মুসলিম মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি: মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী
মুসলিম মুক্তিযোদ্ধাদের ওপর প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ এখন সময়ের দাবি: মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী
উম্মাহ টাইমস নিউজ ডেস্ক, নয়াদিল্লী:
জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি কায়েদে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী বিখ্যাত লেখক ও চলচ্চিত্রের প্রযোজক ফারুক আরগালীর প্রশংসা করে বলেছেন, আমাদের উলামায়ে কেরাম ও মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছেন, দেশের স্বাধীনতার জন্য প্রান দিয়েছেন । দুর্ভাগ্য এবং রাজনৈতিক পরিহাস, সেই গৌরবময় ইতিহাসকে গণমাধ্যমে স্থান দেওয়া হচ্ছে না। সর্বোপরি জাতি তাঁদের সেসব ত্যাগ ভুলে যাচ্ছে। অবস্থা এমন যে, দেশের স্বাধীনতার জন্য তাদের মুরুব্বিদের আত্মত্যাগের কথা আজও মুসলমানদের নতুন প্রজন্ম অবগত নয়।
মাওলানা মাদানী আনন্দ প্রকাশ করে বলেন, "হিন্দুস্তান মেরি শান, যেটি প্রফেসর আখতার-উল-ওয়াসির তত্ত্বাবধানে ধারাবাহিক ডকুমেন্টারি ফিল্ম প্রস্তুত করার চেষ্টা চলছে, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। অনেকদিনের ইচ্ছা ছিল এরকম কিছু করা হোক। আমর মনে হয় ছোট পর্বে সহজ ভাষায় তথ্য উপস্থাপন করা উচিত। যাতে শুধু মুসলমান নয়, সমগ্র দেশকে সচেতন করা যায় মুসলিম মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে।
মাওলানা মাদানী ফারুক আরগালী এবং অধ্যাপক আখতার উল ওয়াসিকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি এই উদ্দেশ্যমূলক কাজে সম্ভাব্য সবরকম সাহায্য করতে প্রস্তুত।
উল্লেখ্য যে, ফারুক আরগালী ১০০ জন মুসলিম মুক্তিযোদ্ধার ওপর ভিত্তি করে প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ হাতে নিয়েছেন। যেটি গত মাসে শুরু করেছিলেন সুপরিচিত নির্মাতা ও উর্দু নওয়াজ ডক্টর সৈয়দ ফারুক একটি ক্লিপ এর মাধ্যমে। জামিয়া মিল্লীয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদ এই গুরুত্বপূর্ণ কাজের জন্য এক লাখ টাকা দিয়ে ভবিষ্যতে তার সহায়তার আশ্বাস দিয়েছেন।
সূত্র: দৈনিক হামারা সমাজ উর্দু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন