আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক প্রকল্প স্নেহের পরশ: উম্মাহ বাংলা নিউজ।
আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক প্রকল্প স্নেহের পরশ।
উম্মাহ বাংলা নিউজ: আর.এ.মন্ডল,বিষ্ণুপুর: বিষ্ণুপুরের আমরা করবো জয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুরু হল মানবিক প্রকল্প "স্নেহের পরশ"।আজ থেকে প্রতি সপ্তাহের রবিবার একান্ত আপন পাঠশালায় শুরু হল সপ্তাহে একদিন করে পুষ্টিকর খাবার বিতরণ প্রকল্প। আজকে তার শুভ সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রী শুভাশিস বটব্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান বাঁকুড়া জেলা সংখ্যালঘু সংগঠনের সভাপতি। বিষ্ণুপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মুখাজ্জী, মহাদেব দে, সায়িদ পালোয়ান,এছাড়া বিশিষ্ট সমাজসেবী তহিদুর সাহেব , রাজ্য সরকারী কর্মচারী সংগঠনের জেলা সম্পাদক কাজল চৌবে , প্রধান, মড়ার গ্রাম পঞ্চায়েত , বিশিষ্ট সমাজসেবী হরিপ্রসন্ন মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টকল্যাণ সমিতির রাজ্য সভাপতি যোগেন দাস ,বিশিষ্ট সমাজসেবী চয়ন আহমেদ কাজী।উল্লেখ্য আজ বিষ্ণুপুর কুষ্ঠ কলোনির 45 জন বাচ্চা ছেলে মেয়ে ও যাযাবর কলোনির 25 জন ও সত্যজিৎ রায় কলোনি11জন দুস্থ গরিব শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠান আজ থেকে শুরু হল। এই কর্মসূচিতে প্রতি সপ্তাহে একদিন করে গরীব অসহায় বাচ্চাদের পুষ্টিকর খাবার বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান। এর পাশাপাশি আজকেই মহিলাদের স্বাস্থ্য সচেতনতা গড়ার লক্ষ্যে100 জন মা-বোনেদের স্যানিটারী ন্যাপকিন প্যাড প্রদান করা হয়। এইরকম কাজ কে ধন্যবাদ জানাচ্ছেন সকল বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষজন তার পাশে সহযোগিতা করার জন্য দূর-দূরান্ত থেকে সকলেই ছুটে আসছেন ।
Great work
উত্তরমুছুন