তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ।
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দ এর জেনারেল সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দিন কাসেমী গতকাল ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত শহরগুলি পরিদর্শন করবে। আর এ মন্ডল, উম্মাহ টাইমস্,২৮ ফেব্রুয়ারি :- সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী দক্ষিণ ও মধ্য তুরস্কের ভূমিকম্পকে বর্তমান সময়ের সবচেয়ে দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে তিনি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের বিষয়ে আশা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই গতকাল জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা হাকীমুদ্দিন কাসেমী সাহেব তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি ফোনে জানিয়েছেন যে তিনি ইস্তাম্বুল পৌঁছেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের ধারা শুরু হয়েছে। তিনি দক্ষিণ ও মধ্য তুরস্কের বিধ্বস্ত শহরগুলি পরিদর্শন করবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষদের সাহায্যের বিষয়টি খতিয়ে দেখবেন। লক্ষ লক্ষ বৃদ্ধ,শিশু ও নারী খোলা আকাশের নি...