সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।

সাহসী  মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।

 উত্তর প্রদেশের জমিয়তে উলামার কানপুর শাখা সাহসী ছাত্রী মুসকান খানের নামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছে।

উম্মাহ টাইমস, ইউ পি :
জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি মাওলানা আমিনুল হক আব্দুল্লাহ কাসেমী কর্নাটকের ওদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সাহসী ছাত্রী মুসকান খানসহ হিজাব আন্দোলনে যোগদানকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন।
মাওলানা কাসেমী মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা গর্বিত যে জাতির এই কন্যারা দেশ ও সংবিধানের দুশমন মুষ্টিমেয় উগ্রপন্থীদের পরিবেশ নষ্ট করার সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও হিজাবের অধিকার রক্ষায় অনড়।

তিনি বলেন, বিশেষ করে মুসকান খান এই ইস্যুতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন।ভারতের সমস্ত পর্দানশীন মা, বোন এবং কন্যারা তাদের পরিচয়, ধর্ম, বিশ্বাস এবং অধিকার রক্ষার এই সংগ্রাম এই বার্তা দিল যে, বিশ্বের কোনো পরাশক্তি ন্যায় ও সত্যকে নড়াতে পারবে না।
জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি বলেন, যারা হিজাব নিয়ে আপত্তি করেন তাদের প্রথমে বোঝা উচিত যে এটি আমাদের ভারতীয় সংস্কৃতির পাশাপাশি আল্লাহর নির্দেশ, নবীর শিক্ষা এবং নিজের সম্মান ও মর্যাদাকে অসম্মান থেকে রক্ষা করার পোশাক। বিনয়ী নারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এখন যদি কেউ অন্য অর্থে হিজাব ও ঘোমটা নিয়ে আমাদের জাতির মা, বোন ও কন্যাদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করে তাহলে এই দেশের ন্যায়পরায়ণ নাগরিক কোনোভাবেই তা মেনে নেবে না। দেশের সংবিধান ও আইনের এই অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।