মওলানা হাকিমুদ্দিন কাসেমীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের কিফায়েতুল্লাহ কলোনি পরিদর্শন।
মওলানা হাকিমুদ্দিন কাসেমীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের কিফায়েতুল্লাহ কলোনি পরিদর্শন।
উম্মাহ টাইমস্ :-
২০০২ সালের গুজরাট দাঙ্গার পর দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য জমিয়ত উলামা ই হিন্দ হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেবের নেতৃত্বে জমিয়ত ব্যাপক পরিসরে কাজ করে ছিল এবং মুফতি আজম হজরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব (রহ) স্মরণে একটি কলোনি নির্মাণ করা হয়েছিল যিনি জমিয়ত উলামা ই হিন্দের প্রথম সভাপতি ছিলেন। কিফায়াতুল্লাহ নগর কলোনি যেখানে 152টি বাড়ি একটি মসজিদ ও একটি ইস্কুল এবং মাদ্রাসা নিয়ে নির্মিত হয়েছিল যা জমিয়ত উলামা-ই-হিন্দের প্রাক্তন সভাপতি তথা আমিরুল হিন্দ ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব (রহ) নিজ হাতে উদ্বোধন করেছিলেন।
আলহামদুলিল্লাহ হজরত মাওলানা মহসিন সাহেবের তত্ত্বাবধানে এই কলোনিতে ৩ জন মুফতি ৭ উলামা ও ৪২ জন হাফিজ এখন পর্যন্ত হয়েছেন।
আলহামদুলিল্লাহ দ্বিনী তালিমী বোর্ড জমিয়ত উলামা ই হিন্দ জমিয়ত অপেন স্কুল এবং জমিয়ত ইউথ ক্লাব ও চলছে এই কলোনিতে ।
22শে নভেম্বর জমিয়ত উলামা ই হিন্দের 6 জন সদস্যর একটি প্রতিনিধি দল এই কলোনি পরিদর্শন করেন জনাব আব্দুল মুজীব সাহেব হায়দ্রাবাদ, জনাব মুহাম্মদ জায়েদ সাহেব ব্যাঙ্গালোর, মাওলানা আহমদ আবদুল্লাহ সাহেব রসুলপুরী, মাওলানা আবুল হাসান সাহেব সিওয়ানি, মাওলানা মুহাম্মদ সাহেব আহমেদাবাদ, এবং হজরত মাওলানা হাকিম উদ্দীন কাসিমী সাহেব সহ অন্যান্যরা প্রতিনিধি দলে ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন