পোস্টগুলি

"তানজিমুল মাদারিস লিল বানাত" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত।

ছবি
 "তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত। উম্মাহ টাইমস, আর এ মন্ডল : উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজিপাড়া হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসায় 'তানজিমুল মাদারিস লিল বানাত' (পঃবঃ রাজ্য বালিকা মাদ্রাসা সমন্বয় পরিষদ) এর  রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ ২৪ শে জুলাই সোমবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত।  এ উপলক্ষে  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট আলীমে দ্বীন মওলানা আবুল হাসান সাহেব, রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, রাজ্য কনভেনর মুফতি মুজিবর রহমান, মুফতি জালাল উদ্দিন, মুফতি আহমাদ, মওলানা সাইফুদ্দিন নাদবী, মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।  এই সভায় মূলত এই সংগঠনের দ্বারা পরিচালিত মাদরাসাগুলির সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা আলোচনা ও সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়।  এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের বাৎসরিক হিসাব, বিগত শিক্ষাবর্ষের সার্বিক পর্যালোচনা, রাজ্যব্যাপী বাৎসরিক পরীক্ষা, সংগঠনের ছত্রছায়ায় থাকা সমস্ত মাদ্রাসাগুলির সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নতি, বার্ষিক রিপোর্ট সম্বলিত পু...

রাজ্য, জেলাসহ জমিয়তের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।

ছবি
রাজ্য, জেলাসহ  জমিয়তের  সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।   উম্মাহ টাইমস আর এ মন্ডল : জমিয়ত উলামা-ই-হিন্দের ওয়ার্কিং কমিটি আগামী 14 ই জুলাই 2023 শুক্রবার দিন 'দুয়া দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে যে পটভূমিতে ভারত সরকার মুসলিম ব্যক্তিগত আইনকে লক্ষ্য করে UCC চালু করতে চায়, যা কোনো মূল্যেই গ্রহণযোগ্য নয়।  যেহেতু জমিয়ত উলামা-ই-হিন্দ, মুসলিম পার্সোনাল ল (শরীয়ত আইন 1937) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই  দেশের সম্মান ও মর্যাদা এবং মুসলিম সাংবিধানিক অধিকার রক্ষার জন্য দ্বৈত দায়িত্ব রয়েছে। অতএব আপনাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ: (1) আপনার এলাকার  সকল মসজিদে জুমার নামাজান্তে  বিশেষ দোওয়ার এহতেমাম  করুন।  (২) মসজিদের ইমাম সাহেবগণ তাদের জুমার বক্তব্য ও খুতবায় মুসলিম পার্সোনাল ল এর গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করবেন, যা পবিত্র কোরআন এবং  হাদিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । জনসাধারণকে সচেতন করবেন  যেন তারা  শরীয়তের নীতিমালা অনুসরণ করেন বিশেষত ব...

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।

ছবি
‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত  । উম্মাহ টাইমস,আর এ মন্ডল :    ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা ‘এক দেশ, এক আইন’ নীতিমালা প্রতিরোধে জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবর্গের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘ইউনিফর্ম সিভিল কোড’ আইনকে কীভাবে প্রতিহত করা যায় এবং ভারতের মানুষের মাঝে এই আইনের ভয়বহতা সম্পর্কে কীভাবে সচেতনতা সৃষ্টি করা যায় সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নয়া দিল্লীতে অনুষ্ঠিত এই বৈঠকে জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী সহ আরও অনেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জমিয়তের গৃহীত ৫ সিদ্ধান্ত : এক.  দেশের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে প্রদানকৃত প্রস্তাবনাগুলো পুরোপুরি নাকচ না করে বেশকিছু সংশোধনের সাথে অনুমোদন করা হয়েছে। যা ল’ কমিশন অফ ইন্ডিয়া’র দফতরি টেবিলে পুনঃবিবেচনার জন্য জমা দেয়া হয়েছে। দুই.  একইসাথে ‘সিভিল ইউনিফর্ম কোড’-এর ক্ষতির ব্যাপারে মুসলিম উম্মাহর ঐক্যমতের কথা জানিয়ে সমস্ত মুখ্য...

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব।

ছবি
ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ করেছে। উম্মাহ টাইমস, আর এ মন্ডল: জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি ওড়িশার বাল্লেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।   এদিকে তার নির্দেশে, জমিয়ত উলামায়ে হিন্দ এর ওড়িশার কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছেন এবং আহতদের হাসপাতালে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে ক্যাম্প করছেন, যেখানে বর্তমানে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে । জমিয়তের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আরও অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে।  জমিয়ত উলামা ওড়িশার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম তাকি বলেছেন যে জমিয়তের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছেছে। ওড়িশার সাধারণ সম্পাদক ছাড়াও মুফতি ফয়ে...

তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।

ছবি
তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।  হারুন অল রশিদ, রসুলপুর: তীব্র দাবদাহে জ্বলছে সমগ্র দক্ষিণবঙ্গ ।ব্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। পূর্বে জারি হয়েছে সতর্কতা। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর মধ্যে অধিকতর পুণ্য রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে আজ সপ্তাহের ছুটির দিনে বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দ এর পরামর্শে জেলা আইটি সেল -এর উদ্যোগে, "জনসেবায় জমিয়ত" কর্মসূচির অঙ্গ হিসাবে,  স্থানীয় রসুলপুর বাজারে আয়োজন করা হয় জলছত্র ক্যাম্প। প্রায় বারোশত মানুষকে গ্লুকোন ডি সহযোগে ঠান্ডা পানীয় জল পরিবেশন করা হয়। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়েই খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়ত সহ সম্পাদক নিয়ামত আলী মন্ডল , জেলা কোষাধ্যক্ষ হাজী শামসুজ্জোহা , কাঁটাদিঘী শাখা জমিয়ত সম্পাদক মাস্টার আব্দুল হামিদ, স্থানীয় উপপ্রধান ফারুক মির্দ্যা। এছাড়াও জেলা জমিয়ত আইটি সেলের পক্ষে উপস্থিত ছিলেন মহঃ আজিজ মন্ডল, শাকিল আখতার, হারুন অল রশিদ,ই...

শবে বরাত উপলক্ষে জমিয়ত উলামায়ে হিন্দ এর বিশেষ আবেদন।

ছবি
শবে বরাত উপলক্ষে জমিয়ত উলামায়ে হিন্দ এর বিশেষ আবেদন। উম্মাহ টাইমস্,নয়াদিল্লি, 06 মার্চ 2023 : জমিয়ত উলামা- ই- হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি শবা বরাত উপলক্ষে বিশেষ আবেদন  করেছেন, নিম্নলিখিত বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন: (1) মুসলমানরা শবে বরাতের কোরআন তেলাওয়াত এবং অন্যান্য  নফল নামাজ আদায় করে তবে উল্লেখ্য যে নফল নামাজের জন্য একাকিত্ব এবং নির্জনতা প্রয়োজন। এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। তাই আপনারা বাড়িতে বা মসজিদে একান্তে নফল ইত্যাদি আদায় করুন এবং সময়কে গনিমত করুন। (2) এই উপলক্ষ রাস্তায় শব্দবাজি করা,চিল্লা চেঁচামেচী এবং  মোটরসাইকেল চালানো শোভনীয় নয়। এছাড়া এই রাতে পটকা ফাটানো, আতশবাজি ফাটানো সবই নিষিদ্ধ। শয়তান মানুষকে এসব ফালতু কাজে ব্যস্ত রেখে আল্লাহর ক্ষমা ও ইবাদত থেকে বঞ্চিত করতে চায়। এটাই শয়তানের আসল উদ্দেশ্য। (3) কাকতালীয়ভাবে, এবার আমাদের দেশবাসীর হোলি উৎসবও একসঙ্গে পড়ছে। সমাজবিরোধীরা এটিকে ব্যবহার করে বিদ্বেষ ছড়াতে এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই শান্তি, আইনশৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প...

তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ছবি
তুরস্কের ঐতিহাসিক শহর আনতাকিয়ায় জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে এক হাজার শয্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।    প্রতিনিধি দলটি তুরস্কের বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। আর.এ. মন্ডল , উম্মাহ টাইমস্ :  তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের অতি প্রয়োজন। একটি শহর নয়, দশটি প্রদেশে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।  গতকাল, জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি দল ঐতিহাসিক শহর আনতাকিয়্যা থেকে ত্রাণ কাজ শুরু করেছে । এই উপলক্ষে জমিয়ত প্রতিনিধি দল বিভিন্ন তাঁবুতে 1000 স্লিপওয়েল ম্যাট্রেস বিতরণ করেছে।  পুরো আনতাকিয়্যা  শহর জনশূন্য, একটি ঘরও বাসযোগ্য নয়। হিমশীতল ঠান্ডায় দূর্গতদের হাজার হাজার তাঁবুতে স্থানান্তরিত হয়েছে । কিন্তু অনেকের কাছেই মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।  জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল সেখানে এতিম নিষ্পাপ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছে।  জামিয়তের প্রতিনিধি দলে মুফতি মুহাম্মদ আনোয়ার কাসমি বাস্তভি দেওবন্দ, সৈয়দ শাহবাজ এবং মুহাম্মদ আবদুল্লাহও রয়েছ...

