নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের।

নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের।
নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং আরবি উর্দু কোর্স চালু করার দাবি জমিয়তের।

উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:
সোমবার বহরমপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসায় মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সমস্ত ব্লকের পদাধিকার ব্যক্তিদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেবের উপস্থিতিতে জেলার সমস্ত ব্লকের পদাধিকার ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে শাইখুল হাদীস মাওলানা বদরুল আলম সাহেবকে সভাপতি, মুফতি রায়হানুল ইসলাম কাসেমীকে দ্বিতীয়বারের জন্য সাধারণ সম্পাদক, ক্বারী রহমতুল্লাহ নাসিমিকে কোষাধক্ষ্য এবং জনাব ইয়ার মোহাম্মদকে অফিস সেক্রেটারী নির্বাচিত করা হয়।
জেলা জমিয়তের দীর্ঘদিনের সভাপতি বিশিষ্ট বুজর্গ মাওলানা আসিরুদ্দীন কাসেমী সাহেব রহ. এর ইন্তেকালে সভাপতি পদটি খালি হয়েছিল।

এদিনের সভায় প্রধান অতিথি ছিলেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব।  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলায় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছেন আমরা তাঁকে সাধুবাদ জানাই।

২০২১-২২ শিক্ষাবর্ষ মোট ১৪ টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠন শুরু করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন তিনি। কিন্তু স্নাতকোত্তর কোর্সে আরবি, উর্দু সাংবাদিকতা সহ ইসলামিক স্টাডি বিষয়গুলি অন্তর্ভুক্ত না হ‌ওয়ায় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি  স্নাতকোত্তর স্তরে ওই বিষয়গুলিকে অবিলম্বে অন্তর্ভুক্ত করার এবং নবাব সিরাজউদ্দৌলার নামে বিশ্ববিদ্যালয়ের নাম করণ করার দাবি জানিয়েছেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের অবজারভার মাওলানা আব্দুস সামাদ সাহেব, মাস্টার ইলিয়াস, মাওলানা আব্দুর রাজ্জাক সহ বিশিষ্টজনেরা।
সূত্র: সবার ইনসাফ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।