জমিয়তের শাখা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাঁকুড়ায়-উম্মাহ বাংলা নিউজ।
জমিয়তের শাখা ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাঁকুড়ায়
আর.এ.মন্ডল, উম্মাহ বাংলা নিউজ:
বাঁকুড়া জেলা জমিয়তের কাঁটাদিঘী শাখার এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৯/০৭/২১ সোমবার কাঁটাদিঘীর মসজিদ খলিল প্রাঙ্গণে। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা সম্পাদক জনাব হজরত হাফিজ আকিল আহমাদ সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইউনাস সাহেব, জেলা কোষাধ্যক্ষ জনাব সেখ শামসুজ্জোহা সাহেব, পাত্রসায়ের ব্লক সম্পাদক হাফিজ আব্দুল হামিদ সাহেব সহ শাখা জমিয়তের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাস্টার সেখ মফিজুর রহমান। সভার প্রারম্ভে পবিত্র কুরআন মাজিদের কিয়দংশ তিলাওয়াত করেন শাখা সম্পাদক হাফিজ ক্বারী জিয়াউদ্দিন সাহেব। । সবশেষে হাফিজ আকিল আহমাদ সাহেবের দু'আর মধ্যে দিয়ে সভার কাজ সমাপ্ত হয়।
উল্লেখ্য একই দিনে ইন্দাস ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ এর আহব্বানে ব্লকের প্রতিটি শাখা সম্পাদক ও সভাপতি দের নিয়ে গুরুত্ব পূর্ণ সভা অনুষ্ঠিত হয় রোল পশ্চিম পাড়া মদিনা মসজিদে।
উপস্থিত ছিলেন হাফিজ আকিল সাহেব (জেলা সম্পাদক) ডাক্তার নিয়ামত আলি মন্ডল (সহঃ সম্পাদক) মওলানা ইউনূস সাহেব (সহঃ সভাপতি) কাজী সাহাবুদ্দিন সাহেব (ব্লক সভাপতি) মুহাম্মদ নুরুল ইসলাম মন্ডল ( ব্লক সম্পাদক) সামসুজোহা সাহেব (জেলা কোষাধ্যক্ষ) হাফেজ আব্বাস সাহেব ব্লক কোষাধ্যক্ষ প্রমুখ ।
উক্ত দুটি সভাতেই আলোচনা হয় শাখা সংগঠনের মজবুতি, সংগঠনের তহবিল সংগ্রহ, শাখার অবশিষ্ট বাজার বা গ্রামসমূহে 'ইয়াস'নামক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ, জমিয়তের সক্রিয় সদস্য নির্বাচন,চোধুরী সিদ্দিকুলাহ সাহেবের উপর আক্রমন ও ত্রাণ লুন্ঠন কারীদের শাস্তির দাবি, ঈদুল আজহার এর নামাজ গত ঈদুল ফিতর মতন কোভিড বিধি মেনে আদায় করা ,জেলা তহবিল, ব্লক জমিয়তের উদ্দ্যেগে স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন বিষয় সমন্ধে আলোচনা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন