মাহমুদ মাদানী শুভেচ্ছা জানালেন চন্দ্রবাবু নাইডু ।
মাহমুদ মাদানী শুভেচ্ছা জানালেন চন্দ্রবাবু নাইডু ।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু সর্ব ভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে বিশ্বের পঞ্চাশ জন ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে মুবারকাবাদ পেশ করেছেন।
উম্মাহ টাইমস,আর.এ.মন্ডল:
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু সর্ব ভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেবকে বিশ্বের পঞ্চাশ জন প্রভাবশালী ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য যে জর্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে।
৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়। তবে শীর্ষ ৫০ এর মধ্যে (২৭ )একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন জমিয়ত মহা সচিব মাওলানা মাহমুদ মাদানি।
শুভেচ্ছা বার্তায় চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন যে "আপনি সেই জমিয়ত উলামায়ে হিন্দ এর সর্বভারতীয় সভাপতি যে সংগঠন 1919 সালে ভারত স্বাধীনতা পূর্ব সময়ে বৃটিশ বিরোধী আন্দোলনের সময় প্রতিষ্ঠা হয়েছিল। জমিয়ত উলামায়ে হিন্দ এর মূলনীতিই হল সমাজ সেবা, অহিংস সংগ্রাম।এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত যে জমিয়তে উলামা-ই-হিন্দ আপনার উচ্চতার একজন দায়িত্বশীল, জ্ঞানী এবং নিঃস্বার্থ ব্যক্তির নেতৃত্বে রয়েছে"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন