দারুল উলূম দেওবন্দে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশন সম্পন্ন।
দারুল উলূম দেওবন্দে সর্বভারতীয় রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশন সম্পন্ন।
মাদ্রাসার জিম্মেদারদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতি গঠনে নিয়োজিত হওয়ার আহ্বান।
আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস
মিল্লাতে ইসলামিয়ার নির্মাণ ও হেফাজতের ক্ষেত্রে মাদ্রাসাগুলির ভূমিকা অনস্বীকার্য। মাদ্রাসাগুলি ধর্মীয় শিক্ষা প্রদান ও বিস্তারের পাশাপাশি দেশের জন্য শান্তিপ্রিয় নাগরিক তৈরির ক্ষেত্রেও অসামান্য অবদান রাখে। তাই মাদ্রাসার জিম্মেদারদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির সেবা ও নির্মাণে নিয়োজিত থাকতে হবে।
২০ ই ডিসেম্বর রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির অধিবেশনে দারুল উলূম দেওবন্দের উপাচার্য জনাব মুফতি আবুল কাসেম নো’মানী সাহেব একথা বলেন।
এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের সদর মুদাররিস জনাব মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী সাহেব, দারুল উলূম দেওবন্দের সহ-উপাচার্য জনাব মাওলানা আব্দুল খালেক মাদ্রাসী সাহেব ও জনাব মাওলানা রাশিদ আজমী সাহেব, রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা শওকত আলি বাস্তাভী সাহেব, জনাব মাওলানা নিয়ামতুল্লাহ আযমী সাহেব, জনাব মাওলানা রহমতুল্লাহ কাশ্মিরী সাহেব, জনাব মাওলানা আশহাদ রশিদী সাহেব, পঃবঃ রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব, জনাব মাওলানা কামরুদ্দিন সাহেব, জনাব মাওলানা কামরুদ্দিন সাহেব, জনাব মুফতি ইসমাইল সাহেব, জনাব মাওলানা মুহাম্মদ হাসান সাহেব, জনাব মাওলানা নিজামুদ্দীন সাহেব, জনাব মাওলানা রাশিদ আজমী সাহেব,
মাওলানা মুহাম্মদ শাহিদ সাহেব প্রমুখ।
বৈঠকে ইসলামী মাদ্রাসাসমূহে ছাত্রদের শিক্ষা ও শিক্ষকদের প্রশিক্ষণের মানোন্নয়ন। বিভিন্ন বিষয়ের পাঠদান তথা তালিম ও তারবিয়াত সহ অভ্যন্তরীণ ব্যবস্থার উন্নয়ন এবং মাদ্রাসাগুলোকে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়। কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি আইন -২০১৯ এর উপর বিশেষ আলোচনা করা হয় এবং কওমি মাদরাসা সমূহের উপর এই নীতির সুদূরপ্রসারী প্রভাব পর্যালোচনা করার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
Official press release 🔽
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন