পোস্টগুলি

তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।

ছবি
তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।  হারুন অল রশিদ, রসুলপুর: তীব্র দাবদাহে জ্বলছে সমগ্র দক্ষিণবঙ্গ ।ব্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। পূর্বে জারি হয়েছে সতর্কতা। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর মধ্যে অধিকতর পুণ্য রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে আজ সপ্তাহের ছুটির দিনে বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দ এর পরামর্শে জেলা আইটি সেল -এর উদ্যোগে, "জনসেবায় জমিয়ত" কর্মসূচির অঙ্গ হিসাবে,  স্থানীয় রসুলপুর বাজারে আয়োজন করা হয় জলছত্র ক্যাম্প। প্রায় বারোশত মানুষকে গ্লুকোন ডি সহযোগে ঠান্ডা পানীয় জল পরিবেশন করা হয়। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়েই খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়ত সহ সম্পাদক নিয়ামত আলী মন্ডল , জেলা কোষাধ্যক্ষ হাজী শামসুজ্জোহা , কাঁটাদিঘী শাখা জমিয়ত সম্পাদক মাস্টার আব্দুল হামিদ, স্থানীয় উপপ্রধান ফারুক মির্দ্যা। এছাড়াও জেলা জমিয়ত আইটি সেলের পক্ষে উপস্থিত ছিলেন মহঃ আজিজ মন্ডল, শাকিল আখতার, হারুন অল রশিদ,ই...

শবে বরাত উপলক্ষে জমিয়ত উলামায়ে হিন্দ এর বিশেষ আবেদন।

ছবি
শবে বরাত উপলক্ষে জমিয়ত উলামায়ে হিন্দ এর বিশেষ আবেদন। উম্মাহ টাইমস্,নয়াদিল্লি, 06 মার্চ 2023 : জমিয়ত উলামা- ই- হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি শবা বরাত উপলক্ষে বিশেষ আবেদন  করেছেন, নিম্নলিখিত বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন: (1) মুসলমানরা শবে বরাতের কোরআন তেলাওয়াত এবং অন্যান্য  নফল নামাজ আদায় করে তবে উল্লেখ্য যে নফল নামাজের জন্য একাকিত্ব এবং নির্জনতা প্রয়োজন। এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। তাই আপনারা বাড়িতে বা মসজিদে একান্তে নফল ইত্যাদি আদায় করুন এবং সময়কে গনিমত করুন। (2) এই উপলক্ষ রাস্তায় শব্দবাজি করা,চিল্লা চেঁচামেচী এবং  মোটরসাইকেল চালানো শোভনীয় নয়। এছাড়া এই রাতে পটকা ফাটানো, আতশবাজি ফাটানো সবই নিষিদ্ধ। শয়তান মানুষকে এসব ফালতু কাজে ব্যস্ত রেখে আল্লাহর ক্ষমা ও ইবাদত থেকে বঞ্চিত করতে চায়। এটাই শয়তানের আসল উদ্দেশ্য। (3) কাকতালীয়ভাবে, এবার আমাদের দেশবাসীর হোলি উৎসবও একসঙ্গে পড়ছে। সমাজবিরোধীরা এটিকে ব্যবহার করে বিদ্বেষ ছড়াতে এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই শান্তি, আইনশৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প...

তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ছবি
তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।    প্রতিনিধি দলটি তুরস্কের বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। আর.এ. মন্ডল , উম্মাহ টাইমস্ :  তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের অতি প্রয়োজন। একটি শহর নয়, দশটি প্রদেশে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।  গতকাল, জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি দল ঐতিহাসিক শহর আনতাকিয়্যা থেকে ত্রাণ কাজ শুরু করেছে । এই উপলক্ষে জমিয়ত প্রতিনিধি দল বিভিন্ন তাঁবুতে 1000 স্লিপওয়েল ম্যাট্রেস বিতরণ করেছে।  পুরো আনতাকিয়্যা  শহর জনশূন্য, একটি ঘরও বাসযোগ্য নয়। হিমশীতল ঠান্ডায় দূর্গতদের হাজার হাজার তাঁবুতে স্থানান্তরিত হয়েছে । কিন্তু অনেকের কাছেই মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।  জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল সেখানে এতিম নিষ্পাপ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছে।  জামিয়তের প্রতিনিধি দলে মুফতি মুহাম্মদ আনোয়ার কাসমি বাস্তভি দেওবন্দ, সৈয়দ শাহবাজ এবং মুহাম্মদ আবদুল্লাহও রয়েছ...

