"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়।
"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়।
"তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত নদিয়ার আলাইপুর মাদরাসায়।
উম্মাহ বাংলা নিউজ ব্যুরো, আর.এ.মন্ডল:
তানজিমুল মাদারিস লিল বানাত (পঃবঃ রাজ্য বালিকা মাদ্রাসা সমন্বয় পরিষদ) এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল ২৫ শে আগস্ট নদীয়া জেলার আলাইপুর মাদরাসায়। এ উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট আলীমে দ্বীন মওলানা আবুল হাসান সাহেব, রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, মুফতি মুজিবর রহমান, সাইফুদ্দিন নাদবী প্রমুখ ব্যক্তিবর্গ। বেলা চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত দুই বৈঠকে অনুষ্ঠিত এই সভায় মূলত দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকা মাদরাসাগুলির সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা আলোচনা ও সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে সরকারি গাইড লাইন মেনে মাদরাসা খোলার প্রস্তাব দেওয়া হয় । সমাপনী বক্তব্যে রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম সাহেব বলেন মাদরাসাগুলির মধ্যে যোগাযোগ বজায় রাখতে প্রতিমাসে একটি করে ভার্চুয়াল মিটিং করতে হবে। তালিম -তরবিয়াতের পাশাপাশি ছাত্রী অভিভাবকদের পর্দার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিভাগে শুধুমাত্র ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাই পড়াবেন ।
উল্লেখ্য যে বর্তমান পরিস্থিতিতে সামাজিক ও মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ছাত্রী ও অভিভাবকদের মধ্যে দ্বীনি শিক্ষার চাহিদা বাড়ছে । স্বভাবতই আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন ও যুগোপযোগী পাঠক্রমের সাথে দ্বীনি শিক্ষার নতুন পরিবেশ তৈরির তাগিদ বাড়ছে। এক্ষেত্রে অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ সফল হয়েছেন। তাঁরা একই ক্যাম্পাসে ছাত্রীদের আলীমা (কওমি উচ্চতর ডিগ্রি) বানানোর পাশাপাশি তাদের মাধ্যমিক মানের বোর্ড পরীক্ষা দেওয়ার যোগ্য করে তুলছেন। ফলত রাজ্যে মেয়েদের দ্বীনি শিক্ষার যে জোয়ার এসেছে তার উত্তরোত্তর সাফল্যে এই সংগঠনের অবদান অনস্বীকার্য।
মূলত প্রাতিষ্ঠানিক ভাবে রাজ্যে বালিকাদের দ্বীনি শিক্ষা দেওয়ার প্রচলন পূর্বে থাকলেও ২০০৮ সালে থেকে সংগঠনের প্রাক্তন সভাপতি মওলানা নাজমুল হকের নেতৃত্বে নতুনভাবে এই সংগঠনটি রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় একশোটি আবাসিক বালিকা মাদরাসার পরিকাঠামো, পঠনপাঠন, পাঠক্রম, গুনগতমান , তালিমের পাশাপাশি তারবিয়াতের মানোন্নয়ন ও আর্থিক সহযোগিতামূলক কাজকর্ম করে আসছে। এদিনের সভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মোট তিরিশটি মাদ্রাসার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন