পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী।

পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী।
পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি নির্বাচিত মুফতি শাহরুল আলম ক্বাসেমী।

উম্মাহ বাংলা নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল:
কেন্দ্রীয় জমিয়তের নির্দেশ মুতাবিক রাজ্য জুড়ে জমিয়তের শাখা ও ব্লকের নির্বাচন সম্পন্ন হওয়ার পর জেলা নির্বাচন প্রায় শেষের দিকে অনুরূপ আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দ এর . 2021- 23 টার্মের জেলা কমিটির নির্বাচন সম্পূর্ণ হলো রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাঁশকুড়ার কনকপুর মাদ্রাসায়।
 উক্ত নির্বাচনী সভায় প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের স্বনামধন্য সাধারণ সম্পাদক মাননীয় মুফতি আব্দুস সালাম সাহেব ও রাজ্য অফিস সচিব মাস্টার ইলিয়াস সাহেব। 
সভায় দুই শতাধিক মানুষের পূর্ণ সমর্থনে পুনরায় পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি নির্বাচিত হলেন মুফতি শাহরুল আলম ক্বাসেমী সাহেব। জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন হযরত মাওলানা সৈয়দ আঃ সামাদ সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আলিমে দ্বীন মওলানা আজিজুল হক কাসেমী সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ওয়ার্কিং কমিটির অতিথি সদস্য ও পাঁশকুড়া মাদ্রাসার নাজিম মওলানা উবাইদুল্লাহ ক্বাসেমী, বিশিষ্ট আলীম, স্কুল শিক্ষক ও সুবক্তা মওলানা বাকিবিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য সমগ্র জেলাজুড়ে জমিয়তের কুড়িটির বেশি শাখার প্রায় লক্ষাধিক সাধারণ সদস্য রয়েছে। খুব শিঘ্রই রাজ্য কমিটির নির্বাচন সম্পন্ন হবে। সভাশেষে মওলানা আজিজুল হক কাসেমী সাহেবের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।