পোস্টগুলি

মুসলমান সবকিছুর সাথে সমঝোতা করতে পারলেও ঈমানের সঙ্গে কখনো সমঝোত করতে পারবে না: মাওলানা : মাহমুদ মাদানি

ছবি
মুসলমান সবকিছুর সাথে সমঝোতা করতে পারলেও ঈমানের সঙ্গে কখনো সমঝোত করতে পারবে না:  মাওলানা : মাহমুদ মাদানি               গঠন করা হবে জমিয়ত সদ্ভাবনা মঞ্চ। উম্মাহ টাইমস, ২৯ মে, ২০২২, রবিবার: জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানি উত্তরপ্রদেশের দেওবন্দের ঈদগাহ ময়দানে দুদিনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলনের প্রথম দিনে বললেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। দেশের মুসলমানদের কষ্ট লাঘবে কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে রেখেছে। মাদানি বলেছেন, দেশজুড়ে এখন অস্থিরতা বিরাজ করছে। এই  পরিস্থিতিতে সরকারে থাকা মানুষজন তাঁদের ঠোঁট সিল করে রেখেছে। আর সেটাই সবার জন্য উদ্বেগের কারণ। মুসলমানরা তাদের শহরের রাস্তায় হাঁটলেও কষ্টের মুখোমুখি হচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, আমরা সব অত্যাচার সহ্য করব কিন্তু কাউকে আমাদের দেশকে টুকরো টুকরো হতে দেব না। আমরা সব বিষয়ে আপস করতে পারি কিন্তু তা দেশের মূল্যে কিছুতেই নয়। তিনি আরও বলেন যে, এই সময়ে মুসলিম সম্প্রদায় যে কষ্টের মুখোমুখি হচ্ছে তা কেউ বুঝতে পারে না। আমরা যেকোনো ধরনের কষ্টের...

জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত: মাওলানা মাহমুদ মাদানী।

ছবি
জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত: মাওলানা মাহমুদ মাদানী। উম্মাহ টাইমস : জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি, মুসলিম সংগঠনগুলিকে জ্ঞানভাপি মসজিদ বিতর্কে হস্তক্ষেপ না করার জন্য বলেছেন , যা বর্তমানে জনসাধারণ এবং বিচারিক উভয় স্তরেই বিতর্কিত। "কিছু জঘন্য উপাদান এবং পক্ষপাতদুষ্ট মিডিয়া ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ বপন করার চেষ্টা করছে," মাওলানা মাদানি একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন। এই পরিস্থিতিতে, জমিয়ত উলামা-ই-হিন্দ  সমস্ত ভারতীয়দের, বিশেষ করে ভারতীয় মুসলমানদের কাছে আবেদন করেছেন যে: ✅জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে তাদের রাস্তায় নামা উচিত নয় এবং সব ধরনের প্রকাশ্য বিক্ষোভ এড়ানো উচিত। ✅এ ব্যাপারে দেশের বিভিন্ন আদালতে মসজিদ ইন্তেজামিয়া কমিটি (মসজিদ ব্যবস্থাপনা কমিটি) একটি পক্ষ। শেষ অবধি তারা জোরেশোরে এই মামলা লড়বেন বলে মনে করা হচ্ছে। দেশের অন্যান্য সংস্থাগুলোকে অনুরোধ করা হচ্ছে কোনো আদালতে এই মামলায় সরাসরি হস্তক্ষেপ না করার জন্য। তারা যদি মামলায় সাহায্য বা সহযোগিতা...

