পোস্টগুলি

দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা।

ছবি
দিল্লী দাঙ্গায় আক্রান্ত মহম্মদ ওকিল ও শাহরুখের ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামা। দাঙ্গায় চোখ হারানো আক্রান্তরা আবার পৃথিবী দেখতে পাবে, জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রশংসনীয় পদক্ষেপ, চোখের চিকিৎসার জন্য আক্রান্তরা চেন্নাই রওয়ানা হচ্ছে। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:  গতবছর 22 শে ফেব্রুয়ারি  দিল্লির দাঙ্গার দগদগে ঘা আজও বর্তমান। আক্রান্ত মানুষেরা আজও ভোলেননি সে স্মৃতি। যেভাবে আক্রমণ ও অগ্নিসংযোগ হয়েছিল তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন।  অনেক মানুষ তাদের চোখ হারিয়েছেন এবং অনেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছেন।  এই ধরনের রোগীদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের এর শাহরুখ এবং শিববিহার দিল্লির মোহাম্মদ ওকিল। দাঙ্গার সময় যাদের চোখে অ্যাসিড ছুঁড়ে  দেওয়া হয়েছিল। তাদের দুজনেরই ক্ষতিগ্রস্ত চোখের উচ্চতর চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামায়ে হিন্দ।   এ উপলক্ষে তারা দুজন আজ নয়াদিল্লিতে জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছে।  এরপর তাকে চিকিৎসার জন্য ট্রেনে দঃ ভারতে পাঠানো হয়। ...

অসমের দারংয়ে উচ্ছেদ করা অসহায়দের জন্য ত্রাণ পোঁছাল জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াত ইসলামী।

ছবি
অসমের দারংয়ে উচ্ছেদ করা অসহায়দের জন্য ত্রাণ পোঁছাল জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াত ইসলামী। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়।  900 অস্থায়ী তাঁবু, খাবারের প্যাকেট এবং ২০০ টিউবওয়েল  বিতরণ করা হয়েছে।   উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:  জমিয়তে উলামা-ই-হিন্দ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে জামায়াতে ইসলামী হিন্দ এর সদস্য সহ একটি বিশেষ প্রতিনিধি দল আজ পুলিশের গুলিতে নিহতদের পরিবার এবং যারা গৃহহীন হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।  প্রতিনিধি দলটি বিশেষ করে মইনুল হকের (37) বাবা -মা, সন্তান এবং বিধবা স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, মঈনুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান।  এই উপলক্ষে জমিয়ত উলামা আসামের সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমলের পরামর্শে কেন্দ্রীয়  জমিয়ত ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মৃতদের পরিবারকে প্রত্যেককে 200000 টাকা প্রদান করা হয়েছে।  একইভাবে, 14 বছর বয়সী শেখ ফরিদের বাবাকেও জমিয়ত উলামা 200000 টাকা প্রদান করা হয়েছে ।  এছাড়াও 900 পরিবারকে প্রত্যেককে ফুড...

আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াতে ইসলামীর।

ছবি
আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জমিয়তে উলামায়ে হিন্দ ও জামায়াতে ইসলামীর। আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎজমিয়তে উলামায়ে হিন্দের ও জামায়াতে ইসলামীর। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: আসামের দারাং জেলার ধলপুরে অবৈধ বসতি উচ্ছেদের নামে নিরীহ মুসলমানদের উপর পাশবিক নির্যাতনের এবং পুলিশের হাতে তিনজনের নিহত হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ দারাং জেলার পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা (এসপি) ও ডেপুটি কমিশনার প্রভাতী থোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে হিন্দ, এসআইও এবং জামাআ’তে ইসলামী হিন্দের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামাআ’তে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি এস আমিনুল হাসান, জমিয়তের সর্বভারতীয় মহাসচিব মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, আসাম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ বশির আহমেদ সাহেব, বিধায়ক আমিনুল ইসলাম সাহেব, মোহাম্মদ সাফি মাদানি, সর্বভারতীয় ছাত্র সংগঠন এসআইও এর সর্বভারতীয় সভাপতি সালমান আহমেদ, মাওলান...

তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত।

ছবি
তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত। তেলেঙ্গানায় অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বিতর্কিত ছবি,সরব তেলেঙ্গানা রাজ্য জমিয়ত। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: তেলেঙ্গানার অষ্টম শ্রেণীর 'সোস্যাল ইস্টাডিজ' এর বইতে বিতর্কিত ছবি, যেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ পায়জামা, দাড়ি ও বন্দুক এবং অন্য হাতে একটি কোরান ধারণ করে দাঁড়িয়ে আছে আর তার নিচে "সন্ত্রাসবাদী " লেখা আছে।  বিষয়টি নজরে আসতেই আজ দ্রুত তেলেঙ্গানা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর পক্ষ থেকে টুইটারে নিন্দা জানানো হয় এবং  অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে  চিঠি পাঠিয়ে বইটির প্রকাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সব কপি বাজেয়াপ্ত  করার আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে একটি সরকারি পাঠ্যপুস্তকে ইসলামের বিরুদ্ধে এজাতিয় ছবির মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ মূলক শিক্ষা আমরা কখনও মেনে নিতে পারিনা, যেখানে দশ বছর পূর্বে জমিয়ত উলামার ছয় হাজার আলিম ফতোয়া দিয়েছিলেন যে সন্ত্রাসবাদীদের কোনোও ধর্ম নেই।  আলহামদুলিল্লাহ কয়েক...

অসমের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জমিয়তে উলামা-ই -হিন্দের ।

ছবি
অসমের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জমিয়তে উলামা-ই -হিন্দের । অসমের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জমিয়তে উলামা-ই -হিন্দের । উম্মাহ টাইমস  নিউজ ব্যুরো :  জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানি , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , আসামের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকদের চিঠি লিখে অসমে গুলি চালানাের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।  অসমের ধালপুর - দারং জেলায় প্রতিবাদী জনগণের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ গােটা জাতিকে ভয়াবহ পুলিশি বর্বরতা কমপক্ষে দুইজনকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করেছে । সােশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় , একটি বিক্ষোভকারীকে লাঠি দিয়ে সজ্জিত করা হয় তাকে কাছ থেকে গুলি করা হয় এবং পরে তাকে পিটিয়ে পুলিশ হত্যা করেছে। এই নৃশংস ঘটনায় জমিয়তে উলামা - ই - হিন্দ - এর জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী গভীর শােক প্রকাশ করার সময় সাধারণ নাগরিকদের উপর পুলিশের সহিংসতার তীব্র নিন্দা জানান এই বিষয়ে , মাওলানা মাদানি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শরমা এবং ভ...

উত্তর প্রদেশের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার।

ছবি
উত্তর প্রদেশের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার। উম্মাহ টাইমস নিউজ ব্যুরো: প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী, তার পাঁচ আলেম সাথী ও ড্রাইভারকে আটকের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের দাবি, মাওলানা কালিম সিদ্দিকীর কার্যক্রম সন্দেহজনক। খবর মিল্লাত টাইমস। জানা যায়, মাওলানা কালিম সিদ্দিকী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লিসারি গেটের হুমায়ুন নগরের ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামের বাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রাত ৯টায় এশার নামাজের পর তিনি তার সাথীদের নিয়ে ফিরতের উদ্দেশে রওয়ানা করেন। সময় মতো বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে এই তথ্য  মসজিদের’ ইমামকে দেয়া হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুরা তাকে খোঁজাখোজি শুরু করে। তবে তার কোন খোঁজ না পাওয়ায় লিসাদী গেট থানায় ভিড় করে তারা। গভীর রাত পর্যন্ত তারা সেখানে ছিল। এদিকে, পুলিশ তার আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি বলে জানা যায়। তবে একাধিক সূত্রে জানা যায়, মাওলানা কালিম সিদ্দিকী ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদের জন্য লখনৌ নিয়ে যাওয়া হয়েছে।...

চাকরিজীবী , কর্মব্যস্ত , দ্বীনি শিক্ষানুরাগী , বাংলা ভাষী ভাইদের জন্য বাড়িতে থেকেই দৈনিক মাত্র তিন ঘণ্টা সময় ব্যয় করে পূর্ণাঙ্গ আলিম হওয়ার সুবর্ণ সুযোগ !

ছবি
চাকরিজীবী , কর্মব্যস্ত , দ্বীনি শিক্ষানুরাগী , বাংলা ভাষী ভাইদের জন্য বাড়িতে থেকেই দৈনিক মাত্র তিন ঘণ্টা সময় ব্যয় করে পূর্ণাঙ্গ আলিম হওয়ার সুবর্ণ সুযোগ ! চাকরিজীবী , কর্মব্যস্ত , দ্বীনি শিক্ষানুরাগী , বাংলা ভাষী ভাইদের জন্য বাড়িতে থেকেই দৈনিক মাত্র তিন ঘণ্টা সময় ব্যয় করে পূর্ণাঙ্গ আলিম হওয়ার সুবর্ণ সুযোগ !                          📍DARUL  HIKMAH PROSPECTUS-2021-22📍 ⏩দারুল হিকমাহ কী ও কেন ?   দ্বীনি শিক্ষাকে সহজ ও ব্যাপক করার লক্ষ্যে দারুল | হিকমাহ - র প্রতিষ্ঠা । এটি দ্বীনি শিক্ষা অনুরাগী বাংলাভাষী ভাইদের জন্য দারসে নিজামি ভিত্তিক একটি অনলাইন শিক্ষা - প্রতিষ্ঠান । দারুল হিকমাহ - র যাবতীয় কার্যক্রম দারুল উলুম দেওবন্দের কয়েকজন | সিনিয়র অধ্যাপকের নিয়ন্ত্রণ ও নির্দেশনায় পরিচালিত হয় । এই অনলাইন শিক্ষাকেন্দ্রে যে কোনাে বয়স ও যে কোনাে পেশার পুরুষ যুক্ত হতে পারেন । মহিলাদের জন্য স্বতন্ত্রভাবে কোর্স চালু করার প্রচেষ্টা চলছে । সুযােগ্য ইসলামি স্কলারদের নিয়ে গঠিত একটি বাের্ড ব্যস্ততম শিক্ষার্থী...

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদ আস‌আ'দ মাদানী সাহেব।

ছবি
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদ আস‌আ'দ মাদানী সাহেব। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদ আস‌আ'দ মাদানী সাহেব। জমিয়তে উলামায়ে হিন্দের আশা– আফগানিস্তানের নতুন শাসকরা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে উম্মাহ টাইমস নিউজ ব্যুরো:- গতকাল জমিয়ত উলামা-ই-হিন্দ-এর প্রধান কার্যালয়ে মুফতি কিফায়াতুল্লাহ হলে জমিয়ত উলামা-ই-হিন্দ-এর সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি সাহেবের সভাপতিত্বে  কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। কৃষকদের আন্দোলনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জমিয়ত উলামা-ই-হিন্দ-এর সভাপতির জন্য মাওলানা মাহমুদ আসাদ মাদানীর নাম সর্বসম্মতভাবে ২১ টি রাজ্যের ওয়ার্কিং কমিটি প্রস্তাব করেছে, যা জমিয়ত উলামা-ই-হিন্দ-এর সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসমি উপস্থাপন করেছিলেন । কার্যকরী কমিটি পরবর্তী মেয়াদে সভা...

অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় ।

ছবি
অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় । অসহায় খোকন ও মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় । উম্মাহ টাইমস নিউজ ব্যুরো,আর.এ.মন্ডল,জয়পুর : অসহায়ের পাশে থাকার অঙ্গীকার নিয়ে লকডাউনে পথ চলা শুরু করে বিষ্ণুপুরের স্বেচ্ছাসেবী সংস্থা "আমরা করবো জয়" এর। প্রত্যাশা মতোই গত ১৬ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ১৮ ই সেপ্টেম্বর শনিবার বিষ্ণুপুরের জয়পুর ব্লকের মাগুরা গ্রামের খোকন দাস ও সোনামুখির বাঁধগোড়া গ্রামের মনিরুলের হাতে ট্রাই সাইকেল তুলে দিলো আমরা করবো জয় এর সদস্যরা। উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় প্রতিবন্ধী খোকন দাস ও মনিরুলের অসহায়ের কথা ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ তাদের সাহায্য করতে এগিয়ে আসেন আমরা করবো জয় এর কর্ণধার কাজী মুজিবুর রহমান , পেশায় তিনি জয়পুর ব্লকের আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত। তিনি জানান যে "আমাদের সাধ অনেক কিন্তু সামর্থ্য একেবারে কম, এই মুহূর্তে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে তারা স্বাধীন ভাবে জীবনকে উপভোগ করবে কিভাবে?" এদিনই তাঁরা খবর পাওয়ার পরই কোচবিহারের ভবঘুরে রাজার পক্ষ থেকে পাঠ...

কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC

ছবি
 কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC কোভ্যাক্সিন নেওয়ার ২ মাস ও কোভিশিল্ড নেওয়ার ৩ মাসের মধ্যে কমছে অ্যান্টিবডি : ICMR-RMRC ৬১৪ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। এঁদের মধ্যে ৩০৮ জন কোভিশিল্ড পেয়েছেন। বাকি ৩০৬ জন পেয়েছেন কোভিশিল্ড। এঁদের মধ্যে ৫৩৩ জনের কোভিড সংক্রমণ ঘটেনি। নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউয়ের কথা ভেবে যত দ্রুত সম্ভব দেশের সব প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে চিকিৎসকরাও বলছেন তাড়াতাড়ি প্রতিষেধক নেওয়ার কথা। এরই মধ্যে চিন্তা বাড়াল ওড়িশার regional medical research centre (RMRC) র করা একটি সার্ভে। সমীক্ষাটি যৌথভাবে চালিয়েছে আইসিএমআরও (ICMR)। সমীক্ষাটি বলছে, কোভ্যাক্সিন নেওয়ার ২ মাসের মধ্যেই শরীর থেকে অ্যান্টিবডি কমতে শুরু করছে। অন্যদিকে কোভিশিল্ড নিলেও তিন মাস পর থেকে অ্যান্টিবডি কমতে শুরু করছে।  CMR-RMRC এই স্টাডিটি সম্পন্ন করে। কী পদ্ধতিতে সমীক্ষাটি হবে, তার পদ্ধতি বা methodology ও ঠিক করা হয় সমস্থার তরফে।  সংস্থার তরফে ভ্যাকসিনের পরে ৬১৪ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। ...