উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।
উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার আহ্বান জমিিয়তের । উম্মাহ টাইমস, নয়াদিল্লি : গতকাল রাজস্থানের উদয়পুরে নবী (সা.)-এর অবমাননার অজুহাতে এক দর্জির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তিব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়ত উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি । তিনি এটাকে দেশের আইন বিরুদ্ধ এবং ইসলাম ধর্মের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন যে এই ঘটনা ঘটিয়েছে তাকে কোনোভাবেই বারদাশত্ করা যাবে না, কেননা এটা দেশের আইন ও আমাদের ধর্মের পরিপন্থী। আমাদের দেশে আইনের ব্যবস্থা আছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।মাওলানা হাকিমউদ্দিন কাসমী এ সময় দেশের সকল নাগরিককে আবেগ সংযত করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। Press release 🔽