আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি

আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি
উম্মাহ টাইমস নিউজ ব্যুরো :
 সম্প্রতি হাওড়ার আমতা থানার আনিস খান নামক যে যুবককে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা করা হয়েছে , যার মাথা থেঁতলে চেহারা বিকৃত করেছে , তার পিতাকে ভয় দেখিয়ে আটকে রেখেছিল , তারপর ওই যুবকরা চম্পট দেয় । আনিসের আব্বা প্রকাশ করেছেন , পুলিশের উর্দি পরে আততায়ীরা এসেছিল । খুন যেধরনের হোক না কেন তা নিন্দনীয় । আমি বিশ্বাস করি , পুলিশ একাজ করতে পারে না । পুলিশের পোশাক বহুভাবে সংগ্রহ করা যায় । সেই পোশাক পরে আততায়ীরা আনিসের আব্বাকে ধন্দে ফিলে দিয়েছে । পুলিশ যাতে বদনাম হয় এবং সরকারকে বেকায়দায় ফেলা যায় সম্ভবতঃ এই কারণে দুষ্কৃতীরা পুলিশের ছদ্মবেশ নিয়েছিল । সাম্প্রদায়িক শক্তি অথবা অন্য কোনো অশুভ শক্তি এই খুন করতে পারে অনুমান করা হচ্ছে । এই খুনের বিষয়ে আমরা দুঃখিত এবং মর্মাহত । এসএফআই তথা বামপন্থীদের সাথে নীতিগতভাবে আমাদের মিল নেই কিন্তু কোথাও নিরীহ মানুষকে খুন হলে তা মেনে নেওয়া যায় না । এই খুনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং এই খুনকে রাজনৈতিক ফায়দা তুলবে তা কাম্য নয় । আমি আমতা থানার ওসি ও হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপারকে অনুরোধ জানাব যে , দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করা হোক । জনগণের নিকট আবেদন , প্রশাসনের উপর আস্থা রাখা প্রয়োজন । আমি আশা রাখি অতি সত্বর পুলিশ এই রহস্যের কিনারা করতে সক্ষম হবে ।

মন্তব্যসমূহ

  1. দুই জন পুলিশের লোক গ্রেফতার হওয়ার পর কি বলবেন জানতে চাই। বামপন্থীদের দোষ দিয়ে কি লাভ বলুন। সারা দেশে সংখ্যালঘুদের উপর যে কোন অত্যাচারের বিরুদ্ধে বামপন্থীরাই প্রতিবাদ করছেন। আর সবাইতো ভোটে জন্য ব্যাবহার করছেন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।