বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস
বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস
বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে মহা সমারোহে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস।
উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:
বাঁকুড়া জেলা জমিয়ত কর্যালয়ে কাঁটাদিঘী মাদরাসা ইসলামিয়া খলিলিয়া এবং জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে যৌথভাবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সকাল ৭:০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন অত্র মাদরাসার মুহতামিম, তথা বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমাদ সাহেব। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের কোষাধ্যক্ষ জনাব সেখ শামসুজ্জোহা সাহেব, সহ সম্পাদক জনাব আমির আলী মণ্ডল সাহেব, কাঁটাদিঘী শাখা জমিয়তের সভাপতি মাস্টার মফিজুর রহমান, কাঁটাদিঘী শাখা জমিয়তের কোষাধ্যক্ষ মাস্টার জামিলুর রহমান , বেলুট-রসুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জনাব ফারুক মাহাতাব মিদ্যা সহ মাদরাসার শিক্ষক,ছাত্র ও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য জেলার প্রতিটি শাখা ও ব্লকের জমিয়ত কর্মিরা নিজ এলাকায় স্বাধীনতা দিবস পালন করেন।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বর্তমান সময়ে স্বাধীনতার সংকট বিষয়ে বেশ কয়েকজন বক্তা তাঁদের বক্তব্য পেশ করেন। সকলকে মিষ্টিমুখ করিয়ে দু'আর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন