জমিয়ত উলামা-ই-হিন্দ এর পক্ষ থেকে পেশাগত কোর্সের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষণা।
জমিয়ত উলামা-ই-হিন্দ এর পক্ষ থেকে পেশাগত কোর্সের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষণা
উম্মাহ বাংলা নিউজ ব্যুরো :
জমিয়ত উলামা-ই-হিন্দ এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানি, আজ 2020-2021 শিক্ষাবর্ষের জন্য কারিগরি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছেন। মূলত B.E, B.TECH, M.TECH, MBBS, BDS, BAMS, BUMS, B.PHARMA, B.Arch এবং M.Arch- এর মতো কারিগরি/পেশাগত ডিগ্রি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
তবে তাদের কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীরা বৃত্তির জন্য বিবেচিত হবে না । আয়ের মানদণ্ড ছাড়াও, শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 60% মোট নম্বর পেতে হবে। জমিয়তের ওয়েবসাইট লিঙ্ক https://www.jamiat.org.in/masters/jamiat_scholarship_form/ থেকে ফর্ম ডাউনলোড করা যাবে।
জমিদার উলামা-ই-হিন্দ কার্যালয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 06 সেপ্টেম্বর 2021 এর মধ্যে । পুরণকৃত ফর্ম উপযুক্ত প্রমানাদি সহ কেন্দ্রীয় জমিয়তের এই ঠিকানায় 1-বাহাদুর শাহ জাফর মার্গ, নয়াদিল্লি-110002 পাঠাতে হবে । উল্লেখ্য যে জমিয়ত উলামায়ে-ই-হিন্দ গত বছর 433 জন শিক্ষার্থীকে37.52 লক্ষ টাকা অনুদান প্রদান করেছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন