পোস্টগুলি

নক্ষত্র পতন ! হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম সাহেব আর নেই।

ছবি
নক্ষত্র পতন ! হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম সাহেব আর নেই।      উম্মাহ টাইমস : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মাওলানা নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবন মাওলানা নুরুল ইসলাম জিহাদী (জন্ম: ১৯৪৮) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস। এছাড়াও তিনি দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীন সহ উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। জন্ম ও বংশ মাওলানা জিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরুং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম...

মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত ।

ছবি
মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন । সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব। উম্মাহ টাইমস: শনিবার কানপুরে অনুষ্ঠিত ২৭ তম সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে মাওলানা রাবে হাসানি নদভি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন । দুই দিনব্যাপী সাধারণ সভায় দেশের শীর্ষ আলেম , মুসলিম শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন । জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ও ইসলামিক ফিকাহ একাডেমি দিল্লির জেনারেল সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা তাতে উপস্থিত ছিলেন । মাওলানা রাবে হাসানি নদভি একাধারে ষষ্ঠবারের মতো এ বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন । একই সঙ্গে বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি । এছাড়াও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিয়া বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ড . সৈয়দ আলি নকভিও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন । ল বোর্ডের সাধারণ সম্পা...

মুসলিম মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি: মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী

ছবি
মুসলিম মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি: মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী  মুসলিম মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি: মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী  উম্মাহ টাইমস নিউজ ডেস্ক, নয়াদিল্লী:  জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি কায়েদে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী বিখ্যাত লেখক ও  চলচ্চিত্রের প্রযোজক ফারুক আরগালীর প্রশংসা করে বলেছেন, আমাদের উলামায়ে কেরাম ও মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছেন, দেশের স্বাধীনতার জন্য প্রান দিয়েছেন ।  দুর্ভাগ্য এবং রাজনৈতিক পরিহাস, সেই গৌরবময় ইতিহাসকে গণমাধ্যমে স্থান দেওয়া হচ্ছে না।  সর্বোপরি জাতি তাঁদের সেসব ত্যাগ ভুলে যাচ্ছে।  অবস্থা এমন যে, দেশের স্বাধীনতার জন্য তাদের মুরুব্বিদের আত্মত্যাগের কথা আজও মুসলমানদের নতুন প্রজন্ম অবগত নয়।   মাওলানা মাদানী আনন্দ প্রকাশ করে বলেন, "হিন্দুস্তান মেরি শান, যেটি প্রফেসর আখতার-উল-ওয়াসির তত্ত্বাবধানে ধারাবাহিক ডকুমেন্টারি ফিল্ম প্রস্তুত করার চেষ্টা চলছে, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে।  অনেকদিনের ...

অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়।

ছবি
অসহায় আনারকলি ও রাজেশের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা করবো জয়। আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস: মানবসেবার ব্রত নিয়ে বিগত লকডাউনে পথ চলা শুরু করে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা "বিষ্ণুপুর আমরা করবো জয়"। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে পাত্রসায়েরের নলডাঙ্গা গ্রামের অসহায় আনারকলির হাতে হুইলচেয়ার ও সোনামুখির রাজদহ গ্রামের রাজেশের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। সংস্থার কর্ণধার কাজী মুজিবর রহমান সাংবাদিকদের জানান যে সোশ্যাল মিডিয়ায় আমাদের কাজ দেখে অনেকেই অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এগিয়ে আসছেন । এদিন মূলত প্যাডম্যান খ্যাত ভবঘুরে রাজা আনারকলি ও রাজেশকে এই সাহায্য পাঠিয়েছেন। আমরা দায়িত্ব সহকারে শুধু পৌঁছে দিয়েছি। তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল অসহায় মানুষদের সমাজের মূল স্রোতে ফেরানো ও যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলা। তিনি আরও বলেন যে "আমাদের সাধ অনেক কিন্তু সামর্থ্য খুবই কম, কিন্তু যদি আমরা এগিয়ে না আসি তাহলে তারা স্বাধীন ভাবে জীবনকে উপভোগ করবে কিভাবে" । এ পর্যন্ত প্রায় তিরিশ জনকে সংস্থার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এদিন হ...

আলতাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তের প্রতিনিধি দলের , মামলা লড়ার প্রতিশ্রুতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মওলানা মাদানীর।

ছবি
  আলতাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তের প্রতিনিধি দলের , মামলা লড়ার প্রতিশ্রুতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মওলানা মাদানীর।  জমিয়ত উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল জেলা আধিকারিক এবং এসপির সাথে দেখা করেন এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রতিনিধি দল 'নিহত' আলতাফের পরিবারের সাথে দেখা করেন, তাদের দুঃখের কথা শোনেন এবং মামলা লড়ার সিদ্ধান্ত নেন ।   উম্মাহ টাইমস  , নয়াদিল্লি:  জমিয়ত উলামা-ই-হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি কাসগঞ্জ, ইউপিতে পুলিশ হেফাজতে 22 বছর বয়সী আলতাফের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারকে উচ্চ-পর্যায়ের তদন্ত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।   প্রসঙ্গত উত্তর প্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশ হেফাজতে মৃত্যুর বর্ণনা দিয়ে মাওলানা মাদানি বলেছিলেন যে এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ স্তরের কম...

