পোস্টগুলি

"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়।

ছবি
"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়। "তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো, আর.এ.মন্ডল: তানজিমুল মাদারিস লিল বানাত (পঃবঃ রাজ্য বালিকা মাদ্রাসা সমন্বয় পরিষদ) এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল ২৫ শে আগস্ট নদীয়া জেলার আলাইপুর মাদরাসায়। এ উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট আলীমে দ্বীন মওলানা আবুল হাসান সাহেব, রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, মুফতি মুজিবর রহমান, সাইফুদ্দিন নাদবী প্রমুখ ব্যক্তিবর্গ। বেলা চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত দুই বৈঠকে অনুষ্ঠিত এই সভায় মূলত দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকা মাদরাসাগুলির সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা আলোচনা ও সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে সরকারি গাইড লাইন মেনে মাদরাসা খোলার প্রস্তাব দেওয়া হয় । সমাপনী বক্তব্যে রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম সাহেব বলেন মাদরাসাগুলির মধ্যে যোগাযোগ বজায় রাখতে প্রতিমাসে একটি করে ভার্চুয়াল মিটিং করতে হবে। তালিম -তরবিয়াতের পাশ...

জমিয়ত উলামা-ই-হিন্দ এর পক্ষ থেকে পেশাগত কোর্সের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষণা।

ছবি
জমিয়ত উলামা-ই-হিন্দ এর পক্ষ থেকে পেশাগত কোর্সের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষণা জমিয়ত উলামা-ই-হিন্দ এর পক্ষ থেকে পেশাগত কোর্সের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষণা। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো : জমিয়ত উলামা-ই-হিন্দ এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানি,  আজ 2020-2021 শিক্ষাবর্ষের জন্য কারিগরি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছেন।  মূলত B.E, B.TECH, M.TECH, MBBS, BDS, BAMS, BUMS, B.PHARMA, B.Arch এবং M.Arch- এর মতো কারিগরি/পেশাগত ডিগ্রি কোর্সে পাঠরত  শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।   তবে  তাদের কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীরা বৃত্তির জন্য বিবেচিত হবে না ।  আয়ের মানদণ্ড ছাড়াও, শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 60% মোট নম্বর পেতে হবে।  জমিয়তের ওয়েবসাইট লিঙ্ক  https://www.jamiat.org.in/masters/jamiat_scholarship_form/ থেকে ফর্ম ডাউনলোড করা যাবে।    জমিদার উলামা-ই-হিন্দ কার্যালয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 06 সেপ্টেম্বর 2021 এর মধ্যে । পুরণকৃত ফর্ম উপযুক্ত প্রমানাদি সহ  কেন্...

মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী

ছবি
মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী                                  ফাইল চিত্র মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী উম্মাহ বাংলা নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল: আগামী ২৮ শে আগস্ট শনিবার কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানীর উপস্থিতিতে বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে পঃবঃ রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজ্য জমিয়ত সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। রবিবার তিনি সেন্ট্রাল এভিনিউয়ের পঞ্চায়েত মসজিদে কোলকাতা জেলা জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির নির্বাচন উপলক্ষে একটি সভায় যোগদান করে সাংবাদিকদের একথা জানান।  সভায় জেলার পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফিক ক্বাসেমী ও মাওলানা ইসমতুল্লাহ রাহমানী সাহেব। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাফেয আব্দুর ...

পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী।

ছবি
পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী। পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল: কেন্দ্রীয় জমিয়তের নির্দেশ মুতাবিক রাজ্য জুড়ে জমিয়তের শাখা ও ব্লকের নির্বাচন সম্পন্ন হওয়ার পর জেলা নির্বাচন প্রায় শেষের দিকে অনুরূপ আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দ এর . 2021- 23 টার্মের জেলা কমিটির নির্বাচন সম্পূর্ণ হলো রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাঁশকুড়ার কনকপুর মাদ্রাসায়।  উক্ত নির্বাচনী সভায় প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের স্বনামধন্য সাধারণ সম্পাদক মাননীয় মুফতি আব্দুস সালাম সাহেব ও রাজ্য অফিস সচিব মাস্টার ইলিয়াস সাহেব।  সভায় দুই শতাধিক মানুষের পূর্ণ সমর্থনে পুনরায় পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি নির্বাচিত হলেন মুফতি শাহরুল আলম ক্বাসেমী সাহেব। জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন হযরত মাওলানা ...

সম্প্রতির এক অনন্য নজির, শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হাঁটলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি আজফার হোসেন।

ছবি
সম্প্রতির এক অনন্য নজির, শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হাঁটলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি  আজফার হোসেন। সম্প্রতির এক অনন্য নজির, শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হাঁটলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি আজফার হোসেন। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো, আর.এ.মন্ডল, ইন্দাস:  ধর্মনিরপেক্ষ আমাদের ভারতবর্ষে আবারও পরিলক্ষিত সম্প্রীতির এক অনন্য নজির ।আপাদমস্তক ইসলামিক পোশাকে শবদেহ কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত হেঁটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন  বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি আজফার হোসেন। এলাকায় সৎ ও কর্মভীরু নেতা হিসেবে পরিচিত, তাঁর এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদরা প্রসংশায় ভরিয়েদিয়েছেন। প্রতিবেদকের উত্তরে তিনি বলেন যে "আমি শুধু মানব ধর্ম পালন করেছি মাত্র"।  উল্লেখ্য পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় এই দৃশ্য লক্ষ্য করা যায় গত বুধবার রাত্রি ১০টায়। এদিন পাত্রসায়ের ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জির শ্বশুর  স্বর্গীয় সত্যনারায়ণ মণ্ডলের শ্মশান যাত্রায় অংশগ্...

আর এক নক্ষত্রের বিদায় আমিরে হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই।

ছবি
আর এক নক্ষত্রের বিদায়   আমিরে হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই। আর এক নক্ষত্রের বিদায়   আমিরে হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আর এক নক্ষত্রের বিদায় আমিরে হেফাজত ইসলাম বাংলাদেশ আর নেই।বাংলাদেশের প্রবীন আলিমে দ্বীন,জাতীর রাহাবার, বাংলাদেশের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস ও নাজিমে তালিমাত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী কিছুক্ষণ পুর্বে ইন্তিকাল করেছেন। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলকে সবরে জামিলের তৌফিক দান করুন। আমিন।

বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস

ছবি
বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:  বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে কাঁটাদিঘী মাদরাসা ইসলামিয়া খলিলিয়া এবং জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে যৌথভাবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সকাল ৭:০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন অত্র মাদরাসার মুহতামিম, তথা বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমাদ সাহেব। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের কোষাধ্যক্ষ জনাব সেখ শামসুজ্জোহা সাহেব, সহ সম্পাদক জনাব আমির আলী মণ্ডল সাহেব, কাঁটাদিঘী শাখা জমিয়তের সভাপতি মাস্টার মফিজুর রহমান, কাঁটাদিঘী শাখা জমিয়তের কোষাধ্যক্ষ মাস্টার জামিলুর রহমান , বেলুট-রসুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জনাব ফারুক মাহাতাব মিদ্যা সহ মাদরাসার শিক্ষক,ছাত্র ও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য জেলার প্রতিটি শাখা ও ব্লকের জমিয়ত কর্মিরা নিজ এলাকায় স্বাধীনতা দিবস পালন করেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বর্তমান সময়ে স্বাধীনতার সংকট বিষয়ে বেশ কয়েকজন বক্তা তা...

নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের।

ছবি
নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের। নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো: সোমবার বহরমপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসায় মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সমস্ত ব্লকের পদাধিকার ব্যক্তিদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেবের উপস্থিতিতে জেলার সমস্ত ব্লকের পদাধিকার ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে শাইখুল হাদীস মাওলানা বদরুল আলম সাহেবকে সভাপতি, মুফতি রায়হানুল ইসলাম কাসেমীকে দ্বিতীয়বারের জন্য সাধারণ সম্পাদক, ক্বারী রহমতুল্লাহ নাসিমিকে কোষাধক্ষ্য এবং জনাব ইয়ার মোহাম্মদকে অফিস সেক্রেটারী নির্বাচিত করা হয়। জেলা জমিয়তের দীর্ঘদিনের সভাপতি বিশিষ্ট বুজর্গ মাওলানা আসিরুদ্দীন কাসেমী সাহেব রহ. এর ইন্তেকালে সভাপতি পদটি খালি হয়েছিল। এদিনের সভায় প্রধান অতিথি ছিলেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব।  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জমিয়তে উলামায...

মুহাররম: শরীয়তের আলোকে করণীয় ও বর্জনীয়।

ছবি
মুহাররম: শরীয়তের আলোকে করণীয় ও বর্জনীয়। মুহাররম: শরীয়তের আলোকে করণীয় ও বর্জনীয়। মুহাররম মাস আগত হলেই এক নিদারুণ কাহিনী আমাদেরকে নাড়া দিয়ে যায়। মনে পড়ে যায় ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা। অত্যাচারী শাসক কর্তৃক রচিত বনু উমাইয়ার এক কলঙ্কময় অধ্যায়। জালিমের জুলুমের এক ঘৃণিত নিদর্শন। "নওয়াসায়ে রসূল" -এঁর নির্মম হত্যাকাণ্ড। সম্মানীয় আহলে বাইতকে অপমানের এক যোজনা।    এসব ঘটনাবলি শোনার বা জানার পর সকলেরই  নয়ন অশ্রুসিক্ত হয়ে যায়। ঝরতে থাকে তপ্ত অশ্রুধারা। একটা অব্যক্ত যন্ত্রণা বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। রসূলের প্রতি, তাঁর আহলে বাইতের প্রতি, তাঁর কলিজার টুকরো হজরত হুসাইন (রাঃ) -এঁর প্রতি নতুন ভাবে যেন ভালোবাসা জাগ্রত হয়। অন্তরে ঈমানী চেতনার অনুভবও পরিলক্ষিত হয়। দ্বীনের জন্য সেই অত্যাচারিত ব্যক্তিটির আত্মত্যাগ ও আত্মবলিদানের কথা স্মরণে আসলে শ্রদ্ধায় মাথা অবনমিত হয়ে যায়। কেন হবে না! তিনি যে "নওয়াসায়ে রসূল!" তিনি যে "সাহাবায়ে রাসূল!" তিনি যে অন্যায়ের সাথে আপোষহীন এক নাম। তিনি যে অত্যাচারীর বিরুদ্ধে গর্জে ওঠা এক ব‍্যক্তিত্ব। তিনি...

শারিয়া আইন অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ:মুসলিম পার্সোনাল ল’বোর্ড

ছবি
শারিয়া আইন অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ:মুসলিম পার্সোনাল ল’বোর্ড  অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহকে ‘দু:খজনক” এবং “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছে। ল’বোর্ড এক বিবৃতিতে সাত দফা নির্দেশনায় মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে। নির্দেশনায় বলা হয়েছে, অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের দিকে নজর রাখতে হবে এবং সহশিক্ষা সমন্বিত স্কুলে মেয়েদের ভর্তি করার দরকার নেই। শারিয়া অনুসারে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড – এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী বলেন,  আন্ত:ধর্মীয় বিয়ে রোধে বাবা-মা, অভিভাবক এবং সারা দেশের মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। মাওলানা বলেন, ইসলাম মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিবাহকে বৈধ মনে করে না। অর্থাৎ‘শরিয়তের দৃষ্টিতে তা বৈধ নয়’। মাওলানা রাহমানি উদ্ধৃতি দিয়ে বলেন, “এটি সামাজিক মানদণ্ড দ্বারা বৈধ বলে মনে হলেও শারিয়ার দৃষ্টিতে এটি...