দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ ।

দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ ।

উম্মাহ টাইমস,দেওবন্দ: 
ইসলামী বিশ্বের অন্যতম বিশিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদকে নতুন শিক্ষা পরিচালক দায়িত্ব অর্পণ করা হয়েছে। উল্লেখ্য আগের শিক্ষা পরিচালক মাওলানা খুরশিদ আহমেদ গয়াবীর পদত্যাগের কারণে পদটি শূন্য হয়।
গত সোমবার উপাচার্যের দপ্তর থেকে লিখিত চিঠি পাঠিয়ে মাওলানা হুসেন হরিদ্বারীকে এ কথা জানানো হয়েছে। এরপরই মাওলানা হুসেন আহমদ হরিদ্বারীর কাছে অভিনন্দন বার্তা আসতে শুরু হয়েছে।
 প্রসঙ্গত গত ১৪ ও ১৫ মার্চ দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা খুরশিদ গয়াভি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে তার পদত্যাগপত্র গৃহীত না হলেও পরে তা গৃহীত হয় বলে জানা গেছে। এরপর শুরার সদস্যরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় এই পদের জন্য মাওলানা হুসাইন আহমদকে নির্বাচিত করেন।  
 দারুল উলূম দেওবন্দের উপাচার্য মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এ খবর নিশ্চিত করে বলেন, যে মাওলানা হুসাইন আহমদকে নতুন শিক্ষা পরিচালক হিসেবে শুরা নির্বাচিত করেছে।
 উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একরখুরদ গ্রামের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী মাওলানা হুসেন আহমেদ বেশ কয়েকটি বইয়ের লেখক, যার মধ্যে অনেকগুলি ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয়। তিনি গত ২৬ বছর ধরে দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা করছেন। তিনি জমিয়ত উলামা-ই-উত্তরাখণ্ডের রাজ্য সভাপতি পদেও রয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।