বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মী সভা।
বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মী সভা ।
হারুণ অল রশিদ,ইন্দাস :
বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে জেলার সকল ব্লকের সক্রিয় কর্মীদের নিয়ে ৩ সেপ্টেম্বর সোমবার একটি বিশেষ কর্মী সভা কাঁটাদিঘী খলিলিয়া মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা সম্পাদক হাফিজ আকিল আহমাদ, কোষাধ্যক্ষ হাজী সামসুজ্জোহা এবং জেলা কমিটির সদস্য আমির আলি,ডাঃ নিয়ামত আলি মণ্ডল, মাস্টার আবুতাহের খান, ক্যাপ্টেন ইউনুস,মাওলানা আশরাফ আলি প্রমুখ। এছাড়াও ব্লক নেতৃত্বের মধ্যে ছিলেন কাজী সাহাবুদ্দিন,নুরুল ইসলাম মণ্ডল,কারী মুহিবুল্লাহ এবং প্রতিটি শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগণ জেলার সংগঠনকে শক্তিশালী ও বৃদ্ধি করার কথা বলেন।
উল্লেখ্য মৌলানা হাকিমুদ্দিন কাসেমীর উপস্থিতিতে বিগত রাজ্য ওয়ার্কিং কমিটির অধিবেশনে বাঁকুড়া জেলাকে আরও নতুন দশটি ইউনিট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীতে জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে জেলায় একটা প্রকাশ্য সভা করার জন্যও প্রস্তাবিত সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর হাফিজ আকিল সাহেবের দোওয়ার মাধ্যমে সভা সম্পূর্ণ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন