ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে দুই দিন ব্যাপী সর্বভারতীয় "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হল।
ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে দুই দিন ব্যাপী সর্বভারতীয় "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হল। উম্মাহ টাইমস, নয়াদিল্লি: গত ৪ ও ৫ অক্টোবর ২০২৩, বুধবার ও বৃহস্পতিবার জমিয়ত উলামায়ে হিন্দ এর কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগনের উপস্থিতিতে ইমারতে শরিয়াহ হিন্দ এর উদ্যোগে "ইমারত কনফারেন্স" অনুষ্ঠিত হয়েছে। মূলত ভারতবর্ষে ইমারতে শরিয়াহ হিন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল কুরআন ও সুন্নাহের আলোকে মুসলিম সমাজে শরিয়াহ ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেস্টা করা। দুদিনের কনফারেন্স শেষে ইমারতে শরিয়াহ হিন্দের পক্ষ থেকে সমস্ত মুসলমানদের প্রতি চোদ্দ দফার একটি বিশেষ আবেদন প্রকাশ করা হয়েছে: (1) তৌহিদ,রিসালত,নবুওয়াত,পরকাল এবং নবুওয়াতের সমাপ্তি প্রভৃতি মৌলিক বিশ্বাসের উপর অটল থাকুন এবং বিশ্বাস করুন যে পবিত্র কোরআন আল্লাহ তায়ালার সর্বশেষ গ্রন্থ।এটি সকল বিকৃতি ও পরিবর্তন এর উর্দ্ধে। আর কুরআন ও সুন্নাহ বিরোধী প্রতিটি আকীদা ও মতবাদ হল পরিত্যাজ্য । আর ইসলামী শরিয়তের ওপর আমল ছাড়া পরকালের মুক্তির কোন পথ নেই। (২) ইসলামের দৃষ্টিতে শরীয়তের ওপর আ...