আলতাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তের প্রতিনিধি দলের , মামলা লড়ার প্রতিশ্রুতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মওলানা মাদানীর।
আলতাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তের প্রতিনিধি দলের , মামলা লড়ার প্রতিশ্রুতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মওলানা মাদানীর।
জমিয়ত উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল জেলা আধিকারিক এবং এসপির সাথে দেখা করেন এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রতিনিধি দল 'নিহত' আলতাফের পরিবারের সাথে দেখা করেন, তাদের দুঃখের কথা শোনেন এবং মামলা লড়ার সিদ্ধান্ত নেন ।
উম্মাহ টাইমস ,নয়াদিল্লি:
জমিয়ত উলামা-ই-হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি কাসগঞ্জ, ইউপিতে পুলিশ হেফাজতে 22 বছর বয়সী আলতাফের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারকে উচ্চ-পর্যায়ের তদন্ত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত উত্তর প্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশ হেফাজতে মৃত্যুর বর্ণনা দিয়ে মাওলানা মাদানি বলেছিলেন যে এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ স্তরের কমিটি দ্বারা তদন্ত করা উচিত। তিনি বলেন, ভারত বরাবরই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বরাবরই সুপরিচিত দেশ, তবে সরকার যদি তা বজায় রাখতে ব্যর্থ হয়, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।তিনি বলেন, কাসগঞ্জে যা করা হয়েছে এবং যেভাবে চেষ্টা করা হয়েছে তা লজ্জাজনক এবং নিন্দনীয়। তিনি বলেছিলেন যে জমিয়ত উলামা-ই-হিন্দ তার শোকাহত পিতামাতা এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের ন্যায়বিচার পেতে তাদের আইনজীবীর মাধ্যমে সহোযোগিতা করবে। সম্পূর্ণ আইনি সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য যে গতকাল ১১ই নভেম্বর জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমির নেতৃত্বে জমিয়তের একটি প্রতিনিধি দল কাসগঞ্জে গিয়ে আলতাফের বিচারের দাবিতে ডিএম হর্ষিতা মাথুর এবং এসপি রোহন প্রমোদ এর সাথে দেখা করেছেন। একই সময়ে জমিয়তের প্রতিনিধি দল আলতাফের বাড়ি গিয়ে তার বাবা চাঁদ মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এই উপলক্ষ্যে এদিন প্রতিনিধি দলে ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমী, মাওলানা মুহাম্মদ ইয়াসিন, ডক্টর আজহার আলী, মুফতি মুহাম্মদ খুবাইব, ক্বারী মুহাম্মদ রশিদ মওলানা ইসরারুল্লাহ প্রমুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন