দারুল উলূমূ দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে।

 দারুল উলুম  দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে।

 শিক্ষক-কর্মচারীদের বেতন ও বার্ষিক বাজেট বৃদ্ধি এবং নতুন শুরা সদস্য নির্বাচনের সম্ভাবনা।


 উম্মাহ টাইমস,দেওবন্দ, 28শে আগস্ট 2023ঃ
 এশিয়ার আজহার খ্যাত অন্যতম সুপরিচিত দ্বীনি বিদ্যাপীঠ জমিয়াতুল ইসলামিয়া দারুল উলূম দেওবন্দের তিন দিনব্যাপী মজলিস শুরার বাজেট সভা আজ সোমবার সকাল থেকে দারুল উলুম দেওবন্দের গেস্ট হাউসে শুরু হয়েছে‌। যাতে নির্বাচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শুরা সদস্যরা অংশগ্রহণ করবেন।  সভায় প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট বাড়ানোর  সম্ভাবনা রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনুমোদিত বাজেট যথেষ্ট ছিলনা, আর বিগত কয়েক বছরে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবারের বাজেট প্রস্তুতি নিয়ে  নিয়ে গত কয়েকদিন ধরেই  ব্যস্ত রয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 উল্লেখ্য দারুল উলূম দেওবন্দের বর্তমান বার্ষিক বাজেট ৪৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা।
 এছাড়াও এবার শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, শিক্ষা ও দিক্ষার ক্ষেত্রে আরও পরিপক্কতা এবং কোভিড-এর কারণে বন্ধ থাকা বিল্ডিং এর নির্মাণকাজের বিষয়ে সবুজ সংকেত পাওয়ার আশাও রয়েছে।  তবে তৎকালীন সময়ে কোভিড এর কারনে শুরা অনুমোদিত  শিক্ষার্থীদের জন্য ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের  কাজ এখনো শুরু হয়নি।  
 
আজ থেকে শুরু হতে চলা সভায় যেখানে শিক্ষা, পরিকাঠামো, সংগঠনিক উন্নয়ন, হিসাব নিকাশসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ও বাজেট বিভাগের প্রতিবেদন উপস্থাপন করা হবে, সেখানে বাজেটের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানা গেছে।
  এছাড়াও শুরার গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মদ রবী হোসনী নদভী সাহেবের ইন্তেকালের শোক প্রস্তাব পেশ করার পর, তাঁর ইন্তেকালের পর তাঁর জায়গায়  অন্য কোনও একজন বিশিষ্ট ব্যক্তি শুরার সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন।  
  প্রসঙ্গত যে দারুল উলূম দেওবন্দে বছরে দুবার শুরা সভা অনুষ্ঠিত হয়। প্রথমটি বাজেট সভা সাফর মাসে এবং দ্বিতীয়টি শিক্ষা বিষয়ক সভা শাবান মাসে অনুষ্ঠিত হয়। শুরার বৈঠক আজ সোমবার থেকে বুধবার দুপুর পর্যন্ত চলবে, যাতে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।