মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী

মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী
                                 ফাইল চিত্র
মাহমুদ মাদানীর উপস্থিতিতে রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে ২৮শে আগস্ট শনিবার:সিদ্দিকুল্লাহ চৌধুরী

উম্মাহ বাংলা নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল:

আগামী ২৮ শে আগস্ট শনিবার কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব মাওলানা মাহমুদ মাদানীর উপস্থিতিতে বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে পঃবঃ রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজ্য জমিয়ত সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। রবিবার তিনি সেন্ট্রাল এভিনিউয়ের পঞ্চায়েত মসজিদে কোলকাতা জেলা জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির নির্বাচন উপলক্ষে একটি সভায় যোগদান করে সাংবাদিকদের একথা জানান। 
সভায় জেলার পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফিক ক্বাসেমী ও মাওলানা ইসমতুল্লাহ রাহমানী সাহেব। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাফেয আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জিল্লুর রহমান আরিফ,ক্বারী জহুর আলম ওসমানী সাহেব প্রমুখ।
       নির্বাচনী সভায় বক্তব্যরত মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

উল্লেখ্য কেন্দ্রীয় জমিয়তের নির্দেশ মুতাবিক রাজ্য জুড়ে জমিয়তের সাধারণ সদস্য সংগ্রহ, শাখা ও ব্লকের নির্বাচন সম্পন্ন হয়েছে। সমস্ত জেলার নির্বাচন সম্পন্নও শেষ পর্যায়ে এবং আগামী শনিবার আগামী টার্মের জন্য রাজ্য ওয়ার্কিং কমিটির নির্বাচন হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।