দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।
দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।
দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন। মরহুম দারুল উলূম দেওবন্দের প্রাক্তন ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা গোলাম রসুল খামোশির পুত্র ছিলেন।তার বয়স ছিল মাত্র ৫৫ বছর।মাওলানা নিজামুদ্দিন খামোশির ইন্তেকালে মুহতামিম আবুল কাসিম নোমানী গভীর শোক প্রকাশ করেছেন। সৈয়দ আরশাদ মাদানী এটাকে এক বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, মাওলানা নিজামুদ্দিন খামোশি ছিলেন দারুল উলূম ছাপীর মুহতামিম এবং দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য। । তিনি মিতা ওয়াদগামে 1967 সালের 7 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি পাটান জেলার জামিয়া নাজিরিয়াহ কোসি মাদ্রাসা থেকে আরবি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং দারুল উলূম ছাপি থেকে ১৯৮৫ সালে স্নাতক হন। স্নাতক শেষ করে তিনি মাদ্রাসা হানাফিয়ায় ২২ বছর শিক্ষকতা করেন। ২০১০ সালে দারুল উলূম ছাপীর প্রাক্তন মুহতামিম পিতা হযরত মাওলানা গোলাম রসুল খামোশির মৃত্যুর পর, তিনি দারুল উলূম ছাপীর মুহতামিম নিযুক্ত হন। ১৪৩৯ হিজরিতে দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য নির্বাচিত হন। তাঁর ইন্তেকালে দারুল উলূম ওয়াকফের মুহতামিম মাওলানা মুহাম্মদ সুফিয়ান কাসমী, মাওলানা আব্দুল খালিক মাদরাসী, দারুল উলূম ওয়াকফের শায়খুল-হাদিস মাওলানা সৈয়দ আহমদ শাহ মাসুদী, মাওলানা আনোয়ার-উর-রহমান, মাওলানা মুহাম্মাদ সুফিয়ান কাসমী। মাওলানা নাদিম আল-ওয়াজিদি, মুফতি রশিদ আজমি, দারুল উলূম ওয়াকফের শিক্ষক মাওলানা নাসিম আখতার শাহ কায়সার, অল ইন্ডিয়া মিলি কাউন্সিলের জেলা সভাপতি মাওলানা ডক্টর আব্দুল মালিক মুগাইসি, দারুল উলূম জাকারিয়া দেওবন্দের মুহতামিম মুফতি শরীফ খান কাসমি সহ আরও বিশিষ্ট উলামায়ে কেরাম গভীর দুঃখ এবং শোক প্রকাশ করেছেন।
Courtesy-hindstan urdu times
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন