পোস্টগুলি

দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ ।

ছবি
দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষা পরিচালক নিযুক্ত হয়েছেন হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদ । উম্মাহ টাইমস,দেওবন্দ:  ইসলামী বিশ্বের অন্যতম বিশিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে হরিদ্বারের মাওলানা হুসাইন আহমদকে নতুন শিক্ষা পরিচালক দায়িত্ব অর্পণ করা হয়েছে। উল্লেখ্য আগের শিক্ষা পরিচালক মাওলানা খুরশিদ আহমেদ গয়াবীর পদত্যাগের কারণে পদটি শূন্য হয়। গত সোমবার উপাচার্যের দপ্তর থেকে লিখিত চিঠি পাঠিয়ে মাওলানা হুসেন হরিদ্বারীকে এ কথা জানানো হয়েছে। এরপরই মাওলানা হুসেন আহমদ হরিদ্বারীর কাছে অভিনন্দন বার্তা আসতে শুরু হয়েছে।  প্রসঙ্গত গত ১৪ ও ১৫ মার্চ দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার বৈঠকে মাওলানা খুরশিদ গয়াভি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে তার পদত্যাগপত্র গৃহীত না হলেও পরে তা গৃহীত হয় বলে জানা গেছে। এরপর শুরার সদস্যরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় এই পদের জন্য মাওলানা হুসাইন আহমদকে নির্বাচিত করেন।    দারুল উলূম দেওবন্দের উপাচার্য মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এ খবর নিশ্চিত করে বলেন, যে মাওলানা হুসাইন আহমদকে নতুন...

দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।

ছবি
দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন।  উম্মাহ টাইমস,দেওবন্দ, ২৬ ফেব্রুয়ারি : দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য  মাওলানা নিজামুদ্দিন খামোশি ইন্তেকাল করেছেন। মরহুম দারুল উলূম দেওবন্দের প্রাক্তন ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা গোলাম রসুল খামোশির পুত্র ছিলেন।তার বয়স ছিল মাত্র ৫৫ বছর।মাওলানা নিজামুদ্দিন খামোশির ইন্তেকালে মুহতামিম আবুল কাসিম নোমানী গভীর শোক প্রকাশ করেছেন। সৈয়দ আরশাদ মাদানী এটাকে এক বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন।    উল্লেখ্য, মাওলানা নিজামুদ্দিন খামোশি  ছিলেন দারুল উলূম ছাপীর মুহতামিম এবং দারুল উলূম দেওবন্দের মজলিস-ই-শুরার সদস্য। । তিনি মিতা ওয়াদগামে 1967 সালের 7 আগস্ট  জন্মগ্রহণ করেন।  তিনি পাটান জেলার জামিয়া নাজিরিয়াহ কোসি মাদ্রাসা থেকে আরবি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং দারুল উলূম ছাপি থেকে ১৯৮৫ সালে স্নাতক হন।  স্নাতক শেষ করে তিনি মাদ্রাসা হানাফিয়ায় ২২ বছর শিক্ষকতা করেন।  ২০১০ সালে দারুল উলূম ছাপীর প্রাক্তন মুহতামিম পিতা হযরত মাওলানা গো...

আনিসের বাড়িতে সমবেদনা জানাতে রাজ্য জমিয়ত প্রতিনিধি দল।

ছবি
আমতায় আনিসের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে  মুফতি আঃ সালাম সাহেবের নেতৃত্বাধীন রাজ্য  জমিয়ত  প্রতিনিধি দল। আর.এ.মন্ডল, উম্মাহ টাইমস : মৃত আনিস খানের পিতাকে সমবেদনা জানাতে  তার বাড়িতে গতকাল শুক্রবার রাজ্য জমিয়ত উলামার  সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব আনিস খানের পিতামাতার সাথে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন।আনিস খানের খুন হওয়া এলাকা পরিদর্শন করেন। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাস্টার ইলিয়াস, কোলকাতা জমিয়ত সম্পাদক জিল্লুর রহমান আরিফ,হাওড়া জেলার জমিয়ত উলামার সভাপতি হাফিজ আব্দুল খালিক, সম্পাদক মুফতি ওয়াসিমুল বারী প্রমুখ।   এদিন প্রতিনিধি দল যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এর পূর্বে হাওড়া জেলা জমিয়ত প্রতিনিধি দল দুই বার আনিসের পিতার সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।  মুফতি আব্দুস সালাম সাহেব সেখানকার পরিস্থিতির সম্পর্কে সামগ্রিক তথ্য অবগত করান রাজ্য জমিয়ত  সভাপতি মাওলানা সি...

আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি

ছবি
আনিস খানের হত্যার নিন্দায় জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বিবৃতি উম্মাহ টাইমস নিউজ ব্যুরো :  সম্প্রতি হাওড়ার আমতা থানার আনিস খান নামক যে যুবককে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা করা হয়েছে , যার মাথা থেঁতলে চেহারা বিকৃত করেছে , তার পিতাকে ভয় দেখিয়ে আটকে রেখেছিল , তারপর ওই যুবকরা চম্পট দেয় । আনিসের আব্বা প্রকাশ করেছেন , পুলিশের উর্দি পরে আততায়ীরা এসেছিল । খুন যেধরনের হোক না কেন তা নিন্দনীয় । আমি বিশ্বাস করি , পুলিশ একাজ করতে পারে না । পুলিশের পোশাক বহুভাবে সংগ্রহ করা যায় । সেই পোশাক পরে আততায়ীরা আনিসের আব্বাকে ধন্দে ফিলে দিয়েছে । পুলিশ যাতে বদনাম হয় এবং সরকারকে বেকায়দায় ফেলা যায় সম্ভবতঃ এই কারণে দুষ্কৃতীরা পুলিশের ছদ্মবেশ নিয়েছিল । সাম্প্রদায়িক শক্তি অথবা অন্য কোনো অশুভ শক্তি এই খুন করতে পারে অনুমান করা হচ্ছে । এই খুনের বিষয়ে আমরা দুঃখিত এবং মর্মাহত । এসএফআই তথা বামপন্থীদের সাথে নীতিগতভাবে আমাদের মিল নেই কিন্তু কোথাও নিরীহ মানুষকে খুন হলে তা মেনে নেওয়া যায় না । এই খুনকে কেন্দ্র করে পুলিশের...

সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।

ছবি
সাহসী  মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের।  উত্তর প্রদেশের জমিয়তে উলামার কানপুর শাখা সাহসী ছাত্রী মুসকান খানের নামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছে। উম্মাহ টাইমস, ইউ পি : জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি মাওলানা আমিনুল হক আব্দুল্লাহ কাসেমী কর্নাটকের ওদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সাহসী ছাত্রী মুসকান খানসহ হিজাব আন্দোলনে যোগদানকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। মাওলানা কাসেমী মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা গর্বিত যে জাতির এই কন্যারা দেশ ও সংবিধানের দুশমন মুষ্টিমেয় উগ্রপন্থীদের পরিবেশ নষ্ট করার সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও হিজাবের অধিকার রক্ষায় অনড়। তিনি বলেন, বিশেষ করে মুসকান খান এই ইস্যুতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন।ভারতের সমস্ত পর্দানশীন মা, বোন এবং কন্যারা তাদের পরিচয়, ধর্ম, বিশ্বাস এবং অধিকার রক্ষার এই সংগ্রাম এই বার্তা দিল যে, বিশ্বের কোনো পরাশক্তি ন্যায় ও সত্যকে নড়াতে পারবে না। জমিয়তে উলেমা উত্তরপ্রদেশের সহসভাপতি বলেন, যারা হিজাব নিয়ে আপত্তি করেন তাদের প্রথমে...

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

ছবি
ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে। বিশেষ নিবন্ধ, উম্মাহ টাইমস : ৬ ফেব্রুয়ারি ২০০৬ সালে আলমে ইসলামের একটি উজ্জ্বল নক্ষত্র দিল্লির অ্যাপলো হাসপাতালে অস্তমিত । তাই আজও তাঁর অনুসারীরা শোকাহত , অনুতপ্ত ও মর্মাহত । সেই মহান ব্যক্তি আউলাদে রসুল ইলমে জ্ঞানের সাগর হজরত মওলানা সৈয়দ আসাদ মদনি ( রহঃ ) । ৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু দিবসে এই মহান ব্যক্তির স্মৃতিচারণের জন্য এই বিশেষ নিবন্ধ ।  হজরত ওলানা সৈয়দ আসাদ মাদানি (রহঃ) -র মৃত্যু সংবাদ শুনে সর্বপ্রথম অ্যাপলো হাসপাতালে ছুটে যান তৎকালীন ভারতের লালকৃষ্ণ আডবাণী শোকবার্তায় বলেন , "ভারত আজ এক দেশপ্রেমিককে  হারাল" । বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবও তার শোকবার্তায় বলেন "ভারত আজ এক অঘোষিত রাষ্ট্রপতিকে হারাল" । পাকিস্তানের বিদেশমন্ত্রী মওলানা ফজলুর রহমান মন্ত্রিসভার ৪০ জন সদস্যকে নিয়ে নামাজে জানাজায় এসেছিলেন এবং শোকবার্তায় বলেন  "আলমে ইসলামের এ ক্ষতি পূরণ হওয়ার নয়" ।   জমিয়ত উলামায়ে হিন্দের প্রাক্তন সম্পাদক মওলানা সাধারণ আছরারুল হক কাসিমি শোকবার্তায় বল...

কথামতো জমিয়ত উলামা-ই-হিন্দ কর্তৃক ঘোষিত 5 লক্ষ টাকা জমিয়ত উলামা কর্ণাটকের প্রতিনিধি দলের মাধ্যমে আজ সাহসী ছাত্রী মুসকানের কাছে পৌঁছেছে।

ছবি
কথামতো জমিয়ত উলামা-ই-হিন্দ কর্তৃক ঘোষিত 5 লক্ষ টাকা জমিয়ত উলামা কর্ণাটকের প্রতিনিধি দলের মাধ্যমে আজ সাহসী ছাত্রী মুসকানের কাছে পৌঁছেছে। উম্মাহ টাইমস, নয়াদিল্লি: জমিয়তে উলামা-ই-হিন্দ কর্তৃক ঘোষিত  5 লক্ষ টাকা জমিয়ত উলামা কর্ণাটকের প্রতিনিধি দলের মাধ্যমে আজ বিবি মুসকানের  ছাত্রের হাতে তুলে দিয়েছে।  জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানী সাহেবের নির্দেশে আজ জমিয়ত উলামা কর্ণাটকের সভাপতি হযরত মাওলানা মুফতি ইফতিখার আহমদ সাহেব কাসমীর উপস্থিতিতে একটি বিশেষ প্রতিনিধি দল মুসকান খানের হাতে ঘোষিত অর্থ তুলে দেন। এই উপলক্ষে জনাব তাফীমুল্লাহ মারুফ,জনাব রিজওয়ান বদর সাহেব, জনাব সাজিদ আখতার সাহেব, মুফতি রিজওয়ান সাহেব, মাওলানা জাবিহুল্লাহ সাহেব সহ এবং জমিয়ত ওলামা কর্ণাটকের শীর্ষ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।      সাহসী ছাত্রী মিসকান খান এই পুরস্কারের জন্য হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেবকে ধন্যবাদ জানান এবং তার পিতা জনাব হোসাইন খানও সাহেব সফররত প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং  আনন্দ প্রক...

গেরুয়া তাণ্ডবের সামনে বুক চিতিয়ে লড়াই ! মুসকানের সাহসিকতার জন্য ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা জমিয়তে উলামার।

ছবি
গেরুয়া তাণ্ডবের সামনে বুক চিতিয়ে লড়াই ! মুসকানের সাহসিকতার জন্য ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা জমিয়তে উলামার।  উম্মাহ টাইমস : সারাদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কর্ণাটকের কলেজ ছাত্রীর সাহসিকতার ভিডিও দেখে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা । ভিডিও ছড়িয়ে পড়তেই বিভিন্ন জাতীয় স্তরের মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ।   গেরুয়া তান্ডবের সামনে বুক চিতিয়ে সাহসিকতার লড়াইয়ের জন্য জমিয়তে উলামায়ে হিন্দ তাকে কুর্ণিশ জানিয়েছে ।  এক অফিশিয়াল টুইট বার্তায় জমিয়ত উলামা-ই-হিন্দ জানিয়েছে তার সাংবিধানিক এবং ধর্মীয় অধিকারের জন্য প্রতিবাদের শক্তিশালী এবং উত্তপ্ত বাতাসের মুখে সাহসিকতার সাথে লড়াই করা সাহসী ছাত্রী বিবি মুসকান খানকে জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি সাহেবক আন্তরিক অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা । এবং এই সাহসী কন্যাকে উৎসাহিত করার জন্য নগদ ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা । বি.কম পড়ুয়া এই ছাত্রী তার সাহসিকতার মধ্য দিয়ে এই বার্তা দিয়েছে যে ন্যায় ও সত্যেকে কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না, একই সাথে তিনি দেশের কন্যাদের তাদের ...

জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

ছবি
জমিয়ত উলামার পক্ষ থেকে জম্মুতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।  রোহিঙ্গাদের সাহায্য  করা আমাদের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব : মওলানা মাহমুদ মাদানী আর.এ.মন্ডল,উম্মাহ টাইমস, 26 জানুয়ারী:  মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল শীতের মৌসুমে ত্রাণ হিসাবে জম্মুতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কম্বল, জ্যাকেট এবং স্কুল ব্যাগ বিতরণ করেছেন।   এই রোহিঙ্গা শরণার্থীরা খোলা আকাশের নিচে খড় ও বাঁশের আস্তানায় বসবাস করে।  জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমির নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল জম্মুর বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গারা বসবাস করে এবং তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।  ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫০০ টি কম্বল, ৩৫০টি জ্যাকেট, ১৫০ টি শিশুর জন্য স্কুল ব্যাগ এবং বিধবাদের জন্য আলাদা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।   জমিয়তে উলামা-ই-হিন্দের প্রতিনিধি দল রোহিঙ্গা উলামাদের সাথে পৃথক বৈঠক করেছেন এবং উদ্বাস্তু শিশুদের জন্য চলমান ব...

মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে মাওলানা আতিকুর রহমানের ইন্তেকাল।

ছবি
মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে মাওলানা আতিকুর রহমানের ইন্তেকাল। উম্মাহ টাাইমস : ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানি রহ.-এর বড়ো ছেলে ও মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানির বড়ো ভাই মাওলানা আতিকুর রহমান সাম্ভলি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। আজ রোববার দিল্লিতে তিনি ইন্তেকাল করেছেন। মাওলানা নাজীব কাসেমী সাম্ভলি নদবী এক বার্তায় জানান, ভারতের প্রখ্যাত এ আলেমে দীন মাওলানা আতিকুর রহমান নোমানী সাম্ভলি (ফাজিল দারুল উলূম দেওবন্দ) অসুস্থ ছিলেন। আগামীকাল সোমবার বাদ জোহর মদিনাতুল উলুম আঞ্জুমানে মাঈনুল ইসলাম সান্বলে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি মাওলানা মনজুর নোমানি রহ. এর বড় ছেলে ও মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানীর বড় ভাই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি অনেক বড় লেখক গবেষক ছিলেন। তার কিছু বই খুব জনপ্রিয় বিশ্বব্যাপী। তিনি বিভিন্ন বিষয়ে হাজার হাজার প্রবন্ধ লিখেছেন। এক সময় তিনি মাসিক আল-ফুরকানের সম্পাদক ছিলেন। মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানি টুইটারে লিখেন, আমাদের পরিবারের পৃষ্ঠপোষক, আমার বড় ভাই এ দুনিয়া থেকে বিদায় নিয়ে...