রাজ্য জমিয়ত ত্রাণ তহবিলে আশি হাজার টাকা পাঠালো বাঁকুড়া জেলা জমিয়ত: উম্মাহ বাংলা নিউজ।

 ইয়াস দুর্গতদের সাহায্যার্থে আশি হাজার টাকার ত্রাণ পাঠালো বাঁকুড়া জেলা জমিয়ত-উম্মাহ বাংলা নিউজ
উম্মাহ বাংলা নিউজ:
সদ্য ঘটে যাওয়া 'ইয়াস' নামক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বাঁকুড়া জেলা জমিয়তের পক্ষ থেকে প্রথম দফায় পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়তের তহবিলে ত্রাণ বাবদ প্রায় আশি হাজার টাকা পাঠানো হয়েছে বলে জানান বাঁকুড়া জেলা জমিয়তে উলামার সভাপতি মাজহারুল ইসলাম সাহেব।
উল্লেখ্য তিনি জানান যে পূর্বতন সম্পাদক মওলানা জাকারিয়া রহঃ এর সময় থেকেই যখনই ডাক এসেছে তা আইলা বা আমফান প্রতিটি সময়েই বাঁকুড়া জেলা ঝাঁপিয়ে পড়েছে। এখনও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া কমিটির কাজকর্ম মানুষের প্রসংশা কুড়িয়েছে। গতকাল রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও সম্পাদক সাহেব সেখানেই জেলার পক্ষ থেকে ত্রাণের টাকা রাজ্য সম্পাদক মুফতি আঃ সালাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ কালেকশন সহ জেলা জমিয়তের বিভিন্ন কর্মকাণ্ডে খুশি হয়েছেন রাজ্য সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।