পোস্টগুলি

রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।

ছবি
জমিয়ত ভবনে রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। উম্মাহ টাইমস আর.এ.মন্ডল, কোলকাতা:   গত ৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোলকাতাস্থিত জমিয়ত ভবনে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সভাপতিত্বে রাবেতা বোর্ডের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তা নিম্নরূপ : ১) চলতি বছরের বাৎসরিক পরীক্ষার নিবন্ধন ফরম  ১০ ই জমাদিউস সানী পর্যন্ত জেলা দায়িত্বশীলদের মাধ্যমে রাজ্য অফিসে পৌঁছাতে হবে।  ২) ১০ ই জমাদিউস সানীর পর মাদরাসা তালিকাভুক্তি ফরম ও পরীক্ষা নিবন্ধন ফরম কোনোভাবেই জমা নেওয়া হবে না।  ৩) ছাত্র নিবন্ধন ফরমে ছাত্রদের ডাকটিকিট সাইজের ছবি ও জেলা দায়িত্বশীলদের দস্তখত থাকা আবশ্যক।  ৪) জেলা জিম্মাদারগন রাজ্য দপ্তরে শুধুমাত্র যাচাইকৃত ফরম পাঠাবেন।  ৫) রাজ্য দপ্তরে ফরম জমা হওয়ার পর  শুধুমাত্র হিফজ ক্লাস ছাড়া অন্য ক্লাসের তালিকা সংশোধনীর সুযোগ থাকবে না, তবে কোনো ক্লাসের সম্পূর্ণ ছাত্র যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তৎক্ষণাৎ জেলা দপ্তরের মাধ্যমে রাজ্য দপ্তরে আব...

শেষ হল দারুল উলূম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী দীর্ঘ বৈঠক ।

ছবি
শেষ হল দারুল উলুম দেওবন্দের শুরার তিন দিনব্যাপী বৈঠক । নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বার্ষিক বাজেট  আড়াই কোটি টাকা বৃদ্ধি,হযরত মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভী নতুন শুরা সদস্য নির্বাচিত । উম্মাহ টাইমস,দেওবন্দ, ৩১ শে আগস্ট ২০২৩: এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামীক বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মজলিস শুরার তিন দিনের বৈঠক প্রতিষ্ঠানের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রায় ৪৬ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি তথা দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা হযরত মাওলানা সৈয়দ রাবে হুসাইনী নদভীর ইন্তেকালের কারণে শূন্য আসন পূরণের জন্য দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌর নাজিমে আলা মাওলানা সৈয়দ বিলাল আব্দুল হাই হুসাইনী নদভীকে শুরার নতুন সদস্য মনোনীত করা হয়েছে। দারুল উলূম দেওবন্দের মেহমান খানায় গত সোমবার সকাল থেকে তিন দিনব্যাপী মজলিসে শুরার সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিষ্ঠানটির নির্মাণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান...

দারুল উলূমূ দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে।

ছবি
 দারুল উলুম  দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে।  শিক্ষক-কর্মচারীদের বেতন ও বার্ষিক বাজেট বৃদ্ধি এবং নতুন শুরা সদস্য নির্বাচনের সম্ভাবনা।  উম্মাহ টাইমস,দেওবন্দ, 28শে আগস্ট 2023ঃ  এশিয়ার আজহার খ্যাত অন্যতম সুপরিচিত দ্বীনি বিদ্যাপীঠ জমিয়াতুল ইসলামিয়া দারুল উলূম দেওবন্দের তিন দিনব্যাপী মজলিস শুরার বাজেট সভা আজ সোমবার সকাল থেকে দারুল উলুম দেওবন্দের গেস্ট হাউসে শুরু হয়েছে‌। যাতে নির্বাচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শুরা সদস্যরা অংশগ্রহণ করবেন।  সভায় প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট বাড়ানোর  সম্ভাবনা রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনুমোদিত বাজেট যথেষ্ট ছিলনা, আর বিগত কয়েক বছরে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবারের বাজেট প্রস্তুতি নিয়ে  নিয়ে গত কয়েকদিন ধরেই  ব্যস্ত রয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  উল্লেখ্য দারুল উলূম দেওবন্দের বর্তমান বার্ষিক বাজেট ৪৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা।  এছাড়াও এবার শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, শিক্ষা ও দিক্ষার ক্ষেত্...

মুজাফফরনগর স্কুলে মুসলিম শিশুর সাথে ঘটনার বিষয়ে আইনের কঠোর ধারায় ব্যবস্থা নেওয়া উচিত: মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী।

ছবি
মুজাফফরনগর স্কুলে মুসলিম শিশুর সাথে ঘটনার বিষয়ে আইনের কঠোর ধারায় ব্যবস্থা নেওয়া উচিত:  মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় শিশু উন্নয়ন মন্ত্রী এবং জাতীয় শিশু অধিকার কমিশনকে চিঠি পাঠানো হয়েছে, স্থানীয় জমিয়ত উলামা নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেন এবং নিয়মিত যোগাযোগ করছেন উম্মাহ টাইমস,নয়াদিল্লি, ২৬ আগস্ট ২০২৩: জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি হজরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেব মুজাফফরনগরের খাব্বাপুর গ্রামে "স্কুলের ঘটনা" নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে স্বতঃপ্রণোদিত বিবেচনা এবং দোষী শিক্ষককে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে মাওলানা মাদানী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় মহিলা আয়োগ ও শিশু উন্নয়ন মন্ত্রী জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর), জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম) কে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে যে "আমি আপনাকে উপরোক্ত ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করার জন্য এব...

মুসলিম জাতিসত্তার ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষায় দ্বীনি তালিমী বোর্ডের যুগাপযোগী নানা পদক্ষেপ গ্রহণ ।

ছবি
মুসলিম জাতিসত্তার ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষায় দ্বীনি তালিমী বোর্ডের যুগাপযোগী নানা পদক্ষেপ গ্রহণ । উম্মাহ টাইমস নয়াদিল্লি: দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে হিন্দের  দ্বীনি তালিমী  বোর্ডের সভাপতি মুফতি আবুল কাসিম নুমানির সভাপতিত্বে নয়াদিল্লিতে মারকাজি দ্বীনি তালিমী বোর্ডের  একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি আবুল কাসিম নুমানি সাহেবের বক্তব্য: দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নুমানি তার বক্তব্যে বলেন, আমরা নিজেদেরকে এক সংকটময় অবস্থায় দেখতে পাচ্ছি। আমাদের বিরোধী লোকেরা আমাদের ঘিরে আছে। আমাদের নতুন প্রজন্ম তাদের প্রধান টার্গেট। আমাদের যুবকদের এইসব ভয়াবহ পরীক্ষা থেকে রক্ষা করতে হবে। মুসলিম যুবকদের অন্তরে জ্ঞান, প্রজ্ঞা এবং ঈমানের তাৎপর্য দিয়ে তাদের উদ্বুদ্ধ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ভবিষ্যৎ রক্ষার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সামান্য অবহেলাও আমাদের গভীর অতল গহ্বরে নিয়ে যেতে পারে। মুফতি আবুল কাসিম নুমানি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ মুহুর্তে আমাদের সম্প্রদায়ের বুদ্ধিমান, বুদ্ধিজীবীদের এবং দ্বীন...

"তানজিমুল মাদারিস লিল বানাত" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত।

ছবি
 "তানজিমুল মাদারিস" এর রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত। উম্মাহ টাইমস, আর এ মন্ডল : উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজিপাড়া হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসায় 'তানজিমুল মাদারিস লিল বানাত' (পঃবঃ রাজ্য বালিকা মাদ্রাসা সমন্বয় পরিষদ) এর  রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ ২৪ শে জুলাই সোমবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত।  এ উপলক্ষে  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট আলীমে দ্বীন মওলানা আবুল হাসান সাহেব, রাজ্য সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, রাজ্য কনভেনর মুফতি মুজিবর রহমান, মুফতি জালাল উদ্দিন, মুফতি আহমাদ, মওলানা সাইফুদ্দিন নাদবী, মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।  এই সভায় মূলত এই সংগঠনের দ্বারা পরিচালিত মাদরাসাগুলির সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা আলোচনা ও সমাধানের সূত্র খোঁজার চেষ্টা করা হয়।  এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের বাৎসরিক হিসাব, বিগত শিক্ষাবর্ষের সার্বিক পর্যালোচনা, রাজ্যব্যাপী বাৎসরিক পরীক্ষা, সংগঠনের ছত্রছায়ায় থাকা সমস্ত মাদ্রাসাগুলির সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নতি, বার্ষিক রিপোর্ট সম্বলিত পু...

