রাজ্য, জেলা,ব্লক সহ সমস্ত শাখা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।
রাজ্য, জেলা,ব্লক সহ সমস্ত শাখা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।
সারা বিশ্বে তাবলীগ জামাআত একটি শান্তিপূর্ণ ধর্মীয় ও গঠন মূলক সংগঠন রূপে সুপরিচিত। কিন্তু বর্তমানে সরকার সহ বিভিন্ন দৃষ্টিকোন থেকে যাঁরাই তাবলীগ জামায়াতের বিরোধীতা করছেন, তাঁরা হয়তো না বুঝেই বিরোধীতা করছেন নতুবা তাঁরা বিদ্বেষপূর্ণ প্ররোচনার দ্বারা প্রভাবিত হয়েছেন।
এহেন পরিস্থিতিতে জমিয়তে উলমা-ই-হিন্দের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মাহমুদ আসায়াদ মাদানী সাহেব তাবলিগী জামায়াতের সাথি ও শুভাকাঙ্ক্ষী বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। এটিতে বিশেষ করে মসজিদের ইমাম ও ওলামাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগন তাঁদের জুমার বক্তব্যে তাবলিগী জামাতের বাস্তবতা ও কর্মপন্থা সম্পর্কে আমজনগণকে সচেতন করবেন।
তাই জমিয়ত দায়িত্বশীল, উলামায়ে কেরাম ও ইমাম হজরতদের প্রতি অনুরোধ যে আগামী শুক্রবারকে "ইয়াওমুদ দাওয়াহ ও তাবলীগ" হিসাবে পালন করুন এবং নিজের পরিসরে ইমাম সাহেবদের অনুরোধ করুন যেন তাঁরা জুমার বক্তব্যে তাবলিগী জামায়াতের বাস্তবতা, খিদমত ও গুরুত্বকে সামনে রেখে বক্তব্য দেন।
আপনার প্রতি শুধু আশা নয় বরং আমরা নিশ্চিত যে আপনি এটাকে আপনার দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন এবং আপনার নিজ নিজ এলাকার সংক্ষিপ্ত রিপোর্ট জমিয়ত উলামা-ই-হিন্দের কেন্দ্রীয় অফিসের নিম্নোল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন ।
📱-9971628838/9968445753
নিবেদক,
মাওলানা হাকিমুদ্দীন কাসেমী
সাধারণ সম্পাদক
জমিয়ত উলামা-ই-হিন্দ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন