রাজ্য, জেলাসহ জমিয়তের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।

রাজ্য, জেলাসহ জমিয়তের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কেন্দ্রীয় জমিয়তের বিশেষ আবেদন।
 
উম্মাহ টাইমস আর এ মন্ডল :
জমিয়ত উলামা-ই-হিন্দের ওয়ার্কিং কমিটি আগামী 14 ই জুলাই 2023 শুক্রবার দিন 'দুয়া দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে যে পটভূমিতে ভারত সরকার মুসলিম ব্যক্তিগত আইনকে লক্ষ্য করে UCC চালু করতে চায়, যা কোনো মূল্যেই গ্রহণযোগ্য নয়।
 যেহেতু জমিয়ত উলামা-ই-হিন্দ, মুসলিম পার্সোনাল ল (শরীয়ত আইন 1937) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই  দেশের সম্মান ও মর্যাদা এবং মুসলিম সাংবিধানিক অধিকার রক্ষার জন্য দ্বৈত দায়িত্ব রয়েছে।

অতএব আপনাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ:
(1) আপনার এলাকার  সকল মসজিদে জুমার নামাজান্তে  বিশেষ দোওয়ার এহতেমাম  করুন।
 (২) মসজিদের ইমাম সাহেবগণ তাদের জুমার বক্তব্য ও খুতবায় মুসলিম পার্সোনাল ল এর গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করবেন, যা পবিত্র কোরআন এবং  হাদিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । জনসাধারণকে সচেতন করবেন  যেন তারা  শরীয়তের নীতিমালা অনুসরণ করেন বিশেষত বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, ইত্যাদি বিষয়গুলিতে।
 (3) জমিয়ত উলামায়ে হিন্দের তৈরিকৃত বারকোডের একটি স্টিকার আপনার এলাকার সমস্ত মসজিদের  গেটে লাগিয়ে দিন (অথবা এই link ক্লিক করুন  )এবং যেন প্রত্যেক ব্যক্তি এটি স্ক্যান করে আইন কমিশনে তাদের প্রতিক্রিয়া পাঠিয়ে বাড়ি ফিরতে পারে। মনে রাখবেন আগামী,১৪ই জুলাই শুক্রবার আইন কমিশনে প্রতিক্রিয়া পাঠানোর শেষ দিন।
মুহাম্মদ হাকিমুদ্দিন কাসমী
সাধারণ সম্পাদক
জমিয়তে উলামায়ে হিন্দ।

মন্তব্যসমূহ

  1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট নির্বাচনে মুসলমানরা যেভাবে নিজেরা মেরেছে এবং মরেছে এবং ধর্মের নাম কলঙ্কিত করছে এই ব্যাপাররে আলোকপাত করা হোক। শিক্ষা এবং বৈকল্পিক কর্মসংস্থানের ব্যাপারে পিছিয়ে পড়া মুসলমান সমাজকে সচেতন করা হোক।

    উত্তরমুছুন
  2. Nem , Aktarul sk ,Jhikra, আমার মন্তব্য UCC আইন বাতিল করা হোক,

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।