ভারতবর্ষের জন্যে শাইখুল হিন্দের কুরবানি

দেশ স্বাধীনের জন্য জমিয়ত উলামায়ে হিন্দের পূর্বসূরিদের কুরবানীদেশ স্বাধীনের জন্য জমিয়ত উলামায়ে হিন্দের পূর্বসূরিদের কুরবানী- উম্মাহ বাংলা নিউজ।

বিশেষ প্রতিবেদন, উম্মাহ বাংলা নিউজ:
"ভারতবর্ষের জন্যে শাইখুল হিন্দের কুরবানি"
.
ব্রিটিশরা ওলামায়ে দেওবন্দকে কি নির্যাতন দিয়েছে,
এড়িয়ে না গিয়ে পুরা ঘটানাটি পড়ার বিশেষ আবেদন।
:
সাবেক মুহতামীমে দারুলউলুম দেওবন্দ ভারত,শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ। যেই ঘটনা টি পড়ে নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি

:
১৯২১ সালের কথা।
হাকীম আজমল খানের বাড়ী থেকে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী ( রাহঃ)এর লাশ আনা হলো দেওবন্দে। গোসলের জন্য লাশ রাখা হলো চৌকিতে, 
যখন কোমর থেকে কাপড় সরানো হলো, তখন দেখা গেলো কোমরে কতগুলো হাড় ছাড়া আর কিছুই নেই, 
উপস্থিত সবাই এই দৃশ্যগুলো দেখে ঝরঝর করে কেঁদে উঠলো। 
:
শাইখুল আরব ওয়াল আজম হোসাইন আহমদ মাদানী (রহঃ) কলকাতা থেকে যখন দেওবন্দে পৌঁছলেন,  
তখন উপস্হিত জনতা বলল, হযরত! শাইখুল হিন্দ রহঃ এর কোমরে কেবলই কতোগুলো ভাঙ্গা হাড় ছিল, 
কোনো গোশ্ত ছিল না! এই কথা শুনে হুসাইন আহমদ মাদানী (রহঃ) কেঁদে উঠলেন। "এবং বললেন,আমার উস্তাদে মুহতারম শাইখুল হিন্দ (রহঃ) আমাকে এই তথ্য প্রকাশ করতে বারণ করেছিলেন। মাল্টার জেলে ইংরেজরা যখন আমার উস্তাদ  মাওলানা শাইখুল হিন্দ রহঃ কে একটি পাতাল কক্ষে নিয়ে যেতো, ওখানে তারা লোহা গরম করে শলাকা দ্বারা তার কোমরে ছ্যাকা দিতো আর শাইখুল হিন্দ রহঃকে বলতো,ইংরেজদের পক্ষে ফতওয়া দাও;তাহলে আমরা তোমাকে ছেড়ে দিবো!এই নির্যাতনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন।
:
তারপর জ্ঞান ফিরে এলে বলতেন, ইংরেজরা আমার দেহটাকে গলিয়ে ফেলতে পারে,কিন্তু আমি হযরত বেলাল রাঃ এর উত্তরসূরী,তোমরা আমার গায়ের চামড়া ছিলে ফেলতে পারো,আমি তোমাদের পক্ষে ফতওয়া দিব না। আল্লাহু আকবার-আল্লাহু আকবার।
:
```````আপসোস......
আমরা আজ ওলামায়ে কেরামদের আদর্শ থেকে  অনেক দূরে বড়ই অকৃতজ্ঞ উত্তরসূরি আমরা তাদের আত্মত্যাগের কথা অালোচনা করি ঠিকই
 কিন্তু কার্যক্ষেত্রে করি তার বিপরীত। আহ!
:
হে-আল্লাহ্ আপনি ওস্তাদ শাগরেদদের দরজাতকে বুলুন্দ ফরমাও আমিন ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।