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ।

ছবি
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দ এর জেনারেল সেক্রেটারি  মাওলানা হাকিমুদ্দিন কাসেমী গতকাল ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত শহরগুলি পরিদর্শন করবে। আর এ মন্ডল, উম্মাহ টাইমস্,২৮ ফেব্রুয়ারি :- সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী দক্ষিণ ও মধ্য তুরস্কের ভূমিকম্পকে বর্তমান সময়ের সবচেয়ে দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে তিনি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের বিষয়ে আশা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই গতকাল জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা হাকীমুদ্দিন কাসেমী সাহেব তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি ফোনে জানিয়েছেন যে তিনি ইস্তাম্বুল পৌঁছেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের ধারা শুরু হয়েছে। তিনি দক্ষিণ ও মধ্য তুরস্কের বিধ্বস্ত শহরগুলি পরিদর্শন করবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষদের সাহায্যের  বিষয়টি খতিয়ে দেখবেন। লক্ষ লক্ষ বৃদ্ধ,শিশু ও নারী খোলা আকাশের নি...

জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন।

ছবি
জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন। উম্মাহ টাইমস্: জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন ৯,১০,১১ ও ১২ই ফেব্রুয়ারী ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য মজলিসে মুনতাযিমার যৌথ অধিবেশনে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব দৃঢ়তার সাথে বক্তব্য তুলে ধরে বলেন, আমাদের শ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি জনাব মাওলানা মাহমুদ আসআ’দ মাদানী সাহেব কুড়ি বছরের ঊর্ধ্বকালীন সময় ধরে সর্বভারতীয় মহাসচিবের পদে বহাল থেকে সংগঠনগতভাবে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে জমিয়তের সর্বস্তরের কমিটি তাঁকে সর্বভারতীয় সভাপতি পদে মনোনীত করেছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাকে যে প্রস্তাবের সমর্থনে বলতে দেওয়া হয়েছে সেপ্রসঙ্গে বলি, সাম্প্রদায়িক শক্তির কিছু কিছু নেতা বলছেন যে তাঁরা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবেন। তাঁরা জেনে রাখুন, ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে ডঃ আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে। সংবিধান রচনা কমিটিতে জমিয়তে উলামায়ে হিন্দের দু’জন স্তম্ভ ছিলেন- ...

ইতিহাসের আলোকে জমিয়ত উলামা ই হিন্দ ।

ছবি
ইতিহাসের আলোকে জমিয়ত উলামা ই হিন্দ । -----মুহাম্মাদ শামসুদ্দোহা  কাসেমী । উম্মাহ টাইমস্, বিশেষ প্রতিবেদন: সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে জমিয়তে উলামায়ে হিন্দের ৩৪ তম সর্বভারতীয় অধিবেশন সম্পন্ন হলো। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে রামলীলা ময়দান জনসমুদ্রে পরিণত হলো। বহু বরেণ্য ব্যক্তিবর্গের জ্ঞানগর্ভ বক্তব্য শুনে মানুষ বিমোহিত হলো। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে ঘোষণা করা হলো। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সে খবর এখন ভুবনগ্রামের অধিবাসীদের অগোচরে নয়। জমিয়তে উলামায়ে হিন্দ হলো ভারতের মুসলিমদের সর্ববৃহৎ প্রাচীন ইসলামী সংগঠন। ভারতবাসীদের মাথার উপরের ছাদ। এটি তৈরি হয়েছিলো আজ থেকে ১০৪ বছর পূর্বে। ১৯১৯ সালে। মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গি মহল্লি রহ., মুফতী কেফায়েতউল্লাহ দেহলবী রহ. ও মাওলানা আহমাদ সাঈদ দেহলভী রহ.প্রমুখ ব্যক্তিবর্গ এটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিলো ভারতকে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করা। ভারতবাসীদের স্বাধীনভাবে মাথা উঁচু করে এখানে বসবাস করার পূর্ণ অধিকার দেওয়া। বর্তমানে এর সদস্য সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ। লক্ষ লক্ষ মানুষ...