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ।

ছবি
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসনের জন্য তৎপর জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দ এর জেনারেল সেক্রেটারি  মাওলানা হাকিমুদ্দিন কাসেমী গতকাল ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত শহরগুলি পরিদর্শন করবে। আর এ মন্ডল, উম্মাহ টাইমস্,২৮ ফেব্রুয়ারি :- সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী দক্ষিণ ও মধ্য তুরস্কের ভূমিকম্পকে বর্তমান সময়ের সবচেয়ে দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে তিনি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের বিষয়ে আশা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই গতকাল জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা হাকীমুদ্দিন কাসেমী সাহেব তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি ফোনে জানিয়েছেন যে তিনি ইস্তাম্বুল পৌঁছেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের ধারা শুরু হয়েছে। তিনি দক্ষিণ ও মধ্য তুরস্কের বিধ্বস্ত শহরগুলি পরিদর্শন করবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষদের সাহায্যের  বিষয়টি খতিয়ে দেখবেন। লক্ষ লক্ষ বৃদ্ধ,শিশু ও নারী খোলা আকাশের নি...

জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন।

ছবি
জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন। উম্মাহ টাইমস্: জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির অধিবেশন ও ৩৪ তম সর্বভারতীয় মহাঅধিবেশন ৯,১০,১১ ও ১২ই ফেব্রুয়ারী ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য মজলিসে মুনতাযিমার যৌথ অধিবেশনে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব দৃঢ়তার সাথে বক্তব্য তুলে ধরে বলেন, আমাদের শ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি জনাব মাওলানা মাহমুদ আসআ’দ মাদানী সাহেব কুড়ি বছরের ঊর্ধ্বকালীন সময় ধরে সর্বভারতীয় মহাসচিবের পদে বহাল থেকে সংগঠনগতভাবে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে জমিয়তের সর্বস্তরের কমিটি তাঁকে সর্বভারতীয় সভাপতি পদে মনোনীত করেছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাকে যে প্রস্তাবের সমর্থনে বলতে দেওয়া হয়েছে সেপ্রসঙ্গে বলি, সাম্প্রদায়িক শক্তির কিছু কিছু নেতা বলছেন যে তাঁরা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবেন। তাঁরা জেনে রাখুন, ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে ডঃ আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে। সংবিধান রচনা কমিটিতে জমিয়তে উলামায়ে হিন্দের দু’জন স্তম্ভ ছিলেন- ...

ইতিহাসের আলোকে জমিয়ত উলামা ই হিন্দ ।

ছবি
ইতিহাসের আলোকে জমিয়ত উলামা ই হিন্দ । -----মুহাম্মাদ শামসুদ্দোহা  কাসেমী । উম্মাহ টাইমস্, বিশেষ প্রতিবেদন: সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে জমিয়তে উলামায়ে হিন্দের ৩৪ তম সর্বভারতীয় অধিবেশন সম্পন্ন হলো। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে রামলীলা ময়দান জনসমুদ্রে পরিণত হলো। বহু বরেণ্য ব্যক্তিবর্গের জ্ঞানগর্ভ বক্তব্য শুনে মানুষ বিমোহিত হলো। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে ঘোষণা করা হলো। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সে খবর এখন ভুবনগ্রামের অধিবাসীদের অগোচরে নয়। জমিয়তে উলামায়ে হিন্দ হলো ভারতের মুসলিমদের সর্ববৃহৎ প্রাচীন ইসলামী সংগঠন। ভারতবাসীদের মাথার উপরের ছাদ। এটি তৈরি হয়েছিলো আজ থেকে ১০৪ বছর পূর্বে। ১৯১৯ সালে। মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গি মহল্লি রহ., মুফতী কেফায়েতউল্লাহ দেহলবী রহ. ও মাওলানা আহমাদ সাঈদ দেহলভী রহ.প্রমুখ ব্যক্তিবর্গ এটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিলো ভারতকে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করা। ভারতবাসীদের স্বাধীনভাবে মাথা উঁচু করে এখানে বসবাস করার পূর্ণ অধিকার দেওয়া। বর্তমানে এর সদস্য সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ। লক্ষ লক্ষ মানুষ...