তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ।

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ।


জমিয়ত উলামা হিন্দ এর জেনারেল সেক্রেটারি  মাওলানা হাকিমুদ্দিন কাসেমী গতকাল ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত শহরগুলি পরিদর্শন করবে।

আর এ মন্ডল, উম্মাহ টাইমস্,২৮ ফেব্রুয়ারি :-

সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী দক্ষিণ ও মধ্য তুরস্কের ভূমিকম্পকে বর্তমান সময়ের সবচেয়ে দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে তিনি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের বিষয়ে আশা প্রকাশ করেছেন।
ইতিমধ্যেই গতকাল জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা হাকীমুদ্দিন কাসেমী সাহেব তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি ফোনে জানিয়েছেন যে তিনি ইস্তাম্বুল পৌঁছেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের ধারা শুরু হয়েছে। তিনি দক্ষিণ ও মধ্য তুরস্কের বিধ্বস্ত শহরগুলি পরিদর্শন করবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষদের সাহায্যের  বিষয়টি খতিয়ে দেখবেন। লক্ষ লক্ষ বৃদ্ধ,শিশু ও নারী খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে ভূমিকম্প অধ্যুষিত এলাকায় ত্রাণ ও পূনর্বাসনের অতি শীঘ্রই শুরু হবে বলে তিনি জানিয়েছেন।  এর পরিপ্রেক্ষিতে জমিয়তে উলামায়ে হিন্দ ইউকের একটি প্রতিনিধি দলও সেখানে পৌঁছেছে, ভারত থেকে জমিয়তে ওলামা হিন্দের একটি প্রতিনিধি দলও শিঘ্রই তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে।

উল্লেখ্য  যে এখনও পর্যন্ত তুরস্কের 10টি প্রদেশে 50 হাজারেরও বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। 520000 ঘরবাড়ির মধ্যে  160000 টির ও বেশি বাড়ি ধ্বংস ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংস হওয়া শহরগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক শহর আন্তাকিয়া, সানলিউরফা, আনাতোলিয়া, আদিয়ামান, দিয়ারেবাকর,  আদানা প্রদেশ,  ইস্কেন্দেরুন,ওসমানিয়া, শানলি এবং ফাহ প্রদেশগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জমিয়ত উলামায়ে হিন্দ এর এক কোটি টাকার ত্রাণ প্রকল্পে শামিল হতে নিচের একাউন্ট মারফত আপনার সাহায্য পাঠিয়ে দিন 👇


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।