জমিয়তে উলামা সর্বপ্রথম দেশকে স্বাধীন করার ডাক দেয় : শিশির বসু (নেতাজী সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র)

ছবি
জমিয়তে উলামা সর্বপ্রথম দেশকে স্বাধীন করার ডাক দেয় :  শিশির বসু (নেতাজী সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র) বিশেষ প্রতিবেদন, উম্মাহ টাইমস্: আমি দিল্লীতে দেখেছি কিছু সংকীর্ণতাবাদী লোক কাজের সুবিধা পেয়েছে। তারা নিজেদের পছন্দ মত দেশের ইতিহাসের মোড় ঘুড়িয়ে দিচ্ছে। দুই শত বৎসরের জাতীয়স্তরে স্বাধীনতা সংগ্রামীদের ও সংগঠনের স্মরনীয় ইতিহাস রচনা করার জন্য ফ্রীডম মেমোরিয়াল' নামে একটি জাতীয় সংঘ স্থাপন করা হয়েছে। এই সংস্থার মাধ্যমে যে ইতিহাস রচিত হচ্ছে তাতে জমিয়তে উলামায়ে হিন্দের নাম নেই। নেতাজী সুভাষচন্দ্র বসু ও ন্যাশন্যাল আর্মির ও নাম নেই। অথচ আপনাদের পূর্বসূরীরাই ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রাম শুরু করেছিলেন। জালিওয়ান ওয়ালা বাগের নৃশংস হত্যাকান্ডের পর ও কংগ্রেস পূর্ণ স্বাধীনতার কথা বলেনি। কিন্তু জমিয়তে উলমায় হিন্দ ১৯১৯ খ্রীষ্টাব্দে কংগ্রেসের দশ বৎসর পূর্বে পূর্ন স্বাধীনতাই তাদের লক্ষ্য বলে সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারায় কংগ্রেস নীতি নির্ধারন করতে না পারলে ও জমিয়ত তা করতে পেরেছিল। ১৯৩৬ খ্রীষ্টাব্দের নির্বাচনের পর প্রাদেশিক স্বায...

জমিয়ত উলামা-ই-হিন্দের প্রতিষ্ঠা দিবস: ভারতের স্বাধীনতা আন্দোলন এবং গণতন্ত্রের জন্য একটি সোনালী ও বিপ্লবী দিন।

ছবি
জমিয়ত উলামা-ই-হিন্দের প্রতিষ্ঠা দিবস: ভারতের স্বাধীনতা আন্দোলন এবং গণতন্ত্রের জন্য একটি সোনালী ও বিপ্লবী দিন। উম্মাহ টাইমস্:- আজ 23 নভেম্বর 2022 জমিয়ত উলামা-ই-হিন্দের বয়স 103 বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ যাত্রায় জমিয়ত ভারতের স্বাধীনতা এবং স্বাধীন ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা  ইসলামী জাতির সমস্যার সমাধান এবং ইসলামী আচার অনুষ্ঠান রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এই যাত্রা অব্যাহত রয়েছে নিচের লেখায় প্রতিষ্ঠার প্রামাণিক ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পটভূমি। যেহেতু মক্কা ও মদীনাসহ সমগ্র আরব তুর্কিদের শাসনাধীন ছিল তাই ইসলামী বিশ্বের দৃষ্টিতে তুর্কি সরকারকে ইসলামী সরকার এবং এর খলিফাকে খলিফাতুল-মুসলিমীন বলা হত। প্রথম বিশ্বযুদ্ধ (28 জুলাই 1914  11 নভেম্বর 1918) তুরস্ক গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জার্মানির পক্ষে ছিল। যুদ্ধে তুরস্কের অংশগ্রহণ ভারতীয় মুসলমানদের উদ্বিগ্ন করেছিল যে ব্রিটেন সফল হলে তুরস্কের সাথে ভাল আচরণ করা হবে না তাই ভারতীয় মুসলমানরা গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে যুদ্ধের সময় মুসলমানদের ...