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

ছবি
আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির। আর এ মন্ডল, বিষ্ণুপুর : প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে ৷ কিন্তু চাহিদা অনুযায়ী রক্তের যোগান না থাকায় প্রতিটি ব্লাডব্যাংকেই রক্ত সংকট দেখা দেয় ৷ অত্যধিক গরম এর কারণে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরও কম হয়ে থাকে ৷ তাই থ্যালাসেমিয়া রোগী সহ রক্তের প্রয়োজন এরকম রোগীদের অসুবিধার মুখে পড়তে হয় । রক্ত সংকটের একই চিত্র বিষ্ণুপুর ব্লাড ব্যাংকেও ।  সেই রক্তের চাহিদা মেটাতে ৭ ই মে শনিবার বিষ্ণুপুর গ্রামীণ হাটে রক্তদান শিবিরের আয়োজন করল বিষ্ণুপুর ' আমরা করব জয় ' নামে স্বেচ্ছাসেবী সংগঠন ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান , বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ , বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী , বাঁকুড়া জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি , বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বাবলা রায় , চিকিৎসক জয়মাল্য ঘর, সমাজসেবী দীল খাঁন প্রমুখ । এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহ দুরদুরান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তারাও এদিনের রক্তদান শিবিরে রক্ত...

হারামাইনে ১০ রাকাত তারাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বলল দেওবন্দ

ছবি
হারামাইনে ১০ রাকাত তারাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বলল দেওবন্দ‌। উম্মাহ টাইমস, দেওবন্দ করোনা মহামারির কারণে গত দু’বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবি নামাজকে ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছিল। এবার করোনা মহামারির সব বিধি-নিষেধ উঠে যাওয়ার পরও আগের সিদ্ধান্ত বহাল রেখেছে সৌদি কর্তৃপক্ষ। এতে দারুল উলুম দেওবন্দসহ সারা বিশ্বের বিভিন্ন ইসলামি কেন্দ্র থেকে জানানো হয়েছে প্রতিবাদ। ক্ষুব্ধ হয়েছে মুসলিম বিশ্ব। তবে কোনো কথায় কান না দিয়ে সৌদি সরকার নিজের হঠকারি সিদ্ধান্তে অটল। পরিস্থিতি বিবেচনায় বিশেষ এক বিবৃতি দিয়েছে দারুল উলুম দেওবন্দ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালিক মাদ্রাজি বলেছেন, মক্কা ও মদিনা শরীফ সকল মুসলমানের ভালোবাসা ও ভক্তির কেন্দ্রস্থল। এই পবিত্র স্থানগুলোতে সর্বদা চলে আসছে ২০ রাকাত তারাবির জামাত। সৌদি সরকার গত দুবছর ১০ রাকাত কমিয়ে মাত্র ১০ রাকাত করেছেন। তখন দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে (২৮ এপ্রিল ২০২১ ) সৌদি সরকারের কাছে লিখিত একটি আরবি বক্তব্য পাঠিয়ে এর তীব্র নিন্দা প্রকাশ করেন। দেওবন্দের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালিক মাদ্রা...

দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ ।

ছবি
দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ । উম্মাহ টাইমস,দেওবন্দ:  ইসলামী বিশ্বের অন্যতম বিশিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদকে নতুন শিক্ষা পরিচালক দায়িত্ব অর্পণ করা হয়েছে। উল্লেখ্য আগের শিক্ষা পরিচালক মাওলানা খুরশিদ আহমেদ গয়াবীর পদত্যাগের কারণে পদটি শূন্য হয়। গত সোমবার উপাচার্যের দপ্তর থেকে লিখিত চিঠি পাঠিয়ে মাওলানা হুসেন হরিদ্বারীকে এ কথা জানানো হয়েছে। এরপরই মাওলানা হুসেন আহমদ হরিদ্বারীর কাছে অভিনন্দন বার্তা আসতে শুরু হয়েছে।  প্রসঙ্গত গত ১৪ ও ১৫ মার্চ দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা খুরশিদ গয়াভি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে তার পদত্যাগপত্র গৃহীত না হলেও পরে তা গৃহীত হয় বলে জানা গেছে। এরপর শুরার সদস্যরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় এই পদের জন্য মাওলানা হুসাইন আহমদকে নির্বাচিত করেন।    দারুল উলূম দেওবন্দের উপাচার্য মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এ খবর নিশ্চিত করে বলেন, যে মাওলানা হুসাইন আহমদকে নতুন...

দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।

ছবি
দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।  উম্মাহ টাইমস,দেওবন্দ, ২৬ ফেব্রুয়ারি : দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য  মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন। মরহুম দারুল উলূম দেওবন্দের প্রাক্তন ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা গোলাম রসুল খামোশির পুত্র ছিলেন।তার বয়স ছিল মাত্র ৫৫ বছর।মাওলানা নিজামুদ্দিন খামোশির ইন্তেকালে মুহতামিম আবুল কাসিম নোমানী গভীর শোক প্রকাশ করেছেন। সৈয়দ আরশাদ মাদানী এটাকে এক বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন।    উল্লেখ্য, মাওলানা নিজামুদ্দিন খামোশি  ছিলেন দারুল উলূম ছাপীর মুহতামিম এবং দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য। । তিনি মিতা ওয়াদগামে 1967 সালের 7 আগস্ট  জন্মগ্রহণ করেন।  তিনি পাটান জেলার জামিয়া নাজিরিয়াহ কোসি মাদ্রাসা থেকে আরবি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং দারুল উলূম ছাপি থেকে ১৯৮৫ সালে স্নাতক হন।  স্নাতক শেষ করে তিনি মাদ্রাসা হানাফিয়ায় ২২ বছর শিক্ষকতা করেন।  ২০১০ সালে দারুল উলূম ছাপীর প্রাক্তন মুহতামিম পিতা হযরত মাওলানা গো...

আনিসের বাড়িতে সমবেদনা জানাতে রাজ্য জমিয়ত প্রতিনিধি দল।

ছবি
আমতায় আনিসের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে  মুফতি আঃ সালাম সাহেবের নেতৃত্বাধীন রাজ্য  জমিয়ত  প্রতিনিধি দল। আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস : মৃত আনিস খানের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে গতকাল শুক্রবার রাজ্য জমিয়ত উলামার  সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব আনিস খানের পিতামাতার সাথে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন।আনিস খানের খুন হওয়া এলাকা পরিদর্শন করেন। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাস্টার ইলিয়াস, কোলকাতা জমিয়ত সম্পাদক জিল্লুর রহমান আরিফ,হাওড়া জেলার জমিয়ত উলামার সভাপতি হাফিজ আব্দুল খালিক, সম্পাদক মুফতি ওয়াসিমুল বারী প্রমুখ।   এদিন প্রতিনিধি দল যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এর পূর্বে হাওড়া জেলা জমিয়ত প্রতিনিধি দল দুই বার আনিসের পিতার সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।  মুফতি আব্দুস সালাম সাহেব সেখানকার পরিস্থিতির সম্পর্কে সামগ্রিক তথ্য অবগত করান রাজ্য জমিয়ত  সভাপতি মাওলানা সি...

আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি

ছবি
আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি উম্মাহ টাইমস নিউজ ব্যুরো :  সম্প্রতি হাওড়ার আমতা থানার আনিস খান নামক যে যুবককে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা করা হয়েছে , যার মাথা থেঁতলে চেহারা বিকৃত করেছে , তার পিতাকে ভয় দেখিয়ে আটকে রেখেছিল , তারপর ওই যুবকরা চম্পট দেয় । আনিসের আব্বা প্রকাশ করেছেন , পুলিশের উর্দি পরে আততায়ীরা এসেছিল । খুন যেধরনের হোক না কেন তা নিন্দনীয় । আমি বিশ্বাস করি , পুলিশ একাজ করতে পারে না । পুলিশের পোশাক বহুভাবে সংগ্রহ করা যায় । সেই পোশাক পরে আততায়ীরা আনিসের আব্বাকে ধন্দে ফিলে দিয়েছে । পুলিশ যাতে বদনাম হয় এবং সরকারকে বেকায়দায় ফেলা যায় সম্ভবতঃ এই কারণে দুষ্কৃতীরা পুলিশের ছদ্মবেশ নিয়েছিল । সাম্প্রদায়িক শক্তি অথবা অন্য কোনো অশুভ শক্তি এই খুন করতে পারে অনুমান করা হচ্ছে । এই খুনের বিষয়ে আমরা দুঃখিত এবং মর্মাহত । এসএফআই তথা বামপন্থীদের সাথে নীতিগতভাবে আমাদের মিল নেই কিন্তু কোথাও নিরীহ মানুষকে খুন হলে তা মেনে নেওয়া যায় না । এই খুনকে কেন্দ্র করে পুলিশের...

সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।

ছবি
সাহসী  মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।  উত্তর প্রদেশের জমিয়তে উলামার কানপুর শাখা সাহসী ছাত্রী মুসকান খানের নামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছে। উম্মাহ টাইমস, ইউ পি : জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি মাওলানা আমিনুল হক আব্দুল্লাহ কাসেমী কর্নাটকের ওদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সাহসী ছাত্রী মুসকান খানসহ হিজাব আন্দোলনে যোগদানকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। মাওলানা কাসেমী মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা গর্বিত যে জাতির এই কন্যারা দেশ ও সংবিধানের দুশমন মুষ্টিমেয় উগ্রপন্থীদের পরিবেশ নষ্ট করার সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও হিজাবের অধিকার রক্ষায় অনড়। তিনি বলেন, বিশেষ করে মুসকান খান এই ইস্যুতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন।ভারতের সমস্ত পর্দানশীন মা, বোন এবং কন্যারা তাদের পরিচয়, ধর্ম, বিশ্বাস এবং অধিকার রক্ষার এই সংগ্রাম এই বার্তা দিল যে, বিশ্বের কোনো পরাশক্তি ন্যায় ও সত্যকে নড়াতে পারবে না। জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি বলেন, যারা হিজাব নিয়ে আপত্তি করেন তাদের প্রথমে...

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

ছবি
ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে। বিশেষ নিবন্ধ, উম্মাহ টাইমস : ৬ ফেব্রুয়ারি ২০০৬ সালে আলমে ইসলামের একটি উজ্জ্বল নক্ষত্র দিল্লির অ্যাপলো হাসপাতালে অস্তমিত । তাই আজও তাঁর অনুসারীরা শোকাহত , অনুতপ্ত ও মর্মাহত । সেই মহান ব্যক্তি আউলাদে রসুল ইলমে জ্ঞানের সাগর হজরত মওলানা সৈয়দ আসাদ মদনি ( রহঃ ) । ৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু দিবসে এই মহান ব্যক্তির স্মৃতিচারণের জন্য এই বিশেষ নিবন্ধ ।  হজরত ওলানা সৈয়দ আসাদ মাদানি (রহঃ) -র মৃত্যু সংবাদ শুনে সর্বপ্রথম অ্যাপলো হাসপাতালে ছুটে যান তৎকালীন ভারতের লালকৃষ্ণ আডবাণী শোকবার্তায় বলেন , "ভারত আজ এক দেশপ্রেমিককে  হারাল" । বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবও তার শোকবার্তায় বলেন "ভারত আজ এক অঘোষিত রাষ্ট্রপতিকে হারাল" । পাকিস্তানের বিদেশমন্ত্রী মওলানা ফজলুর রহমান মন্ত্রিসভার ৪০ জন সদস্যকে নিয়ে নামাজে জানাজায় এসেছিলেন এবং শোকবার্তায় বলেন  "আলমে ইসলামের এ ক্ষতি পূরণ হওয়ার নয়" ।   জমিয়ত উলামায়ে হিন্দের প্রাক্তন সম্পাদক মওলানা সাধারণ আছরারুল হক কাসিমি শোকবার্তায় বল...