রাজ্য, জেলাসহ জমিয়তের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।

ছবি
রাজ্য, জেলাসহ  জমিয়তের  সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।   উম্মাহ টাইমস আর এ মন্ডল : জমিয়ত উলামা-ই-হিন্দের ওয়ার্কিং কমিটি আগামী 14 ই জুলাই 2023 শুক্রবার দিন 'দুয়া দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে যে পটভূমিতে ভারত সরকার মুসলিম ব্যক্তিগত আইনকে লক্ষ্য করে UCC চালু করতে চায়, যা কোনো মূল্যেই গ্রহণযোগ্য নয়।  যেহেতু জমিয়ত উলামা-ই-হিন্দ, মুসলিম পার্সোনাল ল (শরীয়ত আইন 1937) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই  দেশের সম্মান ও মর্যাদা এবং মুসলিম সাংবিধানিক অধিকার রক্ষার জন্য দ্বৈত দায়িত্ব রয়েছে। অতএব আপনাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ: (1) আপনার এলাকার  সকল মসজিদে জুমার নামাজান্তে  বিশেষ দোওয়ার এহতেমাম  করুন।  (২) মসজিদের ইমাম সাহেবগণ তাদের জুমার বক্তব্য ও খুতবায় মুসলিম পার্সোনাল ল এর গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করবেন, যা পবিত্র কোরআন এবং  হাদিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । জনসাধারণকে সচেতন করবেন  যেন তারা  শরীয়তের নীতিমালা অনুসরণ করেন বিশেষত ব...

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।

ছবি
‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত  । উম্মাহ টাইমস,আর এ মন্ডল :    ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা ‘এক দেশ, এক আইন’ নীতিমালা প্রতিরোধে জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবর্গের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘ইউনিফর্ম সিভিল কোড’ আইনকে কীভাবে প্রতিহত করা যায় এবং ভারতের মানুষের মাঝে এই আইনের ভয়বহতা সম্পর্কে কীভাবে সচেতনতা সৃষ্টি করা যায় সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নয়া দিল্লীতে অনুষ্ঠিত এই বৈঠকে জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী সহ আরও অনেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জমিয়তের গৃহীত ৫ সিদ্ধান্ত : এক.  দেশের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে প্রদানকৃত প্রস্তাবনাগুলো পুরোপুরি নাকচ না করে বেশকিছু সংশোধনের সাথে অনুমোদন করা হয়েছে। যা ল’ কমিশন অফ ইন্ডিয়া’র দফতরি টেবিলে পুনঃবিবেচনার জন্য জমা দেয়া হয়েছে। দুই.  একইসাথে ‘সিভিল ইউনিফর্ম কোড’-এর ক্ষতির ব্যাপারে মুসলিম উম্মাহর ঐক্যমতের কথা জানিয়ে সমস্ত মুখ্য...

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব।

ছবি
ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ করেছে। উম্মাহ টাইমস, আর এ মন্ডল: জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি ওড়িশার বাল্লেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।   এদিকে তার নির্দেশে, জমিয়ত উলামায়ে হিন্দ এর ওড়িশার কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছেন এবং আহতদের হাসপাতালে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। জমিয়ত উলামা ওড়িশার একটি প্রতিনিধি দল কটকের সিভিল হাসপাতালে ক্যাম্প করছেন, যেখানে বর্তমানে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে । জমিয়তের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আরও অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে।  জমিয়ত উলামা ওড়িশার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম তাকি বলেছেন যে জমিয়তের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছেছে। ওড়িশার সাধারণ সম্পাদক ছাড়াও মুফতি ফয়ে...

তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।

ছবি
তীব্র দাবদাহে বাঁকুড়া জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত হল জলছত্র ক্যাম্প।  হারুন অল রশিদ, রসুলপুর: তীব্র দাবদাহে জ্বলছে সমগ্র দক্ষিণবঙ্গ ।ব্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। পূর্বে জারি হয়েছে সতর্কতা। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর মধ্যে অধিকতর পুণ্য রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ পথচারীদের সাময়িক স্বস্তি দিতে আজ সপ্তাহের ছুটির দিনে বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দ এর পরামর্শে জেলা আইটি সেল -এর উদ্যোগে, "জনসেবায় জমিয়ত" কর্মসূচির অঙ্গ হিসাবে,  স্থানীয় রসুলপুর বাজারে আয়োজন করা হয় জলছত্র ক্যাম্প। প্রায় বারোশত মানুষকে গ্লুকোন ডি সহযোগে ঠান্ডা পানীয় জল পরিবেশন করা হয়। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়েই খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়ত সহ সম্পাদক নিয়ামত আলী মন্ডল , জেলা কোষাধ্যক্ষ হাজী শামসুজ্জোহা , কাঁটাদিঘী শাখা জমিয়ত সম্পাদক মাস্টার আব্দুল হামিদ, স্থানীয় উপপ্রধান ফারুক মির্দ্যা। এছাড়াও জেলা জমিয়ত আইটি সেলের পক্ষে উপস্থিত ছিলেন মহঃ আজিজ মন্ডল, শাকিল আখতার, হারুন অল রশিদ,ই...