মওলানা হাকিমুদ্দিন কাসেমীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের কিফায়েতুল্লাহ কলোনি পরিদর্শন।

ছবি
মওলানা হাকিমুদ্দিন কাসেমীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের কিফায়েতুল্লাহ কলোনি পরিদর্শন। উম্মাহ টাইমস্ :- ২০০২ সালের গুজরাট দাঙ্গার পর দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য জমিয়ত উলামা ই হিন্দ  হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেবের নেতৃত্বে জমিয়ত ব্যাপক পরিসরে কাজ করে ছিল এবং মুফতি আজম হজরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব (রহ) স্মরণে একটি কলোনি নির্মাণ করা হয়েছিল যিনি  জমিয়ত উলামা ই হিন্দের প্রথম সভাপতি ছিলেন। কিফায়াতুল্লাহ  নগর কলোনি যেখানে 152টি বাড়ি  একটি মসজিদ ও একটি ইস্কুল এবং মাদ্রাসা নিয়ে নির্মিত হয়েছিল যা জমিয়ত উলামা-ই-হিন্দের প্রাক্তন সভাপতি তথা আমিরুল হিন্দ ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব (রহ) নিজ হাতে উদ্বোধন করেছিলেন।  আলহামদুলিল্লাহ হজরত মাওলানা মহসিন সাহেবের তত্ত্বাবধানে এই কলোনিতে ৩ জন মুফতি ৭ উলামা ও ৪২ জন হাফিজ এখন পর্যন্ত হয়েছেন।  আলহামদুলিল্লাহ দ্বিনী তালিমী বোর্ড জমিয়ত উলামা ই হিন্দ  জমিয়ত অপেন স্কুল এবং জমিয়ত ইউথ ক্লাব ও চলছে এই কলোনিতে । 22শে নভেম্বর জমিয়ত উলামা ই হিন্দের 6 জন ...

বাঁকুড়া জেলা জমিয়তের প্রকাশ্য সভা বিষ্ণুপুরে।

ছবি
বাঁকুড়া জেলা জমিয়তের প্রকাশ্য সভা বিষ্ণুপুরে।   হারুণ অল রশিদ, মহঃ আজিজ মন্ডল:-          আজ ৯ নভেম্বর বুধবার  বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রামে ১নং রোজভ্যালি মাঠে বিপুল জন সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেলা জমিয়তের প্রকাশ্য সভা।  প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী এবং রাজ্য জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব,অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে রাজ্য জমিয়ত  সম্পাদক মুফতি আঃ সালাম, বেলুড় মঠের স্বামী পরমানন্দজী মহারাজ  ,পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়তের সম্পাদক মুফতি মতিউল্লাহ্ সাহেব, পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ সহ প্রমুখ বিশিষ্ট জন।  সভার শুরুতে বক্তব্য জেলা জমিয়ত সহ সভাপতি  মুহাম্মাদ ইউনুস বলেন যে এই রাজ্যে জমিয়তের প্রথম সভাপতি ছিলেন ফুরফুরার দাদা হুজুর হজরত মাওলানা আবু বকর (রহ:),জেলা সহ সম্পাদক নিয়ামত আলি মণ্ডল, আবুতাহের খান বলেন -সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম কিন্তু সতর্ক থাকতে  হবে,সোনামুখী ব্লকের জমিয়ত সম্পাদক   মাওলানা রেজ...