মাহমুদ মাদানী শুভেচ্ছা জানালেন চন্দ্রবাবু নাইডু ।

ছবি
মাহমুদ মাদানী শুভেচ্ছা জানালেন চন্দ্রবাবু নাইডু । অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু সর্ব ভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে বিশ্বের পঞ্চাশ জন ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে মুবারকাবাদ পেশ করেছেন। উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী   চন্দ্রবাবু নাইডু সর্ব ভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে বিশ্বের পঞ্চাশ জন প্রভাবশালী ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য যে জর্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে।  ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব...

ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জমিয়ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রেস কনফারেন্স।

ছবি
ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জমিয়ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রেস কনফারেন্স। ত্রিপুরার দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি পরিদর্শন শেষে সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধিদলের আজ সাংবাদিক সম্মেলন আগরতলায় । উম্মাহ টাইমস:- ত্রিপুরার সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জমিয়তার উলামা-ই-হিন্দ বলেছে যে ত্রিপুরা সর্বদা একটি শান্তিপূর্ণ রাজ্য ছিল, হিন্দু ও মুসলমানের মধ্যে কখনও বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কিন্তু আজকাল যেভাবে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ইত্যাদি রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে বিষাক্ত ও দূষিত করেছে। যার ফলশ্রুতিতে ত্রিপুরার বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট ও মসজিদে হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের সম্মান একতা ও অখণ্ডতার জন্য ক্ষতিকর। এর বাইরে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো বিশ্ব হিন্দু পরিষদের এক সমাবেশে প্রিয় নবীর শানে অত্যন্ত অশালীন কথা বলা হলেও আজ পর্যন্ত পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। জমিয়ত উলামা-ই-হিন্দ জানতে চয়েছিল যে এমন একটি অনুষ্ঠানে রাজ্য সরকার এ...

ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মসজিদ,দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করবে জমিয়ত উলামায়ে হিন্দ।

ছবি
ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত  মসজিদ,দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করবে জমিয়ত উলামায়ে হিন্দ। ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্থ মসজিদ, দোকানপাট এবং বাড়িগুলি পুনর্নির্মাণ করা হবে: জমিয়ত উলামায়ে হিন্দ। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো আজ জমিয়তে উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসমির নেতৃত্বে জমিয়ত উলামা-ই-হিন্দের একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল ত্রিপুরায় পৌঁছেছে এবং তাঁরা দাঙ্গা কবলিত এলাকা সফরে রয়েছেন। প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মসজিদ ও মুসলিম বসতিগুলি পরিদর্শন করে প্রকৃত সত্য বের করার জন্য তাদের প্রমাণ্য তথ্য সংগ্রহ করছেন। কারণ সম্প্রতি ত্রিপুরার ডিজিপি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে কাল্পনিক বলে অভিহিত করেছেন। তাই, জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রতিনিধি দল প্রথমে সিপাহীজালা জেলায় পরিদর্শন করে, যা রাজধানী আগরতলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। গত 23 শে অক্টোবর, দুর্বৃত্তরা রাত 10 টার দিকে মসজিদে আগুন দেয় এবং এটি টানা নয় দিন অব্যাহত ছিল।  প্রতিনিধি দল এখানে পৌঁছে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছেন যে এখানে ৪৫ টি মুসলিম বাড...

প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা।

ছবি
প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা। প্রকাশিত ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা,প্রথম পঞ্চাশে একমাত্র ভারতীয় জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: প্রকাশিত হলো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা। জর্দানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়। উল্লেখ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডি সেন্টার (জর্ডান) ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ইসলামি ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে।   ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে। ২০২২ সালে ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন তানজানিয়ার এক...

ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।

ছবি
ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার  অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।  ইমরাত - ই - শারিয়াহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষার অষ্টম আমিরে শরিয়ত নির্বাচিত মাওলানা ফয়সাল রহমানি ।।  উম্মাহ টাইমস,পাটনা : মাওলানা ওয়ালি রহমানির ছেলে মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি ইমরাত - ই - শরিয়ার প্রধান নির্বাচিত হয়েছেন । ইমরাত - ই - শরিয়া বিশিষ্ট ইসলামিক সংগঠন । বিহারের পটনায় এই সংগঠনের প্রধান কার্যালয় অবস্থিত ।গত ৯ ই অক্টোবর  ইমরাত - ই - শরিয়ার সদস্যদের ভোটাভুটির পর মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি  সভাপতি নির্বাচিত হন । তিনি ইমরাত - ই - শরিয়ার প্রাক্তন সভাপতি এবং সুপরিচিত ইসলামিক ও রাজনৈতিক স্কলার মাওলানা ওয়ালি রহমানির ছেলে । ২০২১  সালের ৩ এপ্রিল ইন্তেকাল করেন ওয়ালি রহমানি । প্রাথমিকভাবে সভাপতি পদের দাবিদার ছিলেন চারজন প্রার্থী । তাঁরা হলেন হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি , মুফতি নজর তৌহিদ , মাওলানা আনিসুর রহমান কাসমি এবং মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রহমানি । কিন্তু তাদের মধ্যে পরে দু'জন নাম প্রত্যাহার করে নেন । সুতরাং ,...