পোস্টগুলি

দারুল উলুম দেওবন্দের সহ-উপাচার্য আব্দুল খালিক্ব সাম্ভলীর পূর্ণাঙ্গ জীবন।

ছবি
দারুল উলুম দেওবন্দের সহ-উপাচার্য আব্দুল খালিক্ব সাম্ভলীর পূর্ণাঙ্গ জীবন। আব্দুল খালেক সাম্ভলীর পূর্ণাঙ্গ জীবন দারুল উলূম দেওবন্দের যে সকল মাশায়েখের দরস থেকে উপকৃত হয়েছি তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দারুল উলূম দেওবন্দের নায়বে মুহতামিম, সম্মানিত শায়খ আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ.। তাঁর কাছ থেকে সিহাহ সিত্তার অন্যতম কিতাব ‘সহীহ ইবনে মাজাহ’-এর দরস ও ইজাযত লাভ করার সৌভাগ্য হয়েছিল। সহজ-সরল ভাষায় হাদীসের ব্যাখ্যা, প্রাণঞ্জল ভাষায় পাঠ উপস্থাপন, রসাত্মক কাহিনির মাধ্যমে দরসেগাহকে আনন্দমুখর করা এবং উর্দূ ও ফার্সি কবিতার মাধ্যমে বক্তব্যকে শ্রুতিমধুর করে তোলা, সর্বোপরি আকাবিরের স্মৃতিচারণের মাধ্যমে জটিল বিষয়কে সহজলভ্য করে তোলার ক্ষেত্রে অন্যন্য ব্যক্তিত্ব ছিলেন আল্লাম আব্দুল খালেক সাম্ভলী রহ.। দেওবন্দ থেকে আসার পর হযরতের কথা অনেক মনে পড়তো। কিন্তু যোগাযোগের সুযোগ ছিলো না। ২০২০ সালে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি তাশরীফ আনেন। হযরতের খেদমতের যিম্মাদারী ছিলো অধমের উপর। নিকটে থেকে সুহবত-সংশ্রবে সময় কাটানোর সৌভাগ্য হয়েছিল। জামিয়ায় এসে তিনি অনেক মুগ্ধ হয়েছিলেন...

জমিয়তের শাখা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাঁকুড়ায়-উম্মাহ বাংলা নিউজ।

ছবি
জমিয়তের শাখা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাঁকুড়ায়- উম্মাহ বাংলা নিউজ। জমিয়তের শাখা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাঁকুড়ায় আর.এ.মন্ডল, উম্মাহ বাংলা নিউজ: বাঁকুড়া জেলা জমিয়তের  কাঁটাদিঘী শাখার এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৯/০৭/২১ সোমবার কাঁটাদিঘীর মসজিদ খলিল প্রাঙ্গণে। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা সম্পাদক জনাব হজরত হাফিজ আকিল আহমাদ সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইউনাস সাহেব, জেলা কোষাধ্যক্ষ জনাব সেখ শামসুজ্জোহা সাহেব, পাত্রসায়ের ব্লক সম্পাদক হাফিজ আব্দুল হামিদ সাহেব সহ শাখা জমিয়তের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাস্টার সেখ মফিজুর রহমান। সভার প্রারম্ভে পবিত্র কুরআন মাজিদের কিয়দংশ তিলাওয়াত করেন  শাখা সম্পাদক হাফিজ ক্বারী জিয়াউদ্দিন সাহেব। । সবশেষে হাফিজ আকিল আহমাদ সাহেবের দু'আর মধ্যে দিয়ে সভার কাজ সমাপ্ত হয়। উল্লেখ্য একই দিনে ইন্দাস ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ এর আহব্বানে ব্লকের প্রতিটি শাখা সম্পাদক ও সভাপতি দের নিয়ে গুরুত্ব পূর্ণ সভা অনুষ্ঠিত হয় রোল পশ্চিম পাড...

ঈদ উপলক্ষ্যে ইন্দাস থানায় আলোচনা সভা- উম্মাহ বাংলা নিউজ।

ছবি
ঈদ উপলক্ষ্যে ইন্দাস থানায় আলোচনা সভা- উম্মাহ বাংলা নিউজ। ঈদ উপলক্ষ্যে ইন্দাস থানায় আলোচনা সভা- উম্মাহ বাংলা নিউজ। আর.এ.মন্ডল, উম্মাহ বাংলা নিউজ, ইন্দাস: মুসলিম উম্মাহর ত্যাগের উৎসব আসন্ন ঈদ উল আযহা শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উদজাপনের  উদ্দেশ্যে ইমাম সাহেবগন ও প্রসাশন আধিকারিকগনের উপস্থিতিতে ইন্দাসের সংহতি ভবনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপস্থিত ছিলেন এসডিপিও কুতুব উদ্দিন খান ইন্দাসের ওসি আব্দুস সামাদ আনসারি জয়েন্ট বিডিও মনোরঞ্জন নাগ প্রমুখ। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ইন্দাস ব্লক ইমাম পরিষদ ও ইন্দাস ব্লক জমিয়ত উলামার সভাপতি কাজী সাহা বুদ্দিন,ব্লক জমিয়ত সম্পাদক  নুরুল ইসলাম মন্ডল ও ইন্দাস ব্লকের সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জিন সহ সর্বস্তরের রাজনৈতিক  প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সমাজসেবিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এদিন রাজ্য সরকারের নিয়ম ও কোভিড প্রটোকল বজায় রেখে সম্প্রীতি সাথে নামাজ আদায় ও ঈদ পালনের কথা বলা হয়।

ভারতবর্ষের জন্যে শাইখুল হিন্দের কুরবানি

ছবি
দেশ স্বাধীনের জন্য জমিয়ত উলামায়ে হিন্দের পূর্বসূরিদের কুরবানী দেশ স্বাধীনের জন্য জমিয়ত উলামায়ে হিন্দের পূর্বসূরিদের কুরবানী- উম্মাহ বাংলা নিউজ। বিশেষ প্রতিবেদন, উম্মাহ বাংলা নিউজ: "ভারতবর্ষের জন্যে শাইখুল হিন্দের কুরবানি" . ব্রিটিশরা ওলামায়ে দেওবন্দকে কি নির্যাতন দিয়েছে, এড়িয়ে না গিয়ে পুরা ঘটানাটি পড়ার বিশেষ আবেদন। : সাবেক মুহতামীমে দারুলউলুম দেওবন্দ ভারত,শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ। যেই ঘটনা টি পড়ে নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি : ১৯২১ সালের কথা। হাকীম আজমল খানের বাড়ী থেকে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী ( রাহঃ)এর লাশ আনা হলো দেওবন্দে। গোসলের জন্য লাশ রাখা হলো চৌকিতে,  যখন কোমর থেকে কাপড় সরানো হলো, তখন দেখা গেলো কোমরে কতগুলো হাড় ছাড়া আর কিছুই নেই,  উপস্থিত সবাই এই দৃশ্যগুলো দেখে ঝরঝর করে কেঁদে উঠলো।  : শাইখুল আরব ওয়াল আজম হোসাইন আহমদ মাদানী (রহঃ) কলকাতা থেকে যখন দেওবন্দে পৌঁছলেন,   তখন উপস্হিত জনতা বলল, হযরত! শাইখুল হিন্দ রহঃ এর কোমরে কেবলই কতোগুলো ভাঙ্গা হাড় ছিল,  কোনো গোশ্ত ছিল না! এই কথা শুনে হুসাইন আহমদ মাদানী (রহঃ)...

ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

ছবি
ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরী উম্মাহ বাংলা নিউজ,আর.এ.মন্ডল: ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরী ইয়াস বিপর্যয় পরবর্তী সময়ে দূর্গত এলাকাগুলিতে ত্রাণ ও পূনর্বাসন কার্যে ঝাঁপিয়ে পড়েছে দেশের শতবর্ষ প্রাচীন, বৃহত্তম রাজনৈতিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। উল্লেখ্য গত ১১ ই জুলাই বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে  বৈঠকেই অ্যাকটিভ সদস্য সংগ্রহ , শতবার্ষিকী ট্যাবলো, ত্রাণ বিতরণের রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রাজ্য সভাপতি মোঃ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। সাংবাদিকদের উত্তরে তিনি জানান যে রাজ্য জমিয়ত কোষাগার থেকে এক কোটি টাকা সহ হাওড়া ও দঃ চব্বিশ পরগনা থেকে ষাট লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা থেকে তিপ্পান্ন লক্ষ, উত্তর চব্বিশ পরগনা থেকে ছাব্বিশ লক্ষ, হাওড়া থেকে তেরো লক্ষ ও বর্ধমান জেলা থেকে পাঁচ লক্ষ টাকা সহ সর্বমোট তিন কোটি সতেরো লক্ষ টাকার ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি এও বলেন যে ত্রাণের মূল অংশই সংগৃহী...

রাজ্য জমিয়ত ত্রাণ তহবিলে আশি হাজার টাকা পাঠালো বাঁকুড়া জেলা জমিয়ত: উম্মাহ বাংলা নিউজ।

ছবি
  ইয়াস দুর্গতদের সাহায্যার্থে আশি হাজার টাকার ত্রাণ পাঠালো বাঁকুড়া জেলা জমিয়ত-উম্মাহ  বাংলা  নিউজ উম্মাহ বাংলা নিউজ: সদ্য ঘটে যাওয়া 'ইয়াস' নামক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বাঁকুড়া জেলা জমিয়তের পক্ষ থেকে প্রথম দফায় পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়তের তহবিলে ত্রাণ বাবদ প্রায় আশি হাজার টাকা পাঠানো হয়েছে বলে জানান বাঁকুড়া জেলা জমিয়তে উলামার সভাপতি মাজহারুল ইসলাম সাহেব। উল্লেখ্য তিনি জানান যে পূর্বতন সম্পাদক মওলানা জাকারিয়া রহঃ এর সময় থেকেই যখনই ডাক এসেছে তা আইলা বা আমফান প্রতিটি সময়েই বাঁকুড়া জেলা ঝাঁপিয়ে পড়েছে। এখনও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া কমিটির কাজকর্ম মানুষের প্রসংশা কুড়িয়েছে। গতকাল রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও সম্পাদক সাহেব সেখানেই জেলার পক্ষ থেকে ত্রাণের টাকা রাজ্য সম্পাদক মুফতি আঃ সালাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ কালেকশন সহ জেলা জমিয়তের বিভিন্ন কর্মকাণ্ডে খুশি হয়েছেন রাজ্য সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।

আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক প্রকল্প স্নেহের পরশ: উম্মাহ বাংলা নিউজ।

ছবি
আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক প্রকল্প স্নেহের পরশ।   উম্মাহ বাংলা নিউজ: আর.এ.মন্ডল,বিষ্ণুপুর:              বিষ্ণুপুরের আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুরু হল মানবিক প্রকল্প "স্নেহের পরশ"।আজ থেকে প্রতি সপ্তাহের রবিবার একান্ত আপন  পাঠশালায় শুরু হল সপ্তাহে একদিন করে পুষ্টিকর খাবার বিতরণ প্রকল্প। আজকে তার শুভ সূচনা হলো।  অনুষ্ঠানে  উপস্থিত হয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রী শুভাশিস বটব্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান বাঁকুড়া জেলা সংখ্যালঘু সংগঠনের সভাপতি। বিষ্ণুপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মুখাজ্জী, মহাদেব দে, সায়িদ পালোয়ান,এছাড়া বিশিষ্ট সমাজসেবী তহিদুর সাহেব , রাজ্য সরকারী কর্মচারী সংগঠনের জেলা সম্পাদক কাজল চৌবে , প্রধান, মড়ার গ্রাম পঞ্চায়েত , বিশিষ্ট সমাজসেবী হরিপ্রসন্ন মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টকল্যাণ সমিতির রাজ্য সভাপতি যোগেন দাস ,বিশিষ্ট সমাজসেবী চয়ন আহমেদ কাজী।উল্লেখ্য আজ বিষ্ণুপুর কুষ্ঠ কলোনির 45 জন বাচ্চা ছেলে...