রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।
জমিয়ত ভবনে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।
গত ৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোলকাতাস্থিত জমিয়ত ভবনে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভাপতিত্বে রাবেতা বোর্ডের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তা নিম্নরূপ :
১) চলতি বছরের বাৎসরিক পরীক্ষার নিবন্ধন ফরম ১০ ই জমাদিউস সানী পর্যন্ত জেলা দায়িত্বশীলদের মাধ্যমে রাজ্য অফিসে পৌঁছাতে হবে।
২) ১০ ই জমাদিউস সানীর পর মাদরাসা তালিকাভুক্তি ফরম ও পরীক্ষা নিবন্ধন ফরম কোনোভাবেই জমা নেওয়া হবে না।
৩) ছাত্র নিবন্ধন ফরমে ছাত্রদের ডাকটিকিট সাইজের ছবি ও জেলা দায়িত্বশীলদের দস্তখত থাকা আবশ্যক।
৪) জেলা জিম্মাদারগন রাজ্য দপ্তরে শুধুমাত্র যাচাইকৃত ফরম পাঠাবেন।
৫) রাজ্য দপ্তরে ফরম জমা হওয়ার পর শুধুমাত্র হিফজ ক্লাস ছাড়া অন্য ক্লাসের তালিকা সংশোধনীর সুযোগ থাকবে না, তবে কোনো ক্লাসের সম্পূর্ণ ছাত্র যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তৎক্ষণাৎ জেলা দপ্তরের মাধ্যমে রাজ্য দপ্তরে আবেদন পত্র জমা করতে হবে নতুবা সংশ্লিষ্ট মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৬) মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিকাঠামো সর্বনিম্ন বারো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে রাখতেই হবে।
৭) আগামীতে রাবেতা বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ শিবিরের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে আর্থিক সহায়তার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
৮) রাবেতাভুক্ত প্রতিটি মাদরাসায় একজন অভিজ্ঞ ক্বারী সাহেবকে শিক্ষক হিসেবে নিযুক্ত করতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
৯) রাবেতা বোর্ড কর্তৃক প্রদত্ত শংসাপত্রে পূর্ববর্তী বছরের বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণ করা এবং না করার বিষয়টি উল্লেখ করা হবে।
১০) সরকারি অনুদান গ্রহনের বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় রাবেতা বোর্ডের গাইডলাইন অনুযায়ী চলতে হবে ।
১১) শিক্ষাবর্ষের চলাকালীন সময়ে বছরের মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট (TC) ছাড়া যেকোনো মাদরাসায় কোনো ছাত্র ভর্তির সুযোগ পাবে না।
১২) রাজ্য রাবেতা বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য গনের সর্বসসম্মতিক্রমে হজরত মাওলানা মনযুর আলম সাহেব আমিরে শরিয়ত এবং হজরত মাওলানা আরশাদ আলী খান সাহেব নায়েবে আমিরে শরিয়ত নির্বাচিত হয়েছেন।
Press release of wb state rabeta madarise Islamia arabia
ধন্যবাদ
উত্তরমুছুন