দারুল উলূমূ দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে।
দারুল উলুম দেওবন্দের মজলিস শুরার তিন দিনব্যাপী বৈঠক আজ থেকে শুরু হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বেতন ও বার্ষিক বাজেট বৃদ্ধি এবং নতুন শুরা সদস্য নির্বাচনের সম্ভাবনা। উম্মাহ টাইমস,দেওবন্দ, 28শে আগস্ট 2023ঃ এশিয়ার আজহার খ্যাত অন্যতম সুপরিচিত দ্বীনি বিদ্যাপীঠ জমিয়াতুল ইসলামিয়া দারুল উলূম দেওবন্দের তিন দিনব্যাপী মজলিস শুরার বাজেট সভা আজ সোমবার সকাল থেকে দারুল উলুম দেওবন্দের গেস্ট হাউসে শুরু হয়েছে। যাতে নির্বাচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শুরা সদস্যরা অংশগ্রহণ করবেন। সভায় প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনুমোদিত বাজেট যথেষ্ট ছিলনা, আর বিগত কয়েক বছরে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবারের বাজেট প্রস্তুতি নিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যস্ত রয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। উল্লেখ্য দারুল উলূম দেওবন্দের বর্তমান বার্ষিক বাজেট ৪৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়াও এবার শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, শিক্ষা ও দিক্ষার ক্ষেত্...