংবাদিক সেখ আজফার হোসেন , রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি শ্যামা প্রসাদ লাহা,বেলুট রসুলপুর অঞ্চল প্রধান তাপস বারি, জেলা ডোমা প্রতিনিধি সিরাজুল হক মল্লিক, বাঁকুড়া জেলা জমিয়ত উলামার সভাপতি মাজহারুল ইসলাম, বর্ধমান জেলা জমিয়ত সম্পাদক ইমতিয়াজ আলী, নিয়ামত আলী মন্ডল, কাজী সাহাবুদ্দিন, নুরুল ইসলাম, আমির আলী মন্ডল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ । 
 সভার সূচনা হয় ক্বারী ফারুক আবদুল্লাহর তিলাওয়াতের মাধ্যমে। উপস্থিত সকল অতিথিগণ তাঁদের বক্তব্যের মাধ্যমে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার কথা তুলে ধরেন । 
  এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো ইমাম ও মোয়াজ্জেম উপস্থিত হয়েছিলেন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।