ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব।

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব।
জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ করেছে।

উম্মাহ টাইমস, আর এ মন্ডল:
জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি ওড়িশার বাল্লেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 
 এদিকে তার নির্দেশে, জমিয়ত উলামায়ে হিন্দ এর ওড়িশার কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছেন এবং আহতদের হাসপাতালে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে ক্যাম্প করছেন, যেখানে বর্তমানে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে । জমিয়তের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আরও অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে।
 জমিয়ত উলামা ওড়িশার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম তাকি বলেছেন যে জমিয়তের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছেছে। ওড়িশার সাধারণ সম্পাদক ছাড়াও মুফতি ফয়েজ আল বারী, হাফিজ ফখরুদ্দিন, মাওলানা সাদ গাজ্জালী কাসমী, জনাব শাকিল প্রমুখ হাসপাতালে উপস্থিত রয়েছেন। 
জমিয়তে উলামায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা হাকীমুদ্দিন কাসমী ওড়িষা জমিয